আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

‘লিট্টি দাও নয়তো গাইব না’, মাঝপথেই গান থামিয়ে বায়না জুড়ে বসলেন অভিজিৎ

নিজস্ব প্রতিনিধি: বিহারে গিয়ে লিট্টি না খেয়ে এলে কী হয়! তাই বলে কনসার্টের মাঝেই লিট্টির বায়না জুড়ে বসলেন অভিজিৎ। কেসটা ঠিক কী? আসলে ভারতবর্ষ বিভিন্ন জাতির দেশ। তাই এখানে বিভিন্ন জাতির খাবার-দাবার, সংস্কৃতি আলাদা। যেমন, বাঙালিদের ভাত-মাছ প্রিয়, তেমনি পাঞ্জাবীদের রুটি-তরকা, তেমনি বিহারের বাসিন্দাদের প্রধান খাবার লিট্টি। যাই হোক, এবার আসি আলোচ্য বিষয়ে। সম্প্রতি বলিউডের জনপ্রিয় গায়ক অভিজিৎ ভট্টাচার্য বিহারের বৈশালী মহোৎসবে উপলক্ষে একটি লাইভ কনসার্টে পারফর্ম করতে রাজ্যে গিয়ে ছিলেন।

কিন্তু তাঁর অভিযোগ, পারফরম্যান্সের আগে সেখানে তাঁকে লিট্টি, চোখা পরিবেশন করা হয়নি! আর পারফরম্যান্স চলাকালীন লিট্টির সুবাস পেলে মাঝপথেই গাওয়া বন্ধ করে দেন গায়ক। আর মজার ছলে অভিযোগ করেন, খাবারটি না পাওয়ায় তিনি হতাশ। এরপর তাঁকে আশ্বস্ত করা হয়, পারফরম্যান্সের শেষে তাঁকে এবং তাঁর দলকে লিট্টি চোখা দেওয়া হবে। এরপর গায়ক আবার মঞ্চে গান গাইতে শুরু করেন।

বৈশালী মহোৎসবে ইভেন্টের তৃতীয় এবং শেষ দিনে, গায়ক একাধিক হিট বলিউড গান গেয়েছেন এবং শ্রোতাদের মুগ্ধ করেছেন। এই অনুষ্ঠানে অনেক রাজনৈতিক অঙ্গনের নেতাও উপস্থিত ছিলেন। কিন্তু এদিন অনুষ্ঠানে মাঝপথে গান থামিয়ে অভিজিৎ বলেন, “গতকাল থেকে এখানে আছি কিন্তু এখনও লিট্টি চোখা পাইনি।” এরপর তিনি তাঁর দলকে জিজ্ঞাসা করেন, “তোমরা কি লিট্টি চোকা পেয়েছ?” তার দল জবাব দিল, “না, আমরা কেউ পাইনি।” তারপর গায়ক বলতে থাকেন, “ভাই সাহেব, আমাদের লিট্টি চোখা দাও নাহলে গান গাইব না।” প্রসঙ্গত, অভিজিৎ ভট্টাচার্য একজন জনপ্রিয় বলিউড প্লেব্যাক সিঙ্গার। যিনি বাংলা, হিন্দি-সহ ১০০০ টিরও বেশি গান গেয়েছেন।  

 

Published by:

Share Link:

More Releted News:

‘সর্বদা সত্যের জয় হবেই’, সঞ্জয় কাপুরের সম্পত্তি নিয়ে আদালতের রায়ে প্রতিক্রিয়া করিনার

‘তিনি মাদ্রাজ-এর এপস্টিন’, তামিল সুরকারের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ গায়িকার

‘তুমিই আমার জীবনকে পরিপূর্ণ করেছ’, ১০ বছরের বিবাহ বার্ষিকীতে করণকে খোলা চিঠি বিপাশার

বাবার বিশাল সম্পত্তির অধিকার নিয়ে লড়াই, করিশ্মার সন্তানদের পক্ষে কী রায় দিল্লি হাইকোর্টের?

শীর্ষস্থানচ্যুত ‘তারে ধরি ধরি মনে করি’, ‘পরশুরাম’-এর মুখ পুড়িয়ে TRP-তে এগিয়ে কে?

মৌনিকে নিয়ে অশালীন মন্তব্যে ক্ষুব্ধ পবিত্রা, ট্রোলারদের উদ্দেশ্যে যা বললেন অভিনেত্রী…

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ