নরওয়েকে ৩-০ গোলে উড়িয়ে জয় দিয়ে ইউরো বাছাই পর্ব শুরু করল স্পেন

স্পেনের হয়ে জয়সূচক গোল করেছেন দানি ওলমো ও জোসেলু।

Share:

নিজস্ব প্রতিনিধি: কাতার বিশ্বকাপে হতশ্রী পারফরম্যান্স করে খালি হাতে ফিরতে হয়েছিল স্প্যানিশদের। কিন্তু শনিবার ইউরো কাপের বাছাই পর্বের প্রথম ম্যাচেই জাত চেনালেন লুইস দে লা ফুয়েন্তের ছেলেরা। আর্লিং হল্যান্ড বিহীন নরওয়েকে ৩-০ গোলে উড়িয়ে দিয়ে জয় নিয়ে মাঠ ছাড়লেন আলভারো মোরাতো- দানি ওলমো’রা।

বিশ্বকাপে খারাপ পারফরম্যান্সের কারণে দলের অধিকাংশ নামী-দামী তারকা ফুটবলারকে ছেঁটপে ফেলেছিলেন স্পেনের নতুন কোচ লুইস দে লা ফুয়েন্তে। পরিবর্তে চনমনে, তরতাজা নতুন ফুটবলারদের জাতীয় দলের জার্সি গায়ে মাঠে নেমে নিজেদের যোগ্যতা ও প্রতিভা দেখানোর সুযোগ দিয়েছিলেন। হতাশ করেননি নতুনরা। ম্যাচের শুরুতে নরওয়েকে কিছুটা চেপে ধরেছিল আলভারো মোরাতো-দানি ওলমো’রা। ১৩ মিনিটে আলেহান্দ্রো বালদেওর কাছ থেকে বাড়ানো বল জালে পাঠিয়ে স্পেনকে এগিয়ে দেন লাইপজিগের মিডফিল্ডার দানি ওলমো। দুই মিনিট বাদে গোল শোধের সুযোগ পেয়েছিলেন নরওয়ের অধিনায়ক মার্টিন ওডেগার্ডে। যদিও তার শট প্রতিহত করেন নাচো। ২৯ মিনিটে নরওয়ের ফ্রেডরিক আর্সনেসের বাঁ পায়ের শট কর্নারের বিনিময়ে প্রতিহত করে দেন স্পেন গোলরক্ষক কেপা।  

প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে থাকা থাকা স্পেনের খেলোয়াড়রা দ্বিতীয়ার্ধে ব্যবধান বাড়ানোর জন্য মরিয়া চেষ্টা চালান।  কিন্তু ৫৫ মিনিটে জটলার মধ্যে নাচোর পায়ে লাগা বল গোললাইন অতিক্রম করে দলকে গোল হজমের হাত থেকে বাঁচান স্প্যানিশ গোলরক্ষক। ম্যাচের শেষ লগ্নে এসে দেশের হয়ে প্রথম খেলতে নামা নিউ ক্যাসেল ও স্ট্রোকের প্রাক্তন স্ট্রাইকার জোসেলু ৮৪ ও ৮৫ মিনিটে পর পর দুই গোল করে ব্যবধান ৩-০ করেন। নরওয়ের আক্রমণ ভাগে ম্যান সিটি তারকা আর্লিং হলান্ডের অভাব ভালোভাবেই অনুভূত হয়েছে। বেশ কয়েকটি সুযোগ পেলেও ফিনিশারের অভাবে গোল করতে পারেনি নরওয়ে।

গ্রামে নির্জন বাগান বাড়িতে বিলাসবহুল বিছানা ,ঝা চকচকে বাথরুম, উদ্ধার সরকারি ত্রিপল, উধাও অঞ্চল প্রধান

তৃণমূলের নেতাদের বিরুদ্ধে বিক্ষোভ,খাল দখল করে বাড়ি, মাছের ভেড়ি তৈরীর প্রতিবাদে

কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের আক্রমণ নিয়ে মুখ খুললেন অভিষেক, কী বললেন?

‘তদন্ত এড়াব না, রবিবারই ফের ভবানী ভবনে যাব,’ জানালেন অভিষেক

আচমকাই বিশ্বজুড়ে স্তব্ধ ফেসবুক-ইনস্টাগ্রামের পরিষেবা

UNESCO কাণ্ডে প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের আগাম জামিনের আবেদন হাইকোর্টে

WBCS পরীক্ষার জন্যে রবিবার ৮ টা থেকে চালু ব্লু ও গ্রিন লাইনে মেট্রো পরিষেবা

দক্ষিণের ৭ জেলায় বৃহস্পতিবার পর্যন্ত ঝড়-বৃষ্টির পূর্বাভাস জারি, উত্তরে চলবে দুর্যোগ

বিএসএফের ‘পুশ ব্যাক’ রুখতে বিজিবিকে সহযোগিতায় সীমান্তে জড়ো হিযবুত জঙ্গিরা

রাষ্ট্রদূতের দায়িত্ব নিতে ঢাকায় দীনেশ ত্রিবেদী, ‘পুশ ব্যাক’ নিয়ে মন্তব্য এড়ালেন

চাঙা শেয়ারবাজার, একদিনেই লগ্নিকারীদের ‘লক্ষ্মীলাভ’ ১০ লক্ষ কোটি টাকা

দক্ষিণবঙ্গে প্রবেশ করল বর্ষা, এল নিনো কাঁটায় চিন্তিত আবহাওয়া দফতর

ফলতার পর এবার নন্দীগ্রামে তৃণমূল নেতাকে হাফপ্যান্ট পরিয়ে ঘোরালো পুলিশ

রেশন কার্ড বন্ধক রেখে সরকারি খাদ্যসামগ্রী আত্মসাৎ, পুলিশের হস্তক্ষেপে চক্রের হদিশ