টানা ৯ ঘন্টা জেরা শেষেও নিস্তার নেই, কবিতাকে ফের ১৬ মার্চ তলব ইডির

দিল্লি আবগারি নীতি কেলেঙ্কারিতে শনিবার টানা নয় ঘন্টা জেরা করা হয় তাঁকে।

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: আপ সরকারের আবগারি নীতি কেলেঙ্কারি মামলায় শনিবার টানা নয় ঘন্টা ধরে তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাওয়ের মেয়েকে জেরা করলেন এনফোর্সমেন্ট ডিরেজক্টরেটের আধিকারিকরা। যদিও তাতেও নিস্তার মিলছে না তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাওয়ের কন্যার। এদিন রাতে জেরা শেষ হওয়ার পরে ফের তাঁকে হাজিরার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। আগামী ১৬ মার্চ বৃহস্পতিবার হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে।

দিল্লি সরকারের আবগারি নীতি নিয়ে যে দুর্নীতির অভিযোগ উঠেছে তাতে তেলেঙ্গানার মুখ্যমন্ত্রীর মেয়ে কে কবিতার জড়িত থাকার তথ্য মিলেছে বলে দাবি ইডি আধিকারিকদের। গত ৯ মার্চ তাঁকে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছিল। যদিও রাজনৈতিক কর্মসূচির কারণে ওই দিন হাজিরা দিতে পারবেন না জানিয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে চিঠি পাঠিয়ে সময় চেয়েছিলেন কেসিআর কন্যা। সেই অনুরোধে সাড়া দিয়ে এদিন তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেন ইডির আধিকারিকরা।

সেই সমন মেনে এদিন সকাল এগারোটার সময়ে ইডি দফতরে পৌঁছন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রীর কন্যা। শুরু হয় জেরা। মাঝে মধ্যাহ্ন বিরতির জন্য খানিক বিশ্রাম দেওয়া হয়। তার পরে শুরু হয় দ্বিতীয় পর্বের জেরা। টানা নয় ঘন্টা জেরা শেষে রাত আটটার পরে ইডির দফতর থেকে বেরোন কে কবিতা। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার জিজ্ঞাসাবাদ নিয়ে অবশ্য সাংবাদিকদের কাছে মুখ খোলেননি তিনি। এদিন ৯ ঘন্টা জেরা শেষ হওয়ার পরে ফের রাতেই নোটিশ পাঠিয়ে আগামী ১৬ মার্চ কবিতাকে হাজির হওয়ার নির্দেশ দিয়েছে ইডি।

জয় দিয়ে বিশ্বকাপের জার্নি শুরু করল দক্ষিণ কোরিয়া

তৃণমূলের বিদ্রোহী সাংসদদের গুপ্ত চিঠি প্রকাশ্যে, শত্রুঘ্ন সিনহার সই নেই

দিল্লির তুঘলকাবাদের বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ড, মৃত ৩

মালদহে প্রশাসনিক বৈঠক করবেন মুখ্যমন্ত্রী, কোন বিষয়ে আলোচনা?

প্রয়াত ভারতীয় শুটিং কিংবদন্তি ও কোচ জাসপাল রানা

সাড়ে তিন বছর কোমায় থাকার পর না ফেরার দেশে থাই রাজকুমারী

মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, গাড়ির সঙ্গে ট্রাকের সংঘর্ষে মৃত ৩ পুলিশ আধিকারিক সহ চালক

পাহাড় কেটে তৈরি দেবলোক! জানেন কোথায় রয়েছে এই স্থান?

২০ জুন বাংলাজুড়ে পালিত হবে ‘পশ্চিমবঙ্গ দিবস’, তারকেশ্বরে থাকবেন শুভেন্দু

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেই বিশ্বরেকর্ড, লাল কার্ড দেখলেন তিন জন

উদ্বোধনী ম্যাচে তিন লাল কার্ড, দক্ষিণ আফ্রিকাকে হারাল মেক্সিকো

Vivo X200T তে ৬,০০০ টাকার  বিশেষ ছাড়, কোথায় পাবেন?

‘ইরানের সঙ্গে বোঝাপড়া হয়েছে, সই কেবল সময়ের অপেক্ষা’, দাবি ট্রাম্পের

ঐতিহ্য ও সংস্কৃতির প্রাণকেন্দ্র, ঘুরে আসুন হিন্দু তীর্থক্ষেত্র বারাণসী