দু’জন মার্কিন সেনার মৃত্যুর বদলা নিতে ইরানকে ‘শাস্তি’ দিচ্ছে আমেরিকা

Share:

আন্তর্জাতিক ডেস্ক: জর্ডানে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় নিহত হয়েছেন আমেরিকার দুই সেনা। নিখোঁজ রয়েছেন আরও এক সেন। তারপর থেকেই ক্ষোভে ফুঁসছে ট্রাম্পের দেশ। তারপর থেকেই ইরানের উপর নতুন করে বিমান হামলা শুরু করেছে আমেরিকা। এই তথ্য দিয়েছে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)।

ইরানকে ‘শাস্তি’ দিতে আমেরিকা রবিবার নতুন করে হামলা চালিয়েছে । মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, ‘রাতে জর্ডানে মার্কিন সেনাদের ওপর হামলা চালানো ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের বাহিনীকে দ্রুত শাস্তি দেওয়ার জন্য পাল্টা এই হামলা করা হয়েছে। সেন্টকম জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে হামলা চালানো হয়েছে। এই হামলাগুলোর উদ্দেশ্য ছিল হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য ইরানের হুমকি দেওয়ার ক্ষমতাকে আরও হ্রাস করা।’ এক্স হ্যান্ডেলে সেন্টকম জানিয়েছে, ইরানের উপকূলীয় নজরদারি ও বিমান প্রতিরক্ষা স্থাপনা, সামুদ্রিক সক্ষমতা এবং ক্ষেপণাস্ত্র ও ড্রোন মজুত কেন্দ্রগুলোতে আঘাত করা হয়েছে। 

আরও পড়ুন: বাবা-মায়ের খোঁজে বন্যার জলে তিন ঘণ্টা সাঁতর কেটে গ্রামে পৌঁছালেন যুবক

আমেরিকার পক্ষ থেকে জানানো হয়েছে, শুক্রবার (১৭ জুলাই) ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা প্রতিহত করতে গিয়ে দুই মার্কিন সেনা নিহত হয়েছেন। পাশাপাশি এটাও নিশ্চিত করা হয়েছে যে, ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ১৬ জন মার্কিন সেনা নিহত হয়েছেন। 

একুশে জুলাই বিভক্ত কালীঘাট-ঋতব্রত তৃণমূল দলের মধ্যে, হুগলির শহিদ পরিবার মমতার সঙ্গেই

চিত্তরঞ্জন এবং নেতাজীর স্মৃতি বিজড়িত আশ্রমের শিশুদের জন্য জার্সি উপহার মুখ্যমন্ত্রীর

শিলিগুড়ির মিষ্টির দোকানে বিশ্বকাপেরে ছোঁয়া, আর্জেন্টিনা থিমের মিষ্টি কিনতে উপচে পড়া ভিড়

‘কারোর চিন্তাভাবনায় আমরা প্রতিবন্ধকতা তৈরি করতে পারি না’, বললেন শাহ

নির্বাচন কমিশনের স্বীকৃতি রয়েছে? কাকলি-সুদীপ-শতাব্দীদের ‘কাগজ’ দেখাতে বললেন অধ্যক্ষ

দেরাদুন কনসার্টে দর্শকের দ্বারা হেনস্থার শিকার ‘ধুরন্ধর’ গায়িকা জেসমিন, ভিডিও ভাইরাল

সরকারি হাসপাতালেই চিকিৎসা চলবে সোনমের, নির্দেশ দিল্লি হাইকোর্টের

বিশ্বকাপ জয়ের আশায় মেসির মোমের মূর্তিতে পুজো, আসানসোলের শিল্পীর ব্যতিক্রমী উদ্যোগ

বিশ্বজুড়ে স্তব্ধ ফেসবুকের পরিষেবা! অ্যাকাউন্ট খুলতেই পারছেন না ব্যবহারকারীরা

ভারী বৃষ্টিতে বিপর্যস্ত জম্মু-কাশ্মীর, আপাতত স্থগিত অমরনাথ যাত্রা

চিকিৎসার নামে সোনমকে হাসপাতালে ‘আটকে’ রাখার দাবি! দিল্লি হাইকোর্টের দ্বারস্থ স্ত্রী

জেলা ম্যাজিস্ট্রেটের সামনে একের পর এক প্রশ্ন! ১৩ বছরের অমিতাভ যা বলল, তা শুনে থমকে গেলেন সবাই

প্রতি ১০ জন প্রাপ্তবয়স্ক ভারতীয়ের মধ্যে ৯ জনেরই রক্তে লিপিডের মাত্রা অস্বাভাবিক

‘ভূতের বাড়িতে’ এক রাত কাটালেই মিলবে প্রায় ৫৩ হাজার টাকা, কোথায় জানেন?