দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

হনুমান জয়ন্তীতে অশান্তি বরদাস্ত নয়, হুঁশিয়ারি রাজ্যপালের

নিজস্ব প্রতিনিধি: রামনবমীর মিছিল ঘিরে শিবপুর, রিষড়া সহ রাজ্যের বেশ কয়েকটি এলাকায় সাম্প্রদায়িক অশান্তির ঘটনার পরেই হনুমান জয়ন্তী ঘিরে আশঙ্কা বাড়ছে। ওই দিনও দাঙ্গাবাজরা রাজ্যকে অশান্ত করতে পারে বলে প্রশাসনকে ইতিমধ্যেই সতর্ক করে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর মঙ্গলবার সরাসরি দাঙ্গাবাজদের হুঁশিয়ারি দিয়েছেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। কড়া বার্তা দিয়ে বলেছেন, ‘আগামী ৬ এপ্রিল হনুমান জয়ন্তীতে রাজ্যে কোনও মতেই অশান্তি বরদাস্ত করা হবে না।

গত রবিবার রাতে রামনবমীর ঘটনা নিয়ে রিষড়ায় সাম্প্রদায়িক অশান্তির পরেই কড়া বার্তা দিয়েছিলেন রাজ্যের প্রশাসনিক প্রধান। কিন্তু সোমবার রাতে ফের রিষড়া স্টেশনে অশান্তি বাঁধতেই তড়িঘড়ি সফর কাটছাঁট করে দার্জিলিং থেকে ফিরে এসে রিষড়ায় হাজির হন তিনি। পুলিশ প্রশাসনের পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন। ঘটনার দিন কী ঘটেছিল, তাঁরা এখনও নিরাপত্তাহীনতায় ভুগছেন কিনা তা জানতে চান রাজ্যপাল। রিষড়া থেকে কলকাতায় ফিরে আসেন তিনি।

শিবপুর ও রিষড়ার ঘটনা নিয়ে রাজ্যের সাংবিধানিক প্রধান যেভাবে রাজ্য প্রশাসনের প্রতি আস্থা দেখিয়েছেন, তাতে বেজায় চটেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রাজ্যপালকে নিশানা করে কী কী পদক্ষেপ করা উচিত তা নিয়ে উপদেশও বিলি করেছেন। যদিও শুভেন্দুর সমালোচনাকে গায়েই মাখতে চাননি সি ভি আনন্দ বোস। কটাক্ষের সুরে তিনি বলেন, ‘সমালোচনার অধিকার সবার রয়েছে। সমালোচকদের আমি আমার শিক্ষক বলেই মনে করি।’ রাজ্যের সাংবিধানিক প্রধান হিসেবে কোনও নেতাকে খুশি করা যে তাঁর কাজ নয় সেদিকে ইঙ্গিত করে সি ভি আনন্দ বোস বলেন, ‘রাজ্যপাল হিসেবে সংবিধান রক্ষা করা আমার কর্তব্য।‘

Published by:

Share Link:

More Releted News:

অশান্তি ছড়ানোয় ৪১ জনকে গ্রেফতার, পুনর্নির্বাচনের সম্ভাবনা খারিজ সিইও’র

কালবৈশাখী আসছে! দক্ষিণের ১২ জেলায় প্রবল ঝড়বৃষ্টির পূর্বাভাস, কবে থেকে?

‘‌কেন্দ্রীয় বাহিনীকে দিয়ে ছাপ্পা দেওয়ার প্ল্যান করা হয়েছে’‌, মোদিকে তোপ মমতার

কালীঘাটের ‘ওয়াররুমে’ কড়া নজর মমতা–অভিষেকের, চলছে হিসেবনিকেশ, অঙ্ক কী বলছে?‌

‘‌নাগরিকের অধিকার হরণ করা যায় না’‌, মোটরবাইক বন্ধে কমিশনকে ভর্ৎসনা হাইকোর্টের

শহরে বসেই বাংলার ভোটে নজরদারি শাহের, আচমকাই হাজির সল্টলেকের ‘ওয়ার রুম’-এ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ