মুখ্যমন্ত্রীকে ‘রাবণ’ বলে কটাক্ষ, কেন্দ্রীয় মন্ত্রীর বিরুদ্ধে এফআইআর

চিতোর থানায় স্থানীয় এক কংগ্রেস নেতা ওই এফআইআর দায়ের করেছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি, জয়পুর: ভোটের মরসুম শুরু হতে না হতেই রাজনীতিতে জোরকদমে শুরু হয়েছে কাদা ছোড়াছুড়ি। রাজনৈতিক আক্রমণের পরিবর্তে অশালীন ভাষায় ব্যক্তিগত আক্রমণের পথেই হাঁটছেন যুযুধান রাজনেতা। আর এবার রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গহলৌতকে ‘রাবণ’ বলে কটাক্ষ করায় কেন্দ্রীয় মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াতের বিরুদ্ধে এফআইআর দায়ের করল পুলিশ। ওই এফআইআরের ভিত্তিতে শিগগিরই জিজ্ঞাসাবাদের জন্য কেন্দ্রীয় মন্ত্রীকে সমন করা হবে বলেও জানিয়েছেন পুলিশের এক পদস্থ আধিকারিক।

ঘটনার সূত্রপাত বৃহস্পতিবার। ওই দিন রাজ্যের কংগ্রেস সরকারের বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ তুলে চিতোরগড়ে ‘মহা আক্রোশ’ সভার ডাক দিয়েছিল বিজেপি। ওই সভায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত। রাজ্যের মুখ্যমন্ত্রী অশোক গহলৌতকে নিশানা করতে গিয়ে তিনি বলেন, ‘যদি রাজস্থানে রাম রাজ্য প্রতিষ্ঠা করতে হয় তাহলে রাজনীতির রাবণ অশোক গহলৌতকে ক্ষমতা থেকে হঠাতে হবে।’

রাজ্যের মুখ্যমন্ত্রীকে ‘রাবণ’ আখ্যা দেওয়ায় চিতোর থানায় কেন্দ্রীয় মন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ জানান সুরেন্দ্র সিং নামে স্থানীয় এক কংগ্রেস নেতা। তাঁর দাবি, ‘মানুষের ভোটে নির্বাচিত সরকারের প্রধানকে ‘রাবণের’ মতো অসুরের সঙ্গে তুলনা করে রাজ্যবাসীকেই অপমান করেছেন শেখাওয়াত। মানুষকে হিংসা ছড়ানোর জন্য উসকে দিচ্ছেন। সুরেন্দ্র সিংয়ের অভিযোগের ভিত্তিতে বেশ কয়েকটি ধারায় শেকাওয়াতের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে পুলিশ। উল্লেখ্য, সঞ্জীবনী ক্রেডিট সোসাইটি কেলেঙ্কারি নিয়ে গত কয়েক মাস ধরেই মুখ্যমন্ত্রী অশোক গহলৌতের সঙ্গে কেন্দ্রীয় মন্ত্রী গজেন্দ্র শেখাওয়াতের বাক-যুদ্ধ চরমে উঠেছে।

ভারতীয় দলে ডাক পাওয়া নয়, স্বপ্নের মুহূর্ত কোনটা জানিয়ে দিলেন বৈভব

শুধু পুষ্টি নয়, চুল থেকে ত্বকের সৌন্দর্য বাড়াতে ডিম কেন এত উপকারী জানেন?

‘মারের’ ভয়ে ঘর ছেড়ে বেরোতে নারাজ তৃণমূল কাউন্সিলররা, বৈঠক বাতিল মমতার

চেকিং চলাকালীন গাড়িচালককে চড় মারলেন ট্রাফিক পুলিশ! ভাইরাল ভিডিও

শাড়ির স্তুপের আড়ালে লুকিয়েও শেষ রক্ষা হল না, গ্রেফতার তৃণমূল নেতা

কম সময়ে সুস্বাদু খাবার, বাড়িতেই বানান বার্ন্ট গার্লিক নুডলস

শৈশবের স্বপ্নপূরণ, এবার আইপিএসের চরিত্রে সলমানের নায়িকা ডেইজি শাহ

‘বয়স নয়, দাম্পত্যে সুখটাই গুরুত্বপূর্ণ’, আমিরের তৃতীয় বিয়ে নিয়ে বিতর্ক, নায়কের পাশে রাখি

আট বছরের রামিসাকে ধর্ষণ করে খুন, ধর্ষক ও তার স্ত্রীকে মৃত্যুদণ্ড

কলকাতা পুরসভার মেয়র হয়ে ফিরছেন শোভন? কাউন্সিলরদের নিয়ে বৈঠকে মমতা

ছুটির দিনে কলকাতা সহ একাধিক জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস, ভ্যাপসা গরম থেকে মিলবে স্বস্তি?

গরমে স্বস্তির চুমুক, ঘরেই বানিয়ে ফেলুন সুস্বাদু ম্যাঙ্গো Tea

ফের উত্তপ্ত নানুর, দুই গোষ্ঠীর সংঘর্ষে চলল গুলি, মৃত ১

নাবালিকাকে নির্যাতনের অভিযোগে গ্রেফতার ৩৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর জসিমউদ্দিন