আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

বিশ্বভারতীর নোটিসকে চ্যালেঞ্জ করে আদালতে অমর্ত্য সেন

নিজস্ব প্রতিনিধি: বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নোবেলজয়ী অমর্ত্য সেনকে উচ্ছেদের জন্য নোটিস ধরিয়েছে। এবার সেই নোটিসের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হলেন অমর্ত্য সেন। অমর্ত্যবাবুর আইনজীবী সিউড়ি জেলা আদালতে মামলা দায়ের করেছেন। আগামী ১৫ই মে সেই মামলার শুনানি হওয়ার কথা।

উল্লেখ্য বিশ্বভারতীর তরফে অমর্ত্য সেনকে নোটিস দিয়ে বলা হয় আগামী ৬ মে-র মধ্যে ১৩ ডেসিমেল জমি খালি করে দিতে হবে। নইলে বল প্রয়োগ কএ জমির দখল নেওয়া হবে বলেও বিশ্বভারতীর তরফে জানানো হয় নোটিসে। বিশ্বভারতী কর্তৃপক্ষের অভিযোগ, তাদের ১৩ ডেসিমল জমি অমর্ত্য সেনের বাড়ি প্রতীচীর মধ্যে ঢুকে রয়েছে। এদিকে, নোবেলজয়ী অর্থনীতিবিদের পাল্টা দাবি, প্রতীচীর জমি তাঁর বাবা লিজ নিয়েছিলেন। উত্তরাধিকার সূত্রে তিনি তা ভোগ করছেন।

বিশ্বভারতীর তরফে অমর্ত্য সেনকে উচ্ছেদের নোটিস এবং জোর করে বাড়ি দখলের হুঁশিয়ারি দেওয়ার পরে নোবেলজয়ীর পাশে দাঁড়িয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার নবান্ন সভাঘরে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী বিজেপির বিরুদ্ধে সুর চড়িয়ে বলেন, ‘অমর্ত্য সেনের বাড়িতে বুলডোজার চললে আমি ওখানে গিয়ে প্রথম ধর্না দেব। দেখব কার শক্তি বেশি। বুলডোজার না মানুষের।’ পাশাপাশি অমর্ত্য সেনকে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ হেনস্থা করছে বলে অভিযোগ করেন তিনি।

Published by:

Share Link:

More Releted News:

ভাঙড়ে বোমা উদ্ধারের ঘটনায় এনআইএ তদন্তের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রকের

‘কালো স্করপিওতে করে কয়েকশো কোটি টাকা এসেছে ভবানীপুরে,’ বিস্ফোরক দাবি মমতার

ভোটের ৪৮ ঘণ্টা আগে হাওড়ার বালি ও লিলুয়া থানার আইসি’কে সরিয়ে দিল কমিশন

বাইরে থেকে আসা দিল্লিভাষীদের দাদাগিরি – গুন্ডাগিরি মানবো না ,হুংকার শতাব্দীর

স্বামী রাজের হয়ে রবিবাসরীয় প্রচারে ঝড় তুললেন শুভশ্রী

ঠনঠনিয়া কালী মন্দিরে পুজো দিয়ে উত্তর কলকাতার রোড শোয়ে ঝড় তুললেন মোদি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ