কমেডি শোতে হিন্দুধর্মকে অপমান, ভারতীর বিরুদ্ধে FIR খারিজ করল বম্বে হাইকোর্ট

আদালতে বিরাট স্বস্তি পেলেন অভিনেতা-সঞ্চালক শেখর সুমন এবং কমেডি কুইন ভারতী সিংহ। তাঁদের বিরুদ্ধে পুরনো একটি মামলা খারিজ করে দিল বোম্বে হাইকোর্ট।

Share:

নিজস্ব প্রতিনিধি: আদালতে বিরাট স্বস্তি পেলেন অভিনেতা-সঞ্চালক শেখর সুমন এবং কমেডি কুইন ভারতী সিংহ। তাঁদের বিরুদ্ধে পুরনো একটি মামলা খারিজ করে দিল বোম্বে হাইকোর্ট। জানা গিয়েছে, ২০১০ সালে একটি কমেডি শো-তে বিস্ফোরক মন্তব্যের কারণে শেখর সুমন এবং ভারতী সিংয়ের বিরুদ্ধে একটি এফআইআর দায়ের হয়েছিল। বৃহস্পতিবার বোম্বে হাইকোর্ট তাঁদের বিরুদ্ধে অভিযোগ খারিজ করে দিয়েছে। তাঁদের বিরুদ্ধে হিন্দু ধর্মে আঘাত আনার অভিযোগ উঠেছিল। গতকাল আদালত জানিয়েছে, তাঁদের মন্তব্যে কোনও অপরাধ মূলক বিষয় ছিলনা।

জানা গিয়েছে, ২০১০ সালের নভেম্বরে অনুষ্ঠিত ‘কমেডি সার্কাস কা জাদু’-এর একটি পর্বে ধর্ম নিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন ভারতী ও শেখর সুমন। এরপরেই তাঁদের বিরুদ্ধে পাইধোনি থানায় ভারতীয় দণ্ডবিধির ২৯৫-এ (ধর্মীয় অনুভূতিতে আঘাত) ৩৪ ধারায় FIR নথিভুক্ত করা হয়েছিল। গতকাল মামলার শুনানিতে বিচারপতি অমিত বোরকার তারকাদের বিরুদ্ধে দায়ের করা এফআইআর বাতিলের আবেদন মঞ্জুর করেছেন।পাশাপাশি জানিয়েছেন, এই অনুষ্ঠানটি একটি কমেডি বিনোদনের অনুষ্ঠান ছিল। তাই এখানে করা সমস্ত মন্তব্য মজার ছলেই হবে, তাই এটির সঠিক প্রেক্ষাপটে দেখা উচিত। একটি কমেডি শো-কে কোনও মতবা দমূলক বক্তৃতা বা রাজনৈতিক বিবৃতির মতো মানদণ্ডে বিচার করা উচিত নয়।

তারকাদের বিরুদ্ধে অভিযোগ তেমন গুরুত্বপূর্ণ নয়। তাঁরা কোনও গুরুতর অপরাধ করেননি। তাঁদের কথিত মন্তব্যে শুধুমাত্র কিছু দর্শক অপমানিত বোধ করেছেন বলেই এটি ফৌজদারি আইন বিচার্য নয়। কোনও ধর্মকে অপমান করার উদ্দেশ্যে তাঁরা কোনও মন্তব্য করেননি। আর তাঁদের বিরুদ্ধে কোনও তথ্যপ্রমাণেও এমনটা আদালত খুঁজে পায়নি। তাই মামলাটি বিচারের জন্য রাষ্ট্রপক্ষের যুক্তি প্রত্যাখ্যান করে আদালত জানিয়েছে, “বিচার আইনি ভিত্তির বিকল্প হতে পারে না। যখন অভিযোগপত্রেই এর উপাদানগুলো নেই, তখন ফৌজদারি কার্যক্রম চালিয়ে যাওয়া প্রক্রিয়ার অপব্যবহার বলে গণ্য হবে।” তাই আদালত এফআইআর এবং এর ফলস্বরূপ সকল কার্যক্রম বাতিল করে দিয়েছে।

‘হুইলচেয়ারে দিন কাটত’, হিপ সার্জারির কঠিন সময় নিয়ে মুখ খুললেন তান্নাজ

‘প্ল্যানে ত্রুটি থাকলে বহুতলের অনুমোদন বাতিল হতে পারে’, জানালেন মুখ্যমন্ত্রী

তারাতলা দুর্ঘটনায় কড়া পদক্ষেপ, কালো তালিকাভুক্ত নির্মাণ সংস্থা ও আর্কিটেক্ট

নর্দমা থেকে পচা-গলা মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য ডানকুনিতে

ঊর্ধ্বতনদের সহায়তায় ছুটির দিনেও পালা করে অফিস যেতে হবে অধ্বস্তনদের, নির্দেশিকা জারি নবান্নের

বৃষ্টিতে ভাসছে জগাছা, জলবন্দি এলাকায় দাঁড়িয়ে সমস্যা সমাধানের আশ্বাস রুদ্রনীলের

জোড়া ভূমিকম্পে মৃত্যুপুরী ভেনিজুয়েলা, চিন্তা বাড়ল ভারতের!

‘তাঁর হাত ধরে বাংলার উন্নতি হবে’, কলকাতায় এসে মুখ্যমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ অনুপম খের

‘অপারেশন সিঁদুরে’ দেশের হয়ে আত্মবলিদান দেওয়া ৬ সেনা জওয়ানের নাম প্রকাশ করল কেন্দ্র

তারাতলায় বিপর্যয়: নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৫, চলছে উদ্ধারকাজ

শুক্রেও প্রবল ঝড়-বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে, কোন কোন জেলায় সতর্কতা?

বিশ্বকাপে জার্মানিকে হারিয়ে ইতিহাস গড়ায় ইকুয়েডরে সরকারি ছুটি ঘোষণা

‘ভারতের মাটিতেই মরতে চাই’, ৯৪ বছরে ভারতীয় নাগরিকত্ব নিলেন মার্কিন নিবাসী বৃদ্ধা

খাঁটি বাঙালি পদ্ধতিতে ‘মোচার ঘণ্ট’ রাঁধতে চান? জেনে নিন রেসিপি