কলকাতা বিশ্ববিদ্যালয়ের বিএ, বিএসসি’এর পঞ্চম সেমেস্টারের ফলপ্রকাশ বুধবার

এদিন বিএ, বিএসসি (B.A./B.Sc.Semester-V) বিভাগের অনার্স, জেনারেল এবং মেজর (Honours/General/Major) কোর্সের ফলাফল প্রকাশ করা হবে

Share:

নিজস্ব প্রতিনিধি: কলকাতা বিশ্ববিদ্যালয়ের (University of Calcutta) ২০২২ সালের স্নাতক স্তরের পঞ্চম সেমেস্টারের ফলপ্রকাশ হতে চলেছে বুধবার। এদিন বিএ, বিএসসি (B.A./B.Sc.Semester-V) বিভাগের অনার্স, জেনারেল এবং মেজর (Honours/General/Major) কোর্সের ফলাফল প্রকাশ করা হবে বলে বিশ্ববিদ্যালয়ের তরফে জানানো হয়েছে। বুধবার দুপুর আড়াইটে থেকে পরীক্ষার্থীরা কলকাতা বিশ্ববিদ্যালয়ের তরফে দেওয়া ওয়েবসাইটে গিয়ে নিজেদের রোল নম্বর দিয়ে ফলাফল জানতে পারবে।

কলকাতা বিশ্ববিদ্যালয়ের তরফে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, www.wbresults.nic.in এবং www.exametc.com এই দুই ওয়েবসাইটে থেকে অনলাইনেই নিজেদের পরীক্ষার ফল জানতে পারবে পড়ুয়ারা। দুপুর আড়াইটে থেকে ফল জানতে পারবে ছাত্র ছাত্রীরা। রেজাল্ট জানার জন্য পরীক্ষার্থীদের উল্লেখিত ওয়েবসাইটে গিয়ে ১২ সংখ্যার রোল এবং নম্বর দিতে হবে। তারপর দেখতে পাবেন কোন পেপারে কত নম্বর পেয়েছেন তারা।

কলকাতা বিশ্ববিদ্যালয়ের তরফে আরও জানানো হয়েছে, রেজাল্টের হার্ডকপি কলেজগুলিকে দেওয়া হবে আগামী ১০/০৫/২০২৩ তারিখে। ওইদিন দুপুর দেড়টা থেকে সংশ্লিষ্ট কলেজগুলির অনুমোদিত প্রতিনিধিদের হাতে গ্রেডকার্ড তুলে দেওয়া হবে বলে জানানো হয়েছে।

বাইরে ঘুরছে দুষ্কৃতীরা! তার মাঝেই রাতে সার্কিট হাউস ছাড়তে মহুয়াকে নির্দেশ

রান্নার গ্যাসের ই-কেওয়াইসি’র সময়সীমা বৃদ্ধি করল কেন্দ্র

শাহের বিরুদ্ধে ‘অসংসদীয়’ মন্তব্য, অধ্যক্ষের পদক্ষেপে চাপে পড়লেন রাহুল

‘তৃণমূল হেরেছে বলেই দলবদল,’ বিস্ফোরক দাবি ‘ক্ষমতালোভী’ রচনার

স্বাধীনতা দিবসে BSNL-এর বড় অফার! মাত্র ১ টাকায় মিলবে 1GB ডেটা

রেস্তোরাঁর স্বাদ এবার মিলবে ঘরেই, বানিয়ে নিন হায়দরাবাদি গ্রিন চিকেন

পোস্টঅফিসে কত টাকা জমা রাখলে প্রতি মাসে মিলবে ২০ হাজার টাকা?

আর জি কর কাণ্ড: প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষের ১৪ দিনের বিচার বিভাগীয় হেফাজত

‘কেউ যেন ন্যায় থেকে বঞ্চিত না থাকেন’, জাতির উদ্দেশে ভাষণে বার্তা রাষ্ট্রপতির

জাহাজ কাটতে গিয়ে বিষাক্ত গ্যাস লিক করে নিহত ৯

রাত বাড়লেই দুর্যোগ বৃদ্ধির পূর্বাভাস, শনিতে তিন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা

মেলোনিকে জড়িয়ে ধরা মন্তব্যে রাহুলদের কড়া বার্তা বিদেশমন্ত্রকের

‘স্বাস্থ্যসাথী আপাতত বন্ধ হচ্ছে না,’ ঘোষণা স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়ের

হেড কোচের থেকেও বড় দায়িত্ব! বিসিসিআইয়ের ‘ডিরেক্টর অফ ক্রিকেট’ হতে পারেন লক্ষ্মণ