মিনাখাঁয় নাবালিকাকে রাস্তা থেকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ! গ্রেফতার গৃহশিক্ষিকার দেওর

Share:

নিজস্ব প্রতিনিধি, বসিরহাট: বারুইপুরে নাবালিকার গণধর্ষণকাণ্ড নিয়ে উত্তাল যখন রাজ্য, ঠিক তখনই বসিরহাটের মিনাখাঁয় গৃহশিক্ষিকার কাছে পড়তে যাওয়ার সময়ে এক কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠল। পুলিশ ইতিমধ্যেই কিশোরীর বাবার অভিযোগের ভিত্তিতে গৃহশিক্ষিকার দেওরকে গ্রেফতার করেছে। ওই ঘটনার কথা জানাজানি হতেই ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, নির্যাতিতা নাবালিকা নবম শ্রেণির ছাত্রী। মঙ্গলবার (৭ জুলাই) সকালে গৃহশিক্ষিকার কাছে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়েছিল। অভিযোগ, অভিযুক্ত যুবক তাকে রাস্তা থেকে অপহরণ করে পাশের একটি বাড়িতে নিয়ে গিয়ে হাত-পা বেঁধে ধর্ষণ করে। এমনকি ধারালো অস্ত্র দিয়ে নাবালিকাকে আঘাতও করে। ধর্ষণের কথা কাউকে জানালে প্রাণে মেরে দেওয়া হবে বলেও হুমকি দেয়। বাড়ি ফিরে পরিবারের কাছে গোটা ঘটনা জানায় ওই ছাত্রী। তার পরেই পরিবারের অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয় অভিযুক্ত যুবককে। এদিনই অভিযুক্তকে বসিরহাট মহকুমা আদালতে পেশ করেছিল পুলিশ। জেরার জন্য নিজেদের হেফাজতে নিতে চেয়ে পুলিশের তরফে  আবেদন জানানো হলে আদালত তা মঞ্জুরও করেছে।

বারুইপুরের এক কিশোরীকে ধর্ষণ করে খুনের ঘটনায় উত্তাল হয়ে উঠেছে গোটা রাজ্য। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এদিনই বারুইপুরে গিয়ে নির্যাতিতার পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করে অপরাধীদের কড়া শাস্তির আশ্বাস দিয়েছেন। রাজ্যের প্রশাসনিক প্রধানের সেই আশ্বাসে সন্তুষ্ট নির্যাতিতার পরিবার। পাশাপাশি কিশোরী ধর্ষণ-খুনের ঘটনার পরে পুলিশের গাড়ি ভাঙচুর থেকে শুরু করে নানা ধরনের অরাজকতা যারা তৈরি করেছেন, তাদের মধ্যে ২০০ জনকে শনাক্ত করার কথাও জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

দুই প্রধানমন্ত্রীর গপ্পো, একজন বাজালেন স্যাক্সোফোন, একজন গাইলেন গলা ছেড়ে

টানা ১৬ ঘন্টা বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি সেতু! ঘুরপথে চলবে গাড়ি

‘আয়ুষ্মান ভারত না থাকলে ৫ লক্ষ টাকার স্বাস্থ্যবিমা,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

‘উন্নয়ন চাইলে রেজিনগরেও বিজেপিকে জেতান,’ হুমায়ুনের খাসতালুকে দাঁড়িয়ে বার্তা শুভেন্দুর

শেষ চারে ওঠার লড়াইয়ে রাতে মুখোমুখি স্পেন-বেলজিয়াম

‘আলবিদা’, আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন সাদিও মানে

জোর ধাক্কা বিজেপির, বাঁকিপুরে মনোনয়ন প্রত্যাহার করলেন দলীয় প্রার্থী

‘জেলে নয়, টুঙ্গিপাড়ায় পৈতৃক ভিটেয় ‘বন্দি’ রাখতে হবে’, তারেক সরকারকে শর্ত হাসিনার

‘হাত খুলে কাজ করবে পুলিশ,’ মুর্শিদাবাদে বললেন মুখ্যমন্ত্রী

গ্রিন জোনে শেয়ার বাজার, পাঁচ লক্ষ কোটি টাকা লক্ষ্মীলাভ বিনিয়োগকারীদের

পাকিস্তানে পিপিপি নেতার বাড়িতে আত্মঘাতী হামলা, নিহত ১৭

ইডির ফ্রিজ করা ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে কলকাতা হাইকোর্টে কালীঘাট তৃণমূল

স্বাস্থ্যমন্ত্রীর সারপ্রাইজ ভিজিটের ২৪ ঘণ্টার মধ্যেই বারাসাত হাসপাতালের ১২ কর্মীকে শোকজ

কয়লা চুরি ও অবৈধ খনন রুখতে কড়া পদক্ষেপ! আইনি ক্ষমতা পেল CISF