অসুস্থ উচ্চমাধ্যমিকের ছাত্রী পরীক্ষা দিলেন হাসপাতালের বেডে বসে

Share:

নিজস্ব প্রতিনিধি,দৌলতাবাদ: বুধবার উচ্চমাধ্যমিক পরীক্ষা দিতে এসে পরীক্ষা হলে অসুস্থ হয়ে পড়ল এক ছাত্রী। পরে এক শিক্ষক ও স্কুল কর্তৃপক্ষের চেষ্টায় হাসপাতালে বসে পরীক্ষা দিলেন ওই ছাত্রী। ঘটনাটি ঘটেছে বুধবার দৌলতাবাদ হাইস্কুলে(Daulatabad High School)। চলছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। এদিন দর্শন বিষয়ের পরীক্ষা ছিল। গুরুদাসপুর হাই মাদ্রাসার ছাত্রী বহরমপুর ব্লকের সলুয়া ডাঙার বাসিন্দা ঝর্ণা খাতুনের সিট পড়ে দৌলতাবাদ হাইস্কুলে। পরীক্ষা দিতে এসে পরীক্ষা কেন্দ্রে অসুস্থ হয়ে পড়েন ঝর্ণা। তার সাহায্যে এগিয়ে আসেন স্কুলের শিক্ষক মুকলেশ্বর রহমান।

প্রাথমিক চিকিৎসা শুরু হলেও তার অবস্থার অবনতি হওয়ায় তিনি তাকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এসে ভর্তি করান। পরে চিকিৎসার পর ছাত্রীটি সুস্থ হলে হাসপাতালে বসেই পরীক্ষা দেন তিনি। তার পরীক্ষা সংক্রান্ত বিষয়ে সব সাহায্য করেন ওই শিক্ষক মুকলেশ্বরবাবু।

ওই ছাত্রীকে বহরমপুর হাসপাতালে(Baharampur Hospital) নিয়ে এসে তাকে সুস্থ করে পরীক্ষা নেওয়া থেকে সবরকম ভাবে সাহায্যের হাত বাড়িয়ে দেন তিনি। অবশেষে হাসপাতালের বেডে বসে পরীক্ষা দিতে পেরে খুশি ওই ছাত্রী।

ছুটিতে এসেছিলেন বাড়িতে, ভাগীরথীতে স্নান করতে নেমে তলিয়ে গেলেন দুই যুবক

দত্তপুকুরে বিজেপি করার অপরাধে যুবককে বেধড়ক মারধরের অভিযোগ রথীন ঘোষের ঘনিষ্ঠ তৃণমূল নেতার বিরুদ্ধে

সরকারি গাছ কাটা ও নলকূপের সামগ্রী বিক্রির অভিযোগে গ্রেফতার পঞ্চায়েত প্রধান

‘পরচুলওয়ালা সাংসদের সঙ্গে ভ্রাম্যমান বিউটি পার্লার ফ্রি’, কাকে বিঁধলেন কুণাল?

মালদহতে ১০০ দিনের প্রকল্পের কাজ ফের শুরু, হাসি ফুটেছে আমজনতার মুখে

কথা রাখলেন মুখ্যমন্ত্রী, আমজনতার জন্য খুলল ‘আপনার সরকার আপনার পাশে’ পোর্টাল

কল্যাণীতে তৃণমূলের দলীয় অফিস থেকে উদ্ধার কন্ডোম, মদের বোতল, শব্দবাজি, ত্রাণ সামগ্রী

জাতীয় দলের ক্রিকেটার নাঈমকে মারধর পুলিশের, গর্জে উঠলেন লিটন-মুশফিক-তাসকিনরা

দেশের পরবর্তী সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ

মমতাকে নিঃসঙ্গ করে এবার বিদ্রোহী শিবিরে সুদীপ বন্দ্যোপাধ্যায়

অসমের জোরহাটে বায়ুসেনার বিমান ভেঙে পড়ে নিহত ৫ আধিকারিক

মার্কিন হামলায় নিহত আয়াতুল্লা খামেইনির শেষকৃত্য কবে? ঘোষণা করল ইরান সরকার

বিচার চেয়ে মুখ্যমন্ত্রীর ‘জনতার দরবার’-এ সন্তানহারা দুই মা

আমতা তৃণমূল ভবন থেকে উদ্ধার ত্রাণ সামগ্রী, দুর্নীতির অভিযোগে সরব বাসিন্দারা