‘আঞ্চলিক দলগুলিকে চালকের আসন ছাড়ুন’, কংগ্রেসের দাদাগিরির বিরুদ্ধে সরব তেজস্বী

শক্তিশালী আঞ্চলিক দলগুলিকে গুরুত্ব দেওয়ার জন্য কংগ্রেস নেতৃত্বের কাছে অনুরোধ জানিয়েছেন লালু পুত্র।

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি:কংগ্রেসের ‘দাদাগিরি’র বিরুদ্ধে এবার সুর চড়ালেন আরজেডি নেতা তথা বিহারের উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদব। শনিবার রাতে কংগ্রেসের নেতৃত্বের উদ্দেশে সুর চড়িয়ে তিনি বলেছেন, ‘যে সব রাজ্যে আঞ্চলিক দলগুলি শক্তিশালী সেই সব রাজ্যে স্থানীয় দলগুলিকে বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে চালকের আসুন ছাড়ুন।’ আগামী লোকসভা ভোটে বিজেপির বিরুদ্ধে যাতে ঐক্যবদ্ধভাবে লড়াই করা যায় তার জন্য কংগ্রেস সহ সমস্ত বিরোধী দলগুলিকে একই ছাতার তলায় নিয়ে আসার জন্য আরজেডি সুপ্রিমো লালুপ্রসাদ যাদব, বিহারের মুখ্যমন্ত্রী তথা জেডিইউ নেতা নীতীশ কুমার চেষ্টা ও তিনি চেষ্টা চালাচ্ছেন বলেও জানিয়েছেন বিহারের উপমুখ্যমন্ত্রী।

ইউপিএ জমানায় লালুপ্রসাদ যাদব রেলমন্ত্রী থাকার সময়ে রেলে জমির বিনিময়ে চাকরি দেওয়া হয়েছিল বলে অভিযোগ উঠেছে। ওই কেলেঙ্কারির তদন্তে এদিন সিবিআইয়ের জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছিলেন লালুপুত্র। দীর্ঘ আট ঘন্টা জেরে শেষে সিবিআই দফতর ছেড়ে বেরিয়ে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন তেজস্বী। আর তখনই কংগ্রেসের দাদাগিরির বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন তিনি। রাখঢাক না রেখে তিনি বলেন, ‘আগেও আমরা একটা কথা পরিস্কার বলে দিয়েছি, যে সব রাজ্যে যে আঞ্চলিক দলগুলি শক্তিশালী সেখানে সেই দলেরই বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের ক্ষেত্রে চালকের আসনে বসা উচিত। কংগ্রেস নেতৃত্ব এই ধ্রুব সত্যি বুঝতে হবে। দেশের ২০০ লোকসভা আসনে বিজেপির সঙ্গে কংগ্রেসের সরাসরি লড়াই। সেখানে কংগ্রেসই লড়ুক। কিন্তু যেখানে আঞ্চলিক দলগুলি শক্তিশালী সেখানে কংগ্রেসের উচিত সেই আঞ্চলিক দলের নেতৃত্বে লড়াই করা।’

উল্লেখ্য, সম্প্রতি লোকসভায় তৃণমূল কংগ্রেসের দলনেতা সুদীপ বন্দোপাধ্যায়ও কংগ্রেসের বিরুদ্ধে বিগ বস সুলভ আচরণের অভিযোগ তুলেছিলেন। তৃণমূল কংগ্রেস যে কংগ্রেসের বিগ বস সুলভ আচরণ মানবে না, তাও স্পষ্ট করে দিয়েছিলেন তিনি।

গর্ভাবস্থায় মাছ খেলেই কমতে পারে প্রেগন্যান্সি হাইপারটেনশনের ঝুঁকি

কর্মক্ষেত্রে অতিরিক্ত কাজের চাপে বাড়ির জানলা থেকে লাফ দিয়ে আত্মহত্যা বিজ্ঞানীর

স্ট্রোকের হাত থেকে প্রিয়জনকে বাঁচাতে চান? এই লক্ষণ দেখলেই সতর্ক হোন

তিন বন্ধুকে দিয়ে স্ত্রীকে গণধর্ষণ করাল পাষণ্ড স্বামী, হাড়হিম ঘটনা হায়দরাবাদে

হাতে সময় কম? সকালে চটজলদি বানিয়ে ফেলুন প্রোটিন সমৃদ্ধ ছোলার স্যান্ডউইচ

সৌদি আরবে রক্ষা মন্ত্রকের কার্যালয়ে ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের

ভারত-সহ ২৯ দেশের নাগরিকদের যুদ্ধক্ষেত্রে পাঠিয়েছে রাশিয়া, বিস্ফোরক তথ্য রাষ্ট্রপুঞ্জের তদন্ত কমিশনের

‘এমন বন্ধু আর কে আছে’.. বিধানসভায় দেখা হতেই কোলাকুলি কুণাল-সন্দীপনের

‘ইন্দিরাজির মৃত্যুর পরে রাজীবের প্রধানমন্ত্রী হওয়ার তীব্র বিরোধী ছিলাম’, স্মৃতিচারণ সোনিয়ার

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে চমক, আসছেন রজনীকান্ত-প্রভাস

১ নভেম্বর রামলীলা ময়দানে বিক্ষোভ সমাবেশের জন্য কংগ্রেসকে শর্তসাপেক্ষে অনুমতি

অস্বাস্থ্যকর পরিবেশ, কৈখালির Haldiram’s বন্ধের নির্দেশ খাদ্য সুরক্ষা দফতরের

উত্তাল সমুদ্র, মন্দারমণিতে স্নান করতে নেমে তলিয়ে গিয়ে মৃত পর্যটক

প্রি-ওয়েডিং শুটে যাওয়ার পথেই ভয়াবহ দুর্ঘটনা, মৃত ৩