আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

‘চপ্পলের জন্যে নাইট ক্লাবে ঢুকতে পারিনি, জুতো জোগাড় করে দেন শাহরুখ’: মনোজ বাজপেয়ী

নিজস্ব প্রতিনিধি: দুজনেই বলিউডের স্বনামধন্য অভিনেতা। একজন বলিউডের বেতাজ বাদশা এবং অন্যজন অন্য ঘরানার কৃতী অভিনেতা। দুজনের বন্ধুত্ব ঘনিষ্ঠ, কিন্তু একজনের থেকে অন্যজন অনেকটাই এগিয়ে। তাতে একেবারেই হিংসা নেই একজনের, বরং শ্রদ্ধা রয়েছে। হ্যাঁ, একজন শাহরুখ খান ও অন্যজন মনোজ বাজপেয়ী। অভিনেতা মনোজ বাজপেয়ীর পরবর্তী ফিল্ম ‘সির্ফ এক বান্দা কাফি হ্যায়’ (SIRF EK BANDA KAFI HAIN) মুক্তি পেয়েছে, যেখানে তিনি একজন আইনজীবীর ভূমিকায় অভিনয় করছেন।

ছবিতে ফের দুর্ধর্ষ অভিনয়ের মাধ্যমে দর্শকদের মুগ্ধ করতে চলেছেন অভিনেতা মনোজ বাজপেয়ী। সম্প্রতি তিনি হাজির হয়েছিলেন একটি জনপ্রিয় টক শোতে। যেখানে তিনি নিজের প্রাথমিক জীবনের একাধিক অজানা তথ্য প্রকাশ করেছেন। জানালেন শাহরুখের সঙ্গে তাঁর বন্ধুত্বের কথা।

একটি কথোপকথনের সময়ে তিনি বলেন, তিনি যখন মুম্বইতে একেবারে নতুন, কিছুই চিনতেন না। তখন বলিউড বাদশা শাহরুখ খানই তাঁকে একবার ডিস্কো ঠেকে নিয়ে গিয়েছিলেন। যখন মনোজের পায়ে চপ্পল থাকার জন্যে তাঁকে ডিস্কে ঢুকতে দেওয়া হয়নি। আপ কি আদালতে হাস্যকর ঘটনাটি স্মরণ করে, মনোজ বলেন, তখন শাহরুখ এবং তাঁর বন্ধুরা তাঁকে জুতো খুঁজে অনুষ্ঠানস্থলে ঢুকতে সাহায্য করেন। একবার, তিনি ব্যারি জোন্সের শোতে অংশ নিয়েছিলেন, যেটিতে এসআরকেও ছিলেন। নাটকের পরে, তাঁরা ডিস্কোতে যাওয়ার পরিকল্পনা করলে মনোজ বাজপেয়ীও যেতে চান। তখন পাঠান অভিনেতা তাঁকে রাজধানীর ঘুংরু নাইট ক্লাবে নিয়ে যান। প্রথম জীবনে নাইটক্লাব কী তা মনোজের ধারণার বাইরে ছিল। ঘটনাটি বর্ণনা করে বাজপেয়ী বলেন, “যখন ঘুংরু ওয়ালা বলেন এই চপ্পল পরা ব্যক্তিকে নাইট ক্লাবে ঢুকতে দেওয়া হবে না। তখন শাহরুখ তারা বন্ধুদের জুতো ধার নিয়ে আমাকে দেয়। এবং আমি ভিতরে ঢুকতে পারি। শাহরুখ ও তাঁর বন্ধুদের জন্যে আমি তখন প্রথম নাইকক্লাবে ঢুকতে পারি।”

Published by:

Share Link:

More Releted News:

দিনের শেষে মায়ের সঙ্গে কসবা কেন্দ্রে ভোট দিলেন মিমি চক্রবর্তী

কেউ টালিগঞ্জে, কেউ বেহালায়, ভোট উৎসবে সামিল প্রসেনজিৎ থেকে জিৎ, কোয়েল, শ্রাবন্তী

জুন নয়, ফের পিছল ‘টক্সিক’-এর মুক্তি, ভক্তদের কী জানালেন যশ?

আরবানায় প্রথম ভোটার রচনা, সবুজ পোশাকে ভোট দিয়ে কী বললেন তারকা সাংসদ?

ভোট না দিয়েই ফিরলেন চিরঞ্জিত! ইভিএম বিকল হওয়ায় বারাসতে চরম ভোগান্তির মুখে অভিনেতা

মমতা বন্দ্যোপাধ্যায়ের লড়াইকে কুর্নিশ জানিয়ে ‘বাঘিনী’ সম্বোধন মিমির

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ