আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

‘সাওয়ারিয়া’র সঙ্গীত পরিচালক মন্টি শর্মার কাছে চরম হেনস্থার শিকার রূপঙ্কর বাগচি

নিজস্ব প্রতিনিধি: মুম্বইতে গিয়ে চরম অপমানিত হয়েছেন বাংলার বিখ্যাত গায়ক রূপঙ্কর বাগচি। সম্প্রতি শিলাজিতের শোতে ফাঁস করলেন অভিনেতা সে কথা। তাঁকে নাকি হেনস্থা করেছিলেন ‘সাওয়ারিয়া’ খ্যাত সঙ্গীত পরিচালক মন্টি শর্মা। এমনিতেই রূপঙ্করকে ঘিরে বিতর্কের শেষ নেই। কেকের মৃত্যুর পর থেকেই তিনি বিতর্কের সম্মুখীন।

কেকের মৃত্যুর ঠিক আগের দিনই মুম্বই গায়ককে নিয়ে এত কেন মাতামাতি, সেই প্রশ্ন করেছিলেন রূপঙ্কর, তারপর থেকেই তাঁকে ঘিরে এত বিতর্ক! ইতিমধ্যেই তাঁর হাতে কাজ নেই, বিতর্কিত হওয়ার কারণে তাঁকে নিষিদ্ধ করা হয়েছিল বাংলা থেকে। যদিও একবছর পর থেকে তিনি এখন কাজ পাওয়া শুরু করেছেন, তার মধ্যেই এমন জটলা। শিলাজিৎ-এর শো’তে এসে গায়ক জানালেন, একবার রূপঙ্করকে চরম অপমান করেছিলেন মুম্বইয়ের এক নামী মিউজিক ডিরেক্টর। 

শিলাজিতের টক শো-তে এসে অতীতের তিক্ত অভিজ্ঞতার কথা জানিয়ে রূপঙ্কর বললেন, ‘একবার শান্তনুদা (মৈত্র) ফোনে আলাপ করিয়ে দেওয়াতে মন্টি (শর্মা)-র সঙ্গে দেখা করতে গিয়েছিলাম মুম্বইতে, ওর স্টুডিওতে। একটা-দু’টো গান শুনে তিনি আমাকে বললেন পাঁচ মিনিট অপেক্ষা কর, আমি আসছি। এটা বলে চলে গেলেন তিনি! পাঁচ মিনিটের জায়গায় হয়ে গেল পাঁচ ঘন্টা। আমি বসছি, বাইরে যাচ্ছি, সিগারেট খাচ্ছি, তারপর ওখানে একজন রিসেপশানিস্ট ছিল সে বলছে মন্টি স্যার আজ আসবেন না। এরপর রাতেরবেলা ফোন করে আমাকে গালিগালাজ করেন মন্টি শর্মা। আমিও দু-চারটে খিস্তি দিয়েদিলাম বাংলায়। আমাকে বলছে, তুই ওয়েট করিসনি কেন? আমি আসতাম। চলে গেছিস, তোকে আর কাজ দেব না। আমি বলে দিলাম– (অশ্লীল শব্দ) দরকার নেই তোর কাজের… ঠিক করিনি?’ বাহবা জানিয়ে শিলাজিৎ বলেন একদম ঠিক করেছিস।’

 

Published by:

Share Link:

More Releted News:

৫ বছরের দাম্পত্যে ইতি টানছেন ‘ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি’-খ্যাত অভিনেত্রী ইভলিন 

‘আমি কেউ নই, সুনীতা একাই সন্তানদের বড় করেছে’, অকপটে অনিল কাপুর

‘আমার সামনে বিকিনি পরতে হবে’, বিখ্যাত পরিচালকের কীর্তি ফাঁস মিঠুন চক্রবর্তীর বউমার

দক্ষিণ আফ্রিকায় শাহরুখের সঙ্গে ঘনিষ্ঠ অন্তঃসত্ত্বা দীপিকা, ভাইরাল ছবি

কমেডি শোতে হিন্দুধর্মকে অপমান, ভারতীর বিরুদ্ধে FIR খারিজ করল বম্বে হাইকোর্ট

‘সর্বদা সত্যের জয় হবেই’, সঞ্জয় কাপুরের সম্পত্তি নিয়ে আদালতের রায়ে প্রতিক্রিয়া করিনার

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ