করোনায় আক্রান্ত রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গহলৌত ও বসুন্ধরা রাজে

গতকাল সোমবার রাজ্যে ১৭ জনের শরীরে প্রাণঘাতী ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি, জয়পুর: মরুরাজ্যে প্রাণঘাতী করোনাভাইরাসের ছোবলে একই সঙ্গে ঘায়েল রাজ্যের মুখ্যমন্ত্রী অশোক গহলৌত ও প্রাক্তন মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজে সিন্ধিয়া। মঙ্গলবার পৃথক টুইটে রাজ্যের শাসকদল ও বিরোধী শিবিরের দুই প্রধান মুখ করোনায় আক্রান্ত হওয়ার দুঃসংবাদ জানিয়েছেন।

গত কয়েকদিন ধরেই রাজস্থানে ঊর্ধ্বমুখী করোনাভাইরাসের সংক্রমণ। গতকাল সোমবার রাজ্যে ১৭ জনের শরীরে প্রাণঘাতী ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। অ্যাকটিভ কেসের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৮৯-তে। রাজ্যের স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে ইতিমধ্যেই নমুনা পরীক্ষার সংখ্যা বাড়ানোর ওপরে বিশেষ নজর দেওয়া হয়েছে। অকারণে ভিড় বা জমায়েত না করার জন্য রাজ্যবাসীর কাছে অনুরোধও জানানো হয়েছে।

এদিন করোনায় আক্রান্ত হওয়ার কথা জানিয়ে রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গহলৌত লিখেছেন, ‘শরীরে সামান্য উপসর্গ দেখা দিয়েছিল। নমুনা পরীক্ষার পরে করোনা ধরা পড়েছে। চিকি‍ৎসকদের পরামর্শে আগামী কয়েকদিন বাড়িতে থেকেই প্রশাসনিক কাজকর্ম সামালাবো। আপনারাও নিজেদের প্রতি খেয়াল রাখুন এবং কোভিড প্রটোকল মেনে চলুন।’ মুখ্যমন্ত্রীর পাশাপাশি প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিজেপি নেত্রী বসুন্ধরা রাজে সিন্ধিয়া করোনায় আক্রান্ত হওয়ার কথা জানিয়ে টুইট করেছেন। টুইটে তিনি লিখেছেন, ‘করোনার নমুনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে। চিকি‍ৎসকদের পরামর্শে স্বেচ্ছা নিভৃতবাসে রয়েছি।’  

নির্জলা একাদশী ২৪ না ২৫ জুন? জেনে নিন শুভ সময় ও উপবাস ভাঙার সময়

জলের মতো টাকা খরচ হচ্ছে? সিঁড়ির নিচ থেকে এই জিনিস সরিয়ে দিন

আজকের রাশিফল: আঘাত পাওয়ার সম্ভাবনা বৃষ রাশির জাতকদের, কর্মক্ষেত্রে উন্নতি কাদের?

দক্ষিণেশ্বরে মদন মিত্রের গাড়িতে হামলার অভিযোগ! ছোড়া হল ডিম

সিলিন্ডার পিছু ২৯ টাকা দাম বাড়ল গৃহস্থের রান্নার গ্যাসের

তোলাবাজির অভিযোগে গ্রেফতার তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্ত

জমি দুর্নীতি মামলায় পুলিশের হাতে গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক

মেসি কাণ্ড: অরূপ বিশ্বাসকে জিজ্ঞাসাবাদের জন্য ফের তলব

রাজ্যে বিনিয়োগ টানতে Amul ও L & T-র শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠক শুভেন্দুর

অভিষেক ঘনিষ্ঠ হাওড়ার দাপুটে নেতা কৈলাস মিশ্রকে গ্রেফতার করল পুলিশ

লোকসভায় তৃণমূলে ভাঙন ধরাতে শুরু ‘অপারেশন লুটিয়েন্স’, বিদ্রোহী শিবিরে ১২ সাংসদ

বর্ধমানের লজে মধুচক্রে হানা ,হাতেনাতে গ্রেফতার ৭ যুবক, উদ্ধার ৯ মহিলা

তৃণমূল নেতাদের বাড়ি থেকে উদ্ধার সরকারি ত্রাণ সামগ্রী, গ্রেফতার নেপুরা গ্রাম পঞ্চায়েতের প্রধান

ব্রাহ্মণচক নেতাজি সংঘ ক্লাব থেকে উদ্ধার বিপুল পরিমাণে ত্রাণ সামগ্রী,ঘটনাস্থলে পুলিশ