শুক্রবার পর্যন্ত গ্রেফতার নয় ইমরানকে, নির্দেশ লাহোর হাইকোর্টের

ইমরান খানের গ্রেফতারির উপরে স্থগিতাদেশের সময়সীমা বাড়াল লাহোর হাইকোর্ট।

Share:

নিজস্ব প্রতিনিধি, লাহোর: তোষাখানা মামলায় প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের গ্রেফতারির উপরে স্থগিতাদেশের সময়সীমা বাড়াল লাহোর হাইকোর্ট। আগামিকাল শুক্রবার পর্যন্ত ইমরান খানের জামান পার্কের বাড়িতে কোনও অভিযান না চালানোর জন্য ইসলামাবাদ পুলিশকে নির্দেশ দিয়েছেন লাহোর হাইকোর্টের বিচারপতি তারিক সালিম শেখ। লাহোর হাইকোর্টের নির্দেশে কিছুটা হলেও স্বস্তিতে পাকিস্তান তেহরিকে ইনসাফের চেয়ারম্যান।

গতকাল বুধবারই লাহোর হাইকোর্টের পক্ষ থেকে বৃহস্পতিবার সকাল ১০ টা পর্যন্ত ইমরান খানকে গ্রেফতারের জন্য কোনও অভিযান না চালানোর নির্দেশ দিয়েছিলেন লাহোর হাইকোর্টের বিচারপতি তারিক সালিম শেখ। এদিন ফের মামলার শুনানির শেষে তিনি জানিয়ে দেন, শুক্রবার পর্যন্ত প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানকে গ্রেফতারের জন্য যেন জামান পার্কের বাড়িতে হানা না দেয় ইসলামাবাদ পুলিশ।

উল্লেখ্য, তোষাখানা মামলায় গত সোমবার প্রাক্তন প্রধানমন্ত্রীর বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করেছিলেন ইসলামাবাদ আদালতের অতিরিক্ত দায়রা বিচারক জাফর ইকবাল। শনিবারের মধ্যে ইমরানকে গ্রেফতার করে আদালতে পেশ করার নির্দেশ দিয়েছিলেন তিনি। ওই নির্দেশের পরেই লাহোর পুলিশকে সঙ্গে নিয়ে প্রাক্তন প্রধানমন্ত্রীকে গ্রেফতার করতে লাহোরের জামান পার্কের বাড়িতে অভিযান চালাতে গিয়েছিল ইসলামাবাদ পুলিশ। যদিও পিটিআই কর্মীদের বাধার ফলে খালি হাতেই ফিরতে হয়েছিল পুলিশকে। ইমরান খানের দলের কর্মীদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষও বাঁধে। রণক্ষেত্রের চেহারা নেয় লাহোরের জামান পার্ক সংলগ্ন এলাকা।  

বিগ-বিকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

‘সিপিএম-তৃণমূলের মধ্যে এখন ভালবাসা হয়েছে,’ কটাক্ষ শমীকের

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

দিল্লিতে শিউরে ওঠা ঘটনা, পোশাকের দোকানের ট্রায়াল রুম থেকে উদ্ধার ১৮ বছরের তরুণীর রক্তাক্ত দেহ

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

দুর্নীতির অভিযোগে ভারত ছেড়েছিলেন, এবার ব্রিটেনের নাগরিকত্ব পেলেন IPL প্রতিষ্ঠাতা ললিত মোদি

এক ধাক্কায় অনেকটা কমল সোনা-রুপোর দাম, কলকাতায় কত জেনে নিন

রোনাল্ডোকে সম্মান জানাতে ৭ নম্বর জার্সির নকশা বদলাল পর্তুগাল

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা! কবে থেকে বৃষ্টি দক্ষিণবঙ্গে?

‘পুলিশকে বন্দুক দেওয়া হয়েছে ব্যবহার করার জন্য,’ ইঙ্গিতপূর্ণ মন্তব্য শুভেন্দুর

‘তোলাবাজি বন্ধ হয়নি, এটা খুব দুঃখজনক ব্যাপার,’ বললেন অর্থমন্ত্রী

ফের অশান্ত পশ্চিম এশিয়া, ইজরায়েলের হামলায় নিহত হামাসের শীর্ষ কমান্ডার

রকেট উদ্ধার করতে অভিনব প্রযুক্তি, মহাকাশ গবেষণায় নতুন ইতিহাস গড়ল স্পেসএক্স

কর্মক্ষেত্রে বাড়বে চাপ, প্রেমে আসবে সুখবর! জেনে নিন আজকের রাশিফল