‘বাবার কেনা জমি আমারই প্রাপ্য’, বিশ্বভারতীকে দাবিপত্র অমর্ত্যের

অমর্ত্য সেন চিঠি দিলেন বিশ্বভারতীকে। সেই চিঠিতেই তিনি সাফ জানিয়েছেন, ‘বাবার কেনা জমি আমারই প্রাপ্য’। দেখার বিষয় বিশ্বভারতী কী করে এখন।

Share:

নিজস্ব প্রতিনিধি: বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের(Viswa Bharati University) দাবি, শান্তিনিকেতনের(Shantiniketan) থাকা অমর্ত্য সেনের(Amartya Sen) পৈতৃক বাড়ি প্রতীচীর(Pratichi) চারপাশে মোট ১৩ ডেসিমেল জমি দখল করে রেখেছেন নোবেলজয়ী অধ্যাপক। সেই জমি বিশ্বভারতীকে ফেরত দিতে হবে। অমর্ত্যের দাবি ১৯৪৩ সালে তাঁর বাবা আশুতোষ সেনকে ১.৩৮ একর জমি লিজ দিয়েছিল। সেই জমিতেই গড়ে উঠেছে প্রতীচী। বিশ্বভারতী লিজের কথা স্বীকার করলেও তাঁদের দাবি, ১.৩৮ একর জমি লিজ দেওয়া হয়নি। লিজ দেওয়া হয়েছিল ১.২৫ একর জমি। সেই সময় প্রতীচীর চারপাশে পাঁচিল ছিল না। পরে তা দেওয়া হয়। সেই সময়েই চারপাশের মোট ১৩ ডেসিমেল জমি পাঁচিলের মধ্যে ঢুকিয়ে নেওয়া হয়। সেই জমিই কার্যত দখল করে রেখেছেন অমর্ত্য যা তাঁকে এখন ফিরিয়ে দিতে হবে। যদিও জেলা প্রশাসনের মতে, জমি অর্থনীতিবিদের নামে ‘মিউটেশন’ হয়ে যাওয়ায় বিশ্বভারতীর সমস্ত অভিযোগ ‘অর্থহীন’। এই সবের মধ্যে এবার অমর্ত্য সেন চিঠি দিলেন বিশ্বভারতীকে। সেই চিঠিতেই তিনি সাফ জানিয়েছেন, ‘বাবার কেনা জমি আমারই প্রাপ্য’।

আরও পড়ুন বাংলাতেও দৌড়বে Vande Bharat Metro, চিহ্নিত ২টি রুট

বিশ্বভারতী কর্তৃপক্ষ সম্প্রতি একটি প্রেস বিজ্ঞপ্তি জারি করে জানান, ১৯ এপ্রিল বেলা ১২টায় বিশ্বভারতীর কেন্দ্রীয় প্রশাসনিক ভবনে শুনানি হবে। সেখানেই অমর্ত্য সেনের জমি বিতর্কের নিষ্পত্তি করা হবে। ১৮ এপ্রিল, সন্ধ্যা ৬টার মধ্যে ই-মেল মারফত অমর্ত্যের প্রতিনিধিকে উপস্থিত থাকার কথা জানাতে হবে। বিজ্ঞপ্তির প্রতিলিপি জেলা পুলিশ সুপার, মহকুমাশাসক, মহকুমা পুলিশ আধিকারিক এবং শান্তিনিকেতন থানাকে দেওয়া হয়েছে। অমর্ত্যের আইনজীবী গোরাচাঁদ চক্রবর্তী অবশ্য জানিয়েছেন, তাঁর মক্কেল এখন বিদেশে রয়েছেন। চলতি বছরের জুনে তাঁর শান্তিনিকেতনে ফিরে আসার কথা। তিনি ফিরে এলে জমি মাপজোকে অথবা বিশ্বভারতীর শুনানিতে অংশগ্রহণ করতে চান। কিন্তু সূত্রে জানা গিয়েছে বিশ্বভারতী কর্তৃপক্ষ অপেক্ষা করতে নারাজ। তাঁরা অমর্ত্যের অনুপস্থিতিতেই প্রতীচীর জমি মাপজোখ করতে চান ও বিতর্কিত জমির দখল নিতে চান। এর জন্য কেন্দ্রীয় বাহিনী নিয়েই অভিযানে নামতে চান স্বয়ং বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী(Bidyut Chakrabarty)।

আরও পড়ুন চা-বলয়ে ১০০ কোটির বিনিয়োগে ১২৫০জনের কর্মসংস্থান

মঙ্গলবার অমর্ত্য বিশ্বভারতীকে যে চিঠি পাঠিয়েছেন তাঁর কপি তিনি পাঠিয়েছেন বিশ্ববিদ্যালয়ের জয়েন্ট রেজিস্ট্রার এবং এস্টেট অফিসারকেও। সেই চিঠিতেই তিনি লিখেছেন, ‘১৯৪৩ সাল থেকে শান্তিনিকেতনের ‘প্রতীচী’ আমার পরিবারের এবং আমরা নিয়মিত ব্যবহার করছি। বাবার নামে থাকা জমি উত্তরাধিকার সূত্রে আমারই প্রাপ্য। আমি এই জমির মালিক। আমার বাবা আশুতোষ সেন এবং মা অমৃতা সেনের মৃত্যুর পর বাড়ির মালিকানা আমার কাছে এসেছে। লিজ নেওয়া এই জমি লাগোয়া আরও কিছু জমি কিনেছিলেন তাঁরা। গত ৮০ বছর ধরে জমির ব্যবহার একই রকম ভাবে রয়ে গিয়েছে। ইজারার মেয়াদ শেষ হওয়ার আগে এই জমি নিয়ে বিরুদ্ধ কোনও দাবি যুক্তিগ্রাহ্য নয়। বোলপুরের ম্যাজিস্ট্রেট জানিয়েছেন জমি নিয়ে বর্তমান ব্যবস্থাকে স্বীকৃতি দেওয়া উচিত এবং এই নিয়ে কোনও হস্তক্ষেপ বা শান্তিভঙ্গের চেষ্টা করা উচিত নয়। আমি আগামী জুন মাসে শান্তিনিকেতনে ফিরব। তখন জমি নিয়ে আলোচনার পথ খোলা রইল।’ এখন দেখার বিষয় অমর্ত্যের এই চিঠি পাওয়ার প্রে আগামিকাল বিশ্বভারতী কোন পদক্ষেপ করে।

নিয়ন্ত্রণ হারিয়ে নয়ানজুলিতে উল্টে গেল যাত্রীবোঝাই বাস, আরামবাগে দুর্ঘটনায় আহত বহু

নিজের খাবার বৌদ্ধ ভিক্ষুর হাতে তুলে দিলেন ভিখারি, চোখে জল এনে দেওয়া ভিডিয়ো ভাইরাল

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

‘রাবণ সম্পূর্ণ খারাপ ছিলেন না’, বেফাঁস মন্তব্য করে বিপাকে পর্দার ‘সীতা’ সাই পল্লবী

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের

ক্ষেপে ড্রোনে লাথি কষালেন সঞ্চালক, ছিটকে গিয়ে লাগল তরুণী মডেলের ঠোঁটে, রক্তারক্তি কাণ্ড

‘৬, ৭ ও ৮ নম্বর ফর্মে পরিবর্তন করতে পারে না কমিশন’, জ্ঞানেশদের এক্তিয়ার বাঁধল সুপ্রিম কোর্ট

দিওয়ালি উপহার মোদি সরকারের, কেন্দ্রীয় কর্মচারীদের ডিএ বাড়ল ৩ শতাংশ

স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের ভয়াবহ সংঘর্ষে নিহত ৪৬, বন্ধ করা হল রেল পরিষেবা

মন্ত্রিত্ব বেঁচে গেল হরদীপ পুরীর, মধ্যপ্রদেশ থেকে রাজ্যসভার উপনির্বাচনে লড়ছেন

‘আর ভোটে না দাঁড়ানোই ভাল’ বয়স মনে করিয়ে মমতাকে বিশ্রাম নেওয়ার পরামর্শ শুভেন্দুর

ঈশানকে পিছনে ফেলে ICC-এর ক্রমতালিকায় শীর্ষ স্থান দখল করলেন অভিষেক

দিঘায় ঢোকার মুখে দাঁড়িয়ে পড়ল তাম্রলিপ্ত এক্সপ্রেস, কী কারণে বিপত্তি?

তদন্তে গাফিলতির অভিযোগে অপসারিত হলেন কোচির পুলিশ কমিশনার