আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ঈদের দিন দুপুর গড়াতেই মন্নতের ব্যালকনিতে শাহরুখ, ভক্তদের উদ্দেশ্যে চুমু ছুঁড়লেন

নিজস্ব প্রতিনিধি: পবিত্র ঈদের দিনেও নিরাশ করল বৃষ্টি। চারিদিকে প্রকট গরম। খাঁ খাঁ করছে চারিদিকে। সূর্য যেন, মাথার উপর থেকে চলে যাওয়ার নামই করছে না। অন্য বছর ঈদের সময় হালকা পশলা হলেও বৃষ্টির মুখ দেখা যায়। তবে এ বছর বৃষ্টির কোনও নাম নেই। যাই হোক, শনিবার গোটা ভারত জুড়ে পালিত হচ্ছে ঈদ। যদিও রমজান মাস গতকালই শেষ হয়েছে। তবে ভারতে ঈদ মানেই বলিউডে তিন খানের দিকে তাকিয়ে থাকেন সকলেই। বলিউডের ভাইজান সলমন খান তো সকাল সকাল বলিউডের আরেক খানের সঙ্গে মিলে সবাইকে জানিয়েছেন ঈদেদ শুভেচ্ছা। যে ফ্রেমে ছিলেন আমির খানও। ভক্তরা তাঁদের দুটোকে একসঙ্গে দেখে একেবারে বিস্মিত হয়ে গিয়েছিল। কিন্তু বলিউড বাদশা শাহরুখের কী খবর, প্রতিবারই ঈদের দিন মন্নতের বাইরে ছোট ছেলে আব্রামের সঙ্গে ভক্তদের সামনে ধরা দেন। ঐতিহ্য বজায় রাখলেন অভিনেতা।

চাঁদি ফাটা গরমেও এবারও ভক্তদের ভিড় এবারেও চোখে পড়ার মতো ছিল। দুপুর গড়াতেই মন্নতের ব্যালকনিতে ধরা দিলেন শাহরুখ খান। সাদা শার্ট ও প্যান্ট, চোখে রোদ চশমা পরে একেবারে একাই মেজাজে ভক্তদের সামনে এলেন নায়ক। প্রতিবারের মতো এবারও নিরাপত্তা বেষ্টিত ছিল মন্নতের চারিদিকে। তবে ভিড় দেখার মতো ছিল। প্রবল জনস্রোত উপচে পড়েছে। আর সিগন্যাচার পোজে ভক্তদের আবারো খুশি করলেন নায়ক। কেউ গাছের ওপর কেউ বাসের উপর চড়ে নায়কের সাক্ষাত নিলেন। তবে এবার বাদশার সঙ্গে দেখা গেল ছোট পুত্রকে। মন্নতের বেলকনিতে দাঁড়িয়ে ভক্তদের উদ্দেশ্যে আবারও চুমু ছুঁড়ে দিলেন এবং হাত দেখিয়ে ঈদের শুভেচ্ছা জানালেন শাহরুখ।

এদিন বাইরে প্রবল উত্তাপ সত্ত্বেও তারকা উপস্থিত হওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন ভক্তরা। ভক্তদের নিয়ন্ত্রণ করতে পুলিশও সেখানে মোতায়েন ছিল। সম্প্রতি, ‘পাঠান’-এর সাফল্যের সময়, এসআরকে বলেছিলেন, “আমার প্রবীণরা আমাকে বলেছিলেন আপনি যদি দুঃখী হবেন তখন  যারা আপনাকে ভালোবাসে, তাঁদের কাছে যান। ভালো দিন থাকবে এবং খারাপ দিন থাকবে এবং আমাদের সকলের খারাপ দিন রয়েছে… আমি খুব ভাগ্যবান যে আমার লক্ষ লক্ষ এবং বিলিয়ন মানুষ আছে যারা আমাকে ভালবাসে। আমি যখন দুঃখ পাই, আমি আমার বারান্দায় যাই, আমি যখন খুশি তখন আমি আমার বারান্দায় যাই। ঈশ্বর আমাকে এতটাই আশীর্বাদ করেছেন যে তিনি আমাকে একটি স্থায়ী বারান্দার টিকিট দিয়েছেন।”’পাঠান’-এর মতো হিট দেওয়ার পর শাহরুখ খান এখন ‘জওয়ান’-এর শুটিংয়ে ব্যস্ত।  

 

Published by:

Share Link:

More Releted News:

​বিমানবন্দরে বিপত্তি, নিরাপত্তার কড়াকড়িতে খোয়া গেল পাশা তালানকিনের ‘অস্কার’

৫ বছরের দাম্পত্যে ইতি টানছেন ‘ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি’-খ্যাত অভিনেত্রী ইভলিন 

‘আমি কেউ নই, সুনীতা একাই সন্তানদের বড় করেছে’, অকপটে অনিল কাপুর

‘আমার সামনে বিকিনি পরতে হবে’, বিখ্যাত পরিচালকের কীর্তি ফাঁস মিঠুন চক্রবর্তীর বউমার

দক্ষিণ আফ্রিকায় শাহরুখের সঙ্গে ঘনিষ্ঠ অন্তঃসত্ত্বা দীপিকা, ভাইরাল ছবি

কমেডি শোতে হিন্দুধর্মকে অপমান, ভারতীর বিরুদ্ধে FIR খারিজ করল বম্বে হাইকোর্ট

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ