Loading live market data...
Loading active stocks...
Connecting...

IPL-2023: ঘরের মাঠে গুজরাটকে হারাতে বদ্ধ পরিকর লকনউ

Share:

নিজস্ব প্রতিনিধি: চলতি আইপিএল-এ আর একটি হাড্ডাহাড্ডি ম্যাচ হতে চলেছে শনিবার। এই ম্যাচে হার্দিক পাণ্ডিয়ার গুজরাট টাইটান্স মুখোমুখি হবে কেএল রাহুল-এর লকনউ সুপার জায়ান্টস-এর। ইতিমধ্যে হার্দিকরা ৫টি খেললেও লকনউ খেলেছে ৬টি ম্যাচ। লিগ টেবিলে কেএল রাহুলরা রয়েছেন দুই নম্বর স্থানে। আর হার্দিকরা রয়েছেন চার নম্বর স্থানে।

উল্লেখ্য, এই ম্যাচে মাঠে নামার আগে হার্দিকের দল ১০ রানে হার মেনেছে রাজস্থান রয়্যালস-এর কাছে। কাজেই শনিবারের ম্যাচ হার্দিকদের কাছে খুবই গুরুত্বপূর্ণ।

আরও জানতে পড়ুন: চলতি আইপিএল আমার ক্রিকেট জীবনের শেষ আইপিএল: ধোনি

এই অবস্থায় যদি একবার গুজরাট দলের ব্যাটিং-লাইন আপের পারফরম্যান্স দেখা যায়, তাহলে অবশ্যই যাঁর নাম সবার প্রথমে আসবে তিনি হলেন শুভমন গিল। প্রায় প্রতিটি ম্যাচেই শুভমন-এর ব্যাট থেকে রান আসছে। কাজেই শনিবারও দল যে তাঁর দিকেই তাকিয়ে থাকবে তা অস্বীকার করার কোনও উপায় নেই। এছাড়া রাজস্থান ম্যাচে রান পেয়েছেন ডেভিড মিলারও। মোটামুটি ছন্দে আছেন সুধাশরণও। কিন্তু ব্যাট হাতে এখনও অবধি একদম ছন্দে পাওয়া যাচ্ছে না হার্দিক পাণ্ডিয়াকে। লকনউ-এর বিপক্ষে ম্যাচ জিততে গেলে অবশ্যই শুভমন-এর পাশাপাশি বাকিদেরও রান পেতে হবে। না হলে সমূহ বিপদ।

কেননা হার্দিক পাণ্ডিয়ার দলকে মাথায় রাখতে হবে লকনউ দলের দুই আবেশ খান, রবি বিষ্ণোই ছন্দে আছেন। কাজেই তাঁদের সামলোনা খুব একটা সহজ হবে না। এঁদের পাশাপাশি সামলাতে হবে নবিন-উল-হক এবং ওয়াধির সিংদের। সুতরাং ব্যাটিং-এ গুজরাটকে শনিবার ম্যাচ জিততে গেলে ভালো পারফরম্যান্স অবশ্যই করতে হবে।

অন্য দিকে গুজরাট যেখানে রাজস্থানের কাছে ১০ রানে হেরেছে, সেই রাজস্থানকেই একই ব্যবধানে হারিয়েছে লকনউ। লকনউ দলেও ব্যাটিং লাইন আপে একজনের বিশেষ করে নির্ভরশালীন তিনি মায়ার্স। যাঁর ব্যাট থেকে প্রায় প্রতিটি ম্যাচেই রান এসেছে। দলনেতা রাহুল আগের ম্যাচে রান পেলেও মাঝে মাঝেই ছন্দ হারিয়ে ফেলছেন। তবে নিকোলাস পুরাণ দলে থাকাতে একটা বাড়তি অ্যাডভান্টেজ পাবেন রাহুলরা। কেননা নিকোলাস একজন অলরাউন্ডার। যদি ব্যাটিং-এ তিনি টিকে যান তাহলে গুজরাটের কপালে দুঃখ নাচছে বলে মনে করছেন অনেকেই। রয়েছেন ক্রুণাল পাণ্ডিয়া, স্টেইনস-এর মতো খেলোয়াড়রাও।

এখন দেখার ঘরের মাঠের এই হাইভোল্টেজ ম্যাচে শুভমন, নিকোলাস, মায়ার্স কে হয়ে ওঠেন তরুপের তাস, তা সময়ই বলবে।

মধ্যমগ্রামে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি, নিহত শুভেন্দু অধিকারীর আপ্ত সহায়ক

ঝাড়গ্রাম হাসপাতাল পরিদর্শনে বিধায়ক লক্ষীকান্ত সাউ, পরিষেবা উন্নয়নে দিলেন জোর

দুরন্ত ব্যাটিং ক্লাসেন-ঈশানের, পঞ্জাবকে ২৩৬ রানের লক্ষ্য দিল হায়দরাবাদ

ভবানী ভবনে পুলিশ ওয়েলফেয়ার অফিসে ঝুলল তালা,ডিউটিরত পুলিশ কর্মীদের বদলি অন্যত্র

ইম্পা-র অফিসে কেন্দ্রীয় বাহিনী, গ্রেফতার হতে পারেন কয়েকজন প্রযোজক

গোপীবল্লভপুরে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার আবেদন বিজেপির

‘হাতেপায়ে ধরলে ঠিক বিজেপি হয়ে যাবেন’, এবার কবীর সুমনকে তোপ তসলিমা নাসরিনের

ভোটের ফল নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হচ্ছেন মমতা!

শুভেন্দুই মুখ্যমন্ত্রী! সোশ্যাল মিডিয়ায় ভাইরাল আমন্ত্রণ পত্র, উত্তর দিল বিজেপি

মমতার সরকার বিদায় নিতেই তিস্তার জল পাওয়া নিয়ে আশাবাদী তারেক রহমান

বাংলার পরবর্তী মুখ্যমন্ত্রী কে? আগামিকালই জানাবেন অমিত শাহ

পুশ ব্যাক রুখতে পশ্চিমবঙ্গ লাগোয়া সীমান্তে বিজিবিকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

জেড প্লাস ক্যাটেগরির নিরাপত্তা থাকছে মমতার, জানিয়ে দিলেন ডিজি

পাকিস্তানের সঙ্গে খেলাধুলার সম্পর্ক স্থগিত রাখল ভারত