অনুব্রতের হিসাবরক্ষক মণীশ কোঠারিকে গ্রেফতার করল ইডি

ইডি সূত্রে খবর, মণীশের বক্তব্যে অসঙ্গতি থাকায় তাঁকে গ্রেফতার করা হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: গরু পাচার মামলায় এবার গ্রেফতার করা হলো বীরভূম জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি অনুব্রত মণ্ডলের হিসাবরক্ষক মণীশ কোঠারিকে। মঙ্গলবার সকাল থেকে টানা ৯ ঘন্টা জেরার পরে রাতে গ্রেফতার করা হয় তাঁকে। ইডি আধিকারিকরা জানিয়েছেন, বক্তব্যে অসঙ্গতি থাকায় এবং তদন্তে অসহযোগিতা করার কারণে মণীশকে গ্রেফতার করা হয়েছে।  

গরু পাচার মামলার তদন্তে নেমে সিবিআই অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করার পরেই ইডি আধিকারিকদের বিশেষ নজরে ছিলেন তাঁর হিসাব রক্ষকের দায়িত্ব সামলানো মণীশ কোঠারি। বেশ কয়েকবার তাঁকে ডেকে জেরাও করা হয়। বীরভূমের দাপুটে তৃণমূল নেতাকে দিল্লি নিয়ে যাওয়ার পরে মণীশ সহ মোট ১২ জনকে তলব করেন ইডি আধিকারিকরা। সেই তলব মেনে এদিন ইডি দফতরে হাজিরা দেন অনুব্রতের হিসাব রক্ষক। টানা ৯ ঘন্টা জেরার পরে মণীশকে গ্রেফতারের সিদ্ধান্ত নেন তদন্তকারীরা।

অন্যদিকে, আগামিকাল বুধবারই গরুপাচার মামলায় জিজ্ঞাসাবাদের জন্য অনুব্রত কন্যা সুকন্যা মণ্ডলকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠিয়েছেন ইডি আধিকারিকরা। কিন্তু এদিন মণীশ কোঠারিকে জিজ্ঞাসাবাদের নাম করে ডেকে পাঠিয়ে গ্রেফতার করার পরে কেষ্ট কন্যা বুধবার ইডি দফতরে হাজিরা দেবেন কিনা তা নিয়ে সংশয় রয়েছে। ইডির এক আধিকারিক জানিয়েছেন, হাজিরা এড়ালে প্রয়োজনে অনুব্রত কন্যাকে গ্রেফতার করা হবে।

সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের শিক্ষক-শিক্ষাকর্মীরাও সপ্তম পে কমিশনের আওতায়, ঘোষণা নবান্নের

‘Maatrubhumi’ নিয়ে কেন্দ্র চাপ দিয়েছিল? সত্যিটা জানালেন সলমন

দীপাবলির আগে মোদির সঙ্গে সাক্ষাৎ সূর্যকুমারের পরিবারের, খুদের ভজন শুনে মুগ্ধ প্রধানমন্ত্রী

সন্দেশখালিতে ছেলের সামনেই মায়ের শ্লীলতাহানি, পুলিশের জালে শাহজাহানের শাগরেদ

রিলস স্ক্রল করা বন্ধ করতে পারছেন না? জেনে নিন এই সহজ কৌশল

আঘাতের পর ফের ওয়ার্কআউট! জানুন হাঁটু সুরক্ষিত রাখার সহজ উপায়

সিজারের পর প্রসূতির পেটে তুলো-সুতো থাকার অভিযোগ, কাঠগড়ায় চিকিৎসক

অমৃতসর-নিউ জলপাইগুড়ি কর্মভূমি এক্সপ্রেসে অগ্নিকাণ্ড, দাউদাউ করে জ্বলছে চারটি কামরা

লুঙ্গি কিংবা বারমুডা পরে তারাপীঠ মন্দিরে ‘নো এন্ট্রি’, নির্দেশ কমিটির

দীপাবলির আগে অমিতাভের ‘জলসা’য় বোমা হামলার হুমকি!

কালীপুজোর আগে দুঃসংবাদ, চাকরি হারালেন এক হাজারের বেশি যোগ্য শিক্ষাকর্মী

শান্তিনিকেতনের পৌষমেলায় এবারও অনলাইনে স্টল বুকিং, থাকছে বিশেষ শর্ত

সর্ষে অতীত, এবার ভাত পাতে রাখুন পোস্ত পাবদা, রইল রেসিপি

অল্প তেলেই বানিয়ে ফেলুন ফুলকপি পাতুরি, ভাত বা পরোটার সঙ্গে জমে যাবে