ধূপের আগুন পড়েছিল মজুত বাজিতে, বজবজ বিস্ফোরণ প্রসঙ্গে পুলিশ

গ্রেফতার করা হয়েছে ৩৪ জনকে

Share:

নিজস্ব প্রতিনিধি: ছাদের ঘরে মজুত করা ছিল নিষিদ্ধ শব্দবাজি এবং বাজি তৈরির মশলা। রবিবার সন্ধ্যায় হচ্ছিল পুজো। সেই জন্য জ্বালানো হয়েছিল ধূপ এবং মোমবাতি। ধূপের আগুন বাজির মশলায় পড়তেই ঘটে যায় ভয়াবহ দুর্ঘটনা- বিস্ফোরণ (BLAST)। বজবজের নন্দরামপুরের দাসপাড়ায় বিস্ফোরণ নিয়ে এমনটাই জানিয়েছে পুলিশ।

রবিবার ওই বেআইনি বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণের পরে সেখানে তল্লাশি চালিয়ে পুলিশ প্রায় ২০ হাজার কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করে। বেআইনি বাজি কারখানায় জড়িত থাকার অপরাধে গ্রেফতার করা হয়েছে ৩৬ জনকে। ধৃতদের আলিপুর আদালতে পেশ করা হবে আজ সোমবার।

উল্লেখ্য, গতকালের মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে জয়শ্রী ঘাঁটি (১০), পম্পা ঘাঁটি (৪৫) এবং যমুনা দাসের (৬৫)। বিস্ফোরণের পরে ডায়মন্ড হারবারের ডিএসপি (ইন্ডাস্ট্রিয়াল)  নিরুপম ঘোষের নেতৃত্বে চলে পুলিশি অভিযান। রাতভর অভিযানে উদ্ধার হয় প্রচুর শব্দবাজি।

স্থানীয় বাজি ব্যবসায়ীরা জানাচ্ছেন, লাইসেন্স প্রাপ্ত বাজি বাজেয়াপ্ত করেছে পুলিশ। অন্যদিকে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, বাজেয়াপ্ত করা হয়েছে নিষিদ্ধ শব্দবাজি। উল্লেখ্য, এগরা কাণ্ডের পরে বজবজ কাণ্ডে নতুন করে চাঞ্চল্য দেখা দিয়েছে। বেআইনি বাজি কারখানার তল্লাশি চালাতে ইতিমধ্যেই অভিযানে নেমেছে পুলিশ।   

‘প্রথম দেখাতেই মুগ্ধ হয়েছিলাম’! রচিত সিংহকে নিয়ে আবেগঘন পোস্ট হুমা কোরেশির

আমবাগানে বৃদ্ধের ঝুলন্ত দেহ উদ্ধার, খুনের সন্দেহ পরিবারের, তদন্তে পুলিশ

হাইকোর্টের নির্দেশে বুলডোজার দিয়ে ভাঙা হল সরকারি জমি দখল করে গড়ে ওঠা মিষ্টির দোকান

মুর্শিদাবাদ সীমান্ত দিয়ে নদীপথে ১৫ জনকে পুশ ব্যাকের চেষ্টা, বাধা বিজিবির

বাটা মশলায় দেশি মুরগির অনন্য স্বাদ, জেনে নিন সহজ রেসিপি

বিপদ বাড়ছে অভিষেকের, ২৫০ কোটির ত্রাণ ‘দুর্নীতি’তে বিষ্ণুপুরে দায়ের FIR

নতুন ভূমিকায় রোহিত শর্মা, করলেন বড় বিনিয়োগ

ভয়ঙ্কর ঘটনা,‌ ঢাকায় অটোরিকশা থেকে নামিয়ে জাতীয় দলের ক্রিকেটারকে বেধড়ক মারধর পুলিশের

এফবিআই’র ড্রোন হ্যাকের দাবি ইরানের, বিশ্বকাপের মাঝেই হামলার আশঙ্কা

অবতরণের পর হঠাৎ আগুন! অসমের জোরহাটে দুর্ঘটনার কবলে বায়ুসেনার বিমান

বসনিয়াকে রুখে দিয়ে বিশ্বকাপে প্রথম পয়েন্ট পেল কানাডা

বাড়িতেই সহজ বানিয়ে ফেলুন মজাদার ছোলে সমোসা চাট

প্রথম দিনেই ধাক্কা, বক্স অফিসে আশানুরূপ ফল পেল না ‘ম্যায় ওয়াপাস আউঙ্গা’

দিদা-ঠাকুমার রান্নাঘরের সেই হারানো স্বাদ, ফিরিয়ে আনুন এই রেসিপি দিয়ে