উপাচার্য নিয়োগে ৫ সদস্যের সার্চ কমিটি গড়ছে রাজ্য

মন্ত্রিসভার অনুমোদন মিললে রাজ্যপালের কাছে পাঠানো হবে অর্ডিন্যান্সের অনুমোদনের জন্য।

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগে এবার ৫ সদস্যের সার্চ কমিটি গঠন করছে রাজ্য সরকার। এতদিন সার্চ কমিটিতে তিন জন সদস্য ছিল, এবার সদস্যের সংখ্যা তিন থেকে বাড়িয়ে পাঁচ করতে চলেছে শিক্ষা দফতর।

নবান্ন সূত্রে খবর, নতুন সার্চ কমিটিতে ইউজিসি মনোনীত প্রতিনিধিকে রাখা হবে। আগামী ১ বৈশাখের পর বৈঠকে বসবে রাজ্য মন্ত্রিসভা। সেই বৈঠকে বিশ্ববিদ্যালয়গুলিতে স্থায়ী উপাচার্য নিয়োগের জন্য যে আইন রয়েছে, সেই আইনে সার্চ কমিটিতে বদল আনার জন্য প্রস্তাব পেশ করা হবে। প্রস্তাবে মন্ত্রিসভার অনুমোদন মিললে রাজ্যপালের কাছে পাঠানো হবে অর্ডিন্যান্সের অনুমোদনের জন্য। সেই অর্ডিন্যান্স কার্যকর হলেই উপাচার্য নিয়োগের আইনে বড় বদল আসবে পাকাপাকিভাবে।

নবান্ন সূত্রে খবর, উপাচার্য নিয়োগের জন্য পাঁচ সদস্যের নতুন যে সার্চ কমিটি গঠন করা হবে সেখানে ইউজিসির মনোনীত প্রতিনিধি থাকবেন, রাজ্যপালের মনোনীত প্রতিনিধি থাকবেন, বিশ্ববিদ্যালয়ের কোর্ট বা সেনেটের মনোনীত প্রতিনিধি থাকবেন, উচ্চ শিক্ষা সংসদের মনোনীত প্রতিনিধি এবং রাজ্য সরকারের মনোনীত প্রতিনিধি থাকবেন। প্রসঙ্গত এই কমিটি গঠনের আইন সংশোধনের জন্য ইতিমধ্যে খসড়া অনুমোদন দিয়েছে আইন দফতর। বর্তমানে অর্থ দফতরে পাঠানো হয়েছে অনুমোদনের জন্য। অর্থ দফতর থেকে সবুজ সঙ্কেত পেলেই ১৭ এপ্রিলের রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই প্রস্তাব পেশ করা হবে বলে সূত্রের খবর।

শ্রীরামপুরে ‘অত্যাচারিত’ তৃণমূল কাউন্সিরের বিরুদ্ধে পুরসভার গেটে বিক্ষোভ বাসিন্দাদের

মাছের ভেড়িতে লুটে বাধা, বসিরহাটে ১৫ বছরের পড়ুয়াকে এলোপাথাড়ি কোপ

‘আলবিদা সলিম কুমার’, রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য মালায়ালি অভিনেতার

চুক্তি শেষ, মেট্রোপলিটনের ‘তৃণমূল ভবন’ খালি না হওয়ায় পুলিশের দ্বারস্থ বাড়ির মালিক

কবে রাজনীতি ছাড়বেন জানিয়ে দিলেন পদকজয়ী কুস্তিগির বিনেশ ফোগাট

বেহালার রায় বাহাদুর রোডের পরিত্যক্ত জমি থেকে উদ্ধার কলকাতা পুরসভার লক্ষ লক্ষ বালতি

সর্বোচ্চ ভোট পেয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি হলেন তামিম ইকবাল

দারিদ্র্যতা কাটিয়ে সুপারস্টার, প্রেম, বিতর্কিত বিবাহিত জীবন, তৈরি হচ্ছে পবন সিংহের বায়োপিক

শনিবার পর্যন্ত কত লক্ষ মহিলার অ্যাকাউন্টে গেল ৩ হাজার টাকা? জানালেন শুভেন্দু

যুদ্ধের দামামা, ভারত সীমান্তে আচমকা ৬০ হাজার বিজিবি সদস্য মোতায়েন তারেক সরকারের

বিজেপি বিরোধিতার পথ থেকে সরছে সিপিআইএম, ‘ইন্ডিয়া’ জোট ছাড়ছে বেবির দল

তারাতলায় গাছ ভেঙে পড়ায় যান চলাচল ব্যাহত, উদ্ধার কাজে পুলিশ ও পুরকর্মীরা

কারও ‘ছত্রছায়ায়’ থাকব না, নাম না করে গম্ভীরকে খোঁচা অধিনায়ক শ্রেয়সের

বিজেপি কর্মীদের মারধর ও প্রাণনাশের হুমকি, গ্রেফতার তৃণমূল নেতা