Loading live market data...
Loading active stocks...
Connecting...

IPL-2023: শুভমন-অজিঙ্কারা দল পরিবর্তন করায় ক্ষতি হয়েছে মানতে নারাজ ভিঙ্কি মাইসোর

Share:

নিজস্ব প্রতিনিধি : চলতি আইপিএল-এর আসরে কলকাতা নাইট রাইডার্সের অবস্থা খুব একটা ভালো নয়। বর্তমানে তাঁরা রয়েছে লিগ টেবিলের ৭ নম্বর স্থানে। রবিবার দক্ষিণ কলকাতায় আয়োজিত এক সাংবাদিক সম্মলনের আয়োজন করা হয় কলকাতা নাইট রাইডার্সের পক্ষ থেকে। এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন কলকাতা নাইট রাইডার্সের সি-ই-ও ভেঙ্কি মাইসোর।

গত আইপিএল-এর আসরে নাইট শিবির ত্যাগ করেছেন চার ক্রিকেটার। এঁরা হলেন কুলদীপ যাদব, অজিঙ্কা রাহানে, শুভমন গিন এবং পীযূশ চাওলা। যাঁরা প্রত্যেকেই চলতি আইপিএল-এর আসরে অন্য ফ্র্যাঞ্চাইজিগুলির হয়ে যথেষ্ট নজর কাড়ছেন। অথচ নাইট টিম ম্যানেজম্যান্ট তাঁদের ছেড়ে দিয়ে ওই হিসেবে যাঁদের দলে নিয়েছেন তাঁরা তাঁদের যোগ্য উত্তরসূরী?

এই প্রশ্নের উত্তরে ভেঙ্কি মাইসোর বলেন, ওই চার ক্রিকেটারের বদলি হিসেবে যাঁদের দলে নেওয়া হয়েছে তাঁরা সকলেই ভালো খেলোয়াড়। কাজেই ওঁরা চলে যাওয়ায় দলের ক্ষতি হয়েছে এটা মানতে আমি রাজি নই।

শুভমন গিল গত আইপিএল-ও গুজরাটকে ট্রফি জয়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। এই ব্যাপারে তরুণ ব্যাটসম্যানটির প্রশংসা করে নাইট সি-ই-ও বলেন, অবশ্যই আমরা শুভমনের জন্য গর্বিত। একটা সময় ও আমাদের দলের খেলোয়াড় ছিল।

উল্লেখ্য, শুভমনের ব্যাট থেকে ৪৮৩ রান এসেছিল।টপ পাঁচজন রানগেটারের মধ্যেও ছিল সে। চলতি বছরের আইপিএলএ-ও শুভমন-এর ব্যাট থেকে এসেছে আটটি ইনিংসে এসেছে ৩৩৩ রান এই তালিকায় শুভমনের আগেই রয়েছেন ফাফ ডুপ্লেসি।

আরও জানতে পড়ুন: শক্তিশালী রাজস্থানকে হারানোরও স্বপ্ন দেখছে রোহিতদের মুম্বই

এরপরই ভেঙ্কি মাইসোর বলেন, শুধু শুভমনই নন, কুলদীপ, (দিল্লি ক্যাপিটালস), অজিঙ্কা রাহানে (চেন্নাই) এবং পীযূশ চাওলা (মুম্বই) প্রত্যেকেই তাঁদের দলের হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।

রাহানে গত বছর নাইটদের হয়ে তেমন কোনও সুযোগ পায়নি। তবে চলতি আইপিএল-এ ধোনির দলে গিয়ে ও নিজেকে মেলে ধরেছে। সেই সুবাদেই রাহানে ১৫ মাস বাদে ফের জাতীয় দলে খেলার সুযোগ পেল।

প্রসঙ্গত প্লে অফে নিজেদের পাকা করতে গেলে নাইটদের হাতে বাকি পাঁচটি ম্যাচের প্রত্যেকটি ম্যাচেই জয় পেতে হবে। তবে কাজটা কঠিন হলেও ভেঙ্কির মতে ক্রিকেটে সবই সম্ভব।

ঝাড়গ্রাম হাসপাতাল পরিদর্শনে বিধায়ক লক্ষীকান্ত সাউ, পরিষেবা উন্নয়নে দিলেন জোর

দুরন্ত ব্যাটিং ক্লাসেন-ঈশানের, পঞ্জাবকে ২৩৬ রানের লক্ষ্য দিল হায়দরাবাদ

ভবানী ভবনে পুলিশ ওয়েলফেয়ার অফিসে ঝুলল তালা,ডিউটিরত পুলিশ কর্মীদের বদলি অন্যত্র

ইম্পা-র অফিসে কেন্দ্রীয় বাহিনী, গ্রেফতার হতে পারেন কয়েকজন প্রযোজক

গোপীবল্লভপুরে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার আবেদন বিজেপির

‘হাতেপায়ে ধরলে ঠিক বিজেপি হয়ে যাবেন’, এবার কবীর সুমনকে তোপ তসলিমা নাসরিনের

ভোটের ফল নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হচ্ছেন মমতা!

নবান্নে গিয়ে মুখ্যসচিব ও ডিজিকে কড়া হাতে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার বার্তা শমীকের

শুভেন্দুই মুখ্যমন্ত্রী! সোশ্যাল মিডিয়ায় ভাইরাল আমন্ত্রণ পত্র, উত্তর দিল বিজেপি

মমতার সরকার বিদায় নিতেই তিস্তার জল পাওয়া নিয়ে আশাবাদী তারেক রহমান

বাংলার পরবর্তী মুখ্যমন্ত্রী কে? আগামিকালই জানাবেন অমিত শাহ

পুশ ব্যাক রুখতে পশ্চিমবঙ্গ লাগোয়া সীমান্তে বিজিবিকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

জেড প্লাস ক্যাটেগরির নিরাপত্তা থাকছে মমতার, জানিয়ে দিলেন ডিজি

পাকিস্তানের সঙ্গে খেলাধুলার সম্পর্ক স্থগিত রাখল ভারত