বিনিয়োগের জন্য অস্ট্রেলিয়ার ব্যবসায়ীদের আর্জি মোদির

বুধবার অস্ট্রেলিয়ার বিভিন্ন সংস্থার সিইও’দের সঙ্গে গোল টেবিল বৈঠকেই ওই অনুরোধ জানিয়েছেন প্রধানমন্ত্রী।

Share:

নিজস্ব প্রতিনিধি, সিডনি: পরিকাঠামো, মহাকাশ-সহ একাধিক ক্ষেত্রে বিনিয়োগের জন্য অস্ট্রেলিয় ব্যবসায়ীদের আর্জি জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভারতে বিভিন্ন সংস্থার সঙ্গে যৌথ উদ্যোগ গড়ে তোলারও অনুরোধ জানিয়েছেন তিনি। বুধবার অস্ট্রেলিয়ার বিভিন্ন সংস্থার সিইও’দের সঙ্গে গোল টেবিল বৈঠকেই ওই অনুরোধ জানিয়েছেন প্রধানমন্ত্রী।

ত্রিদেশীয় সফরে সোমবারই অস্ট্রেলিয়ায় পৌঁছেছিলেন ভারতের প্রধানমন্ত্রী। প্রবাসী ভারতীয়দের এক সম্মেলনে যোগ দেওয়ার পাশাপাশি ভারতে বিনিয়োগ টানতে অস্ট্রেলিয়ার শীর্ষ শিল্প সংস্থার কর্ণধারদের সঙ্গে বৈঠক করেন তিনি। অস্ট্রেলিয় সংস্থার সিইওদের সঙ্গে বৈঠকে মোদি বলেন, ‘ভারতে বিনিয়োগের দুর্দান্ত পরিবেশ রয়েছে। বিদেশি বিনিয়োগের পথ সুগম করতে একাধিক অর্থনৈতিক সংস্কার করা হয়েছে। লাল ফিতের বাঁধন দূর করে ব্যবসা বান্ধব পরিবেশ গড়ে তোলা হয়েছে। তথ্য প্রযুক্তি, ডিজিটাল, টেলকম, মহাকাশ গবেষণা, কৃষি, খনি, শিক্ষা, ওষুধ শিল্প-সহ একাধিক ক্ষেত্রে চাইলেই বিনিয়োগ করতে পারেন অস্ট্রেলিয় ব্যবসায়ীরা। প্রয়োজনে ভারতে থাকা বিভিন্ন সংস্থার সঙ্গে যৌথ অংশীদারত্বের পথও বেছে নিতে পারেন।’

সরকারি সূত্রে জানা গিয়েছে, গত ২০০০ সালের এপ্রিল থেকে ২০২২ সালের ডিসেম্বর পর্যন্ত ভারতে ১.০৬ বিলিয়ন ডলার বিনিয়োগ করেছেন অস্ট্রেলিয় ব্যবসায়ীরা। ভারতে মূলত কয়লা, সোনা এবং উল রপ্তানি করে ওশেনিয়া মহাদেশটির ব্যবসায়ীরা। গত অর্থবর্ষে অর্থা‍ৎ ২০২২-২৩ সালে অস্ট্রেলিয়ায় ভারত থেকে ৬.৫ বিলিয়ন ডলারের পণ্য রফতানি হয়েছিল। আর আমদানি হয়েছিল ১৯ বিলিয়ন ডলারের পণ্য। এদিন অস্ট্রেলিয় সিইও’দের সঙ্গে বৈঠকের পরেই দেশের উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী।

ওইয়ারজাবালের জোড়া গোলে অস্ট্রিয়াকে গুঁড়িয়ে শেষ ষোলোয় স্পেন

‘হাতে অস্ত্র তুলে দিয়ে এখন জঙ্গি বলছে’, পাক সেনার মুখোশ খুললেন অধিকৃত কাশ্মীরের নেতা

‘আসল তৃণমূল কে?’, মমতা ও ঋতব্রতর জবাব তলব নির্বাচন কমিশনের

ফুটবল বিশ্বকাপের জন্যে পরীক্ষা পিছিয়ে দিল কলকাতার নামী স্কুল

বিশ্বকাপের মাঝেই ফিফা র‍্যাঙ্কিংয়ে শীর্ষস্থান হারাল আর্জেন্টিনা, কারা উঠল এক নম্বরে?

পণের দাবিতে গৃহবধূকে পুড়িয়ে খুন, স্বামী ও শ্বশুরকে যাবজ্জীবন কারাদণ্ড আদালতের

‘আমার সোনার বাংলা….’, বদলের দাবি জানানো প্রাক্তন সেনা কর্তাকে পদোন্নতি দিল তারেক সরকার

বাবা খামেনেইয়ের শেষকৃত্যে উপস্থিত থাকবেন না ছেলে মোজতবা

‘তারাতলার ঘটনার তদন্ত কতদূর?’ মুখ্যসচিবকে নোটিস জাতীয় মানবাধিকার কমিশনের

সাবধান! রাস্তায় মহিলাদের উত্যক্ত করলেই রুখে দাঁড়াবে দুর্গা সুরক্ষা স্কোয়াড

রবিবার ফের ১২ ঘন্টার জন্য বন্ধ দ্বিতীয় হুগলি সেতু, কোন পথে চলবে যানবাহন?

হ্যারিকেনের আলোয় পড়াশোনা করে ফরেন সার্ভিসে প্রথম, অসাধ্যসাধন তানভীরের

কলকাতা পুরসভা এলাকায় আপাতত হকার উচ্ছেদ নয়, অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ হাইকোর্টের

‘বিধায়কজি আমাদের বাড়ি বানিয়ে দিন না’, জরাজীর্ণ ঘরের সামনে দাঁড়িয়ে আর্তি ৫ বছরের শিশুর