জমির বিনিময়ে চাকরি: ২৫ মার্চ ফের সিবিআই জেরার মুখোমুখি হবেন তেজস্বী

সিবিআইয়ের পক্ষ থেকে আশ্বাস দেওযা হয়েছে, চলতি মাসে গ্রেফতার করা হবে না বিহারের উপমুখ্যমন্ত্রীকে।

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: তিন-তিনবার এড়িয়ে গেলেও জমির বিনিময়ে চাকরি কেলেঙ্কারিতে সিবিআইয়ের জেরা থেকে বাঁচতে পারছেন না বিহারের উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদব। আগামী ২৫ মার্চ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার জেরার মুখোমুখি হতে হচ্ছে তাঁকে। বৃহস্পতিবার দিল্লি হাইকোর্টে নিজেই সিবিআইয়ের সামনে ২৫ মার্চ হাজিরা দেওয়ার কথা জানিয়েছেন লালুপ্রসাদ যাদবের পুত্র। আর তাঁর সেই আশ্বাসের পরে সিবিআইয়ে্র পক্ষ থেকে হাইকোর্টকে আশ্বস্ত করা হয়েছে, চলতি মাস পর্যন্ত গ্রেফতার করা হবে না বিহারের উপমুখ্যমন্ত্রীকে।

২০০৪ থেকে ২০০৯ সাল পর্যন্ত রেলমন্ত্রী থাকাকালীন জমির বিনিময়ে রেলে চাকরি দিয়েছিলেন বলে আরজেডি সুপ্রিমো লালুপ্রসাদ যাদবের বিরুদ্ধে অভিযোগ। ওই মামলায় ইতিমধ্যেই প্রাক্তন রেলমন্ত্রী, তাঁর স্ত্রী রাবড়ি দেবী, মেয়ে মিশা ভারতী সহ ১৪ জনের বিরুদ্ধে চার্জশিট জমা দিয়েছে সিবিআই। বুধবারই রাউস অ্যাভিনিউ আদালতের পক্ষ থেকে সপরিবারে জামিন পেয়েছিলেন লালুপ্রসাদ। চলতি মাসের শুরুতেই রাবড়ি দেবী, লালুপ্রসাদ যাদব ও মিশা ভারতীকে জেরা করেছেন সিবিআই আধিকারিকরা।

একই মামলায় জিজ্ঞাসাবাদের জন্য লালু পুত্র তথা বিহারের উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদবকেও তিন তিন বার তলব করেছিল সিবিআই। যদিও সন্তান সম্ভবা স্ত্রীর অসুস্ততার কথা জানিয়ে জেরা এড়িয়ে গিয়েছিলেন তিনি। এমনকী দিল্লি হাইকোর্টেরও দ্বারস্থ হয়েছিলেন। যদিও জেরার হাত থেকে রক্ষাকবচ দিতে রাজি হয়নি হাইকোর্ট। আর তার পরেই ২৫ মার্চ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কাছে হাজিরা দেওয়ার কথা জানিয়েছেন লালু পুত্র।  

গর্ভাবস্থায় মাছ খেলেই কমতে পারে প্রেগন্যান্সি হাইপারটেনশনের ঝুঁকি

কর্মক্ষেত্রে অতিরিক্ত কাজের চাপে বাড়ির জানলা থেকে লাফ দিয়ে আত্মহত্যা বিজ্ঞানীর

স্ট্রোকের হাত থেকে প্রিয়জনকে বাঁচাতে চান? এই লক্ষণ দেখলেই সতর্ক হোন

তিন বন্ধুকে দিয়ে স্ত্রীকে গণধর্ষণ করাল পাষণ্ড স্বামী, হাড়হিম ঘটনা হায়দরাবাদে

হাতে সময় কম? সকালে চটজলদি বানিয়ে ফেলুন প্রোটিন সমৃদ্ধ ছোলার স্যান্ডউইচ

সৌদি আরবে রক্ষা মন্ত্রকের কার্যালয়ে ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের

ভারত-সহ ২৯ দেশের নাগরিকদের যুদ্ধক্ষেত্রে পাঠিয়েছে রাশিয়া, বিস্ফোরক তথ্য রাষ্ট্রপুঞ্জের তদন্ত কমিশনের

‘এমন বন্ধু আর কে আছে’.. বিধানসভায় দেখা হতেই কোলাকুলি কুণাল-সন্দীপনের

‘ইন্দিরাজির মৃত্যুর পরে রাজীবের প্রধানমন্ত্রী হওয়ার তীব্র বিরোধী ছিলাম’, স্মৃতিচারণ সোনিয়ার

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে চমক, আসছেন রজনীকান্ত-প্রভাস

১ নভেম্বর রামলীলা ময়দানে বিক্ষোভ সমাবেশের জন্য কংগ্রেসকে শর্তসাপেক্ষে অনুমতি

অস্বাস্থ্যকর পরিবেশ, কৈখালির Haldiram’s বন্ধের নির্দেশ খাদ্য সুরক্ষা দফতরের

উত্তাল সমুদ্র, মন্দারমণিতে স্নান করতে নেমে তলিয়ে গিয়ে মৃত পর্যটক

প্রি-ওয়েডিং শুটে যাওয়ার পথেই ভয়াবহ দুর্ঘটনা, মৃত ৩