বাংলা সহায়তা কেন্দ্রেই জমা দেওয়া যাবে খাজনা

এবার থেকে বাংলা সহায়তা কেন্দ্র বা BSK থেকেই জমা দেওয়া যাবে জমির খাজনা। সেটাও সম্পূর্ণ বিনামূল্যে। ব্যবস্থা করে দিলেন মুখ্যমন্ত্রী।

Share:

নিজস্ব প্রতিনিধি: আরও সহজ করা হল জমির খাজনা(Land Revenue Tax) জমা দেওয়ার পদ্ধতি। আর সেটা করে দেখাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) সরকার। এবার থেকে বাংলা সহায়তা কেন্দ্র বা BSK থেকেই জমা দেওয়া যাবে জমির খাজনা। রাজ্যের প্রতিটি ব্লকে রয়েছে অন্তত একটি করে BSK । তাই গ্রামীণ এলাকায় যারা বসবাস করেন তাঁরা খাজনা দিতে চাইলে ওই সব BSK-তে গিয়ে পরিষেবা নিতে পারবেন সম্পূর্ণ বিনামূল্যে এবং সেখান থেকেই রাজ্যের কোষাগারে খাজনা জমা দিতে পারবেন।

আরও পড়ুন মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে সাহায্য, পাওয়ার পদ্ধতি সহজ হল

বর্তমান ব্যবস্থায় শুধু মাত্র অনলাইনেই(Online Service) খাজনা জমা দেওয়ার সুবিধা রয়েছে। ফলে অনেক ক্ষেত্রেই সাধারণ মানুষকে অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে। জেলাগুলিতে দেখা যাচ্ছে ব্লকে ব্লকে Block Land and Revenue Officer বা BLRO অফিসের কাছে গজিয়ে ওঠা কম্পিউটার সেন্টারে গিয়ে অতিরিক্ত টাকা ব্যয় করে খাজনা জমা দিতে হচ্ছে গ্রামের মানুষদের। এই নিয়ে মুখ্যমন্ত্রীর কাছেও বিস্তর অভিযোগ জমা পড়ে। কার্যত সেই জায়গা থেকেই তাঁর সরকার এবার এই উল্লেখযোগ্য পদক্ষেপ করল। এবার থেকে BSK-তে গিয়ে খাজনা জমা দেওয়ার ব্যবস্থা চালু হওয়ায় এই ধরনের সমস্যার হাত থেকে রেহাই পেতে শুরু করবেন সাধারণ মানুষ।  

ফাইনালের আগে আবেগস্পর্শী পোস্ট মেসির, অবসরের ইঙ্গিত?

ইতিহাস গড়লেন পিভি সিন্ধু, প্রথম ভারতীয় হিসেবে জয় করলেন জাপান ওপেন

দলীয় কার্যালয়ে বুলডোজার চলতেই হাইকোর্টে ছুটলেন অভিষেক

ভারী বৃষ্টিতে বিপর্যস্ত জম্মু-কাশ্মীর, আপাতত স্থগিত অমরনাথ যাত্রা

বিশ্বকাপের মাঝেই ইজরায়েলি দুষ্কৃতীদের গুলিতে নিহত ফুটবলার

মোষের মাংসের টান, বাঘ-সিংহের খাবার জোগাতে হিমশিম অবস্থা আলিপুর চিড়িয়াখানা কর্তৃপক্ষের

প্রথম জাতীয় পুরস্কার পেয়ে আনন্দে আত্মহারা কার্তিক, মা-বাবাকে জড়িয়ে কেঁদে ফেললেন ‘চান্দু’

চিকিৎসার নামে সোনমকে হাসপাতালে ‘আটকে’ রাখার দাবি! দিল্লি হাইকোর্টের দ্বারস্থ স্ত্রী

আজ কলকাতায় অমিত শাহ, রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে উচ্চপর্যায়ের বৈঠক করবেন স্বরাষ্ট্রমন্ত্রী

রবির সকালেই ঝেঁপে বৃষ্টি দক্ষিণবঙ্গে, উত্তরে ভারী দুর্যোগ! জারি সতর্কতা

সংসদ অধিবেশন নিয়ে রবিবারের সর্বদলীয় বৈঠকে ডাক পেলেন সুদীপ-কাকলি

দু’জন মার্কিন সেনার মৃত্যুর বদলা নিতে ইরানকে ‘শাস্তি’ দিচ্ছে আমেরিকা

অশোকনগরে গৃহবধূর কাছ থেকে উদ্ধার আগ্নেয়াস্ত্র! ব্যাগ খুলতেই চোখ কপালে উঠল সিআইডির

বাবা-মায়ের খোঁজে বন্যার জলে তিন ঘণ্টা সাঁতার কেটে গ্রামে পৌঁছলেন যুবক