Darjeeling’র Toy Train নিয়ে পদক্ষেপ কেন্দ্রের, প্রশ্নের মুখে বিশ্ব ঐতিহ্যের তকমা

রেলমন্ত্রক দার্জিলিংয়ের টয়ট্রেনের ইঞ্জিন পরিবর্তন করলে UNESCO-ও তাঁদের দেওয়া World Heritage Tag সরিয়ে নিতেও পারে বলে অনেকেই মনে করছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রায় এক দশক আগেই পাহাড়ের Darjeeling’র Toy Train পেয়ে গিয়েছে বিশ্ব ঐতিহ্যের তকমা বা World Heritage Tag। সেই তকমা প্রদান করেছে UNESCO। পাহাড়ের গায়ে বেয়ে ঘুরে ঘুরে ধীর গতিতে কয়লার ইঞ্জিনে টানা সেই রেলগাড়ি নিত্যদিন ছুটে চলেছে সমতল থেকে পাহাড়ে। প্রায় ৮-৯ ঘন্টার সেই সফর উপভোগ করতে দেশ বিদেশের নানা প্রান্ত থেকে পর্যটকেরা ছুটে আসেন। কিন্তু সেই ট্রেন নিয়েই এবার ভিন্ন পথে হাঁটা দিতে চাইছে কেন্দ্রের ক্ষমতাসীন নরেন্দ্র মোদির(Narendra Modi) সরকার। রেলমন্ত্রক সিদ্ধান্ত নিয়েছে এবার Darjeeling’র Toy Train’র দৌড়ের গতি বাড়িয়ে তোলা হবে যাতে তা পর্যটকদের কাছে আরও আকর্ষণীয় ও কম সময়ের যাত্রাপথ হয়ে ওঠে। সেই কারণেই আগামী দু’বছরের মধ্যে এই ট্রেনে কয়লার ইঞ্জিনের বদলে ইলেক্ট্রিক এবং হাইড্রোজেন ইঞ্জিনে চালানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। তার জন্য প্রয়োজনীয় সমীক্ষার কাজও শুরু হয়ে গিয়েছে। আর এখানেই সিঁদুরে মেঘ দেখছেন অনেকেই।   

আরও পড়ুন দুর্গাপুরে রহস্যজনক ভাবে মৃত দিদি, বোন ও ভাই

পাহাড়ের পর্যটন শিল্পের সঙ্গে জড়িত মানুষেরা দাবি করছেন, কয়লায় টানা ইঞ্জিনে চড়ে পাহাড়ে চড়ার মজা উপভোগ করতেই দেশ বিদেশ থেকে পর্যটকেরা ছুটে আসেন। তাঁদের ভিড়েই এখন রীতিমত লাভের মুখ দেখেছে এই রেলপথ। কিন্তু সেই কয়লার ইঞ্জিনের জায়গায় যদি বিদ্যুৎ বা হাইড্রোজেন ইঞ্জিনে ট্রেন চালানো হয় তাহলে তা আর পর্যটকদের কাছে আকর্ষণ হয়ে থেকে যাবে না। একই সঙ্গে এই ধরনের পরিবর্তন ঘটলে UNESCO-ও তাঁদের দেওয়া World Heritage Tag সরিয়ে নিতেও পারে বলে তাঁরা মনে করছেন। সেই কারণে তাঁরা একদমই চান না কেন্দ্র সরকার এই পরিবর্তন করুক। রেল সূত্রেই জানা গিয়েছে, রাজ্য সরকারের প্রচারের ফলে আন্তর্জাতিক ক্ষেত্রে Darjeeling’র Toy Train ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে। যাত্রী সংখ্যা বেড়েই চলেছে। গত আর্থিক বছরে এই ট্রেন রেকর্ড সংখ্যক যাত্রী হয়েছে। দেড় লক্ষেরও বেশি যাত্রী চেপেছে এই ট্রেনে। একটি অর্থবর্ষে এটিই এখন পর্যন্ত টয় ট্রেনে সর্বোচ্চ সংখ্যক যাত্রী। এরআগে একবছরে সর্বোচ্চ যাত্রী ছিল ১ লক্ষ ১৮ হাজার।    

আরও পড়ুন জুনেই Aadhar Biometric পদ্ধতিতে ধান কিনবে রাজ্য

রেল কার্যত স্বীকার করেই নিয়েছে, Darjeeling’র Toy Train’র আকর্ষণেই দলে দলে দেশ বিদেশের পর্যটক দার্জিলিংয়ে আসছেন। এই জনপ্রিয়তার কারণে এখন দার্জিলিং থেকে ঘুম পর্যন্ত হেরিটেজ টয় ট্রেনের একাধিক জয়রাইড সারা বছরই চলছে। পর্যটকদের চাহিদা থাকায় জয় রাইডের সংখ্যাও বেড়েছে। তাতেই টয় ট্রেনে রেকর্ড আয় হয়েছে। রেল সূত্রে জানা গিয়েছে, ২০২২-’২৩ আর্থিক বছরের টয় ট্রেনে মোট ১ লক্ষ ৫৬ হাজার যাত্রী হয়েছে। আয় হয়েছে ১৯ কোটি ২১ লক্ষ টাকা। লকডাউনের আগে ২০১৮-’১৯ অর্থবর্ষে সর্বাধিক ১ লক্ষ ১৮ হাজার যাত্রী হয়েছিল। সেবার আয় হয়েছিল ১ কোটি ১৮ লক্ষ টাকা। কিন্তু এখন এই সব কিছুই প্রশ্নের মুখে পড়ে গিয়েছে রেলমন্ত্রকের সিদ্ধান্তে।

মুখ্যমন্ত্রীর আগমনে সাজ সাজ রব কার্শিয়াংয়ে, চূড়ান্ত প্রস্তুতি প্রশাসনের

তৃণমূল নেতার ঘরে সরকারি প্রকল্পের সামগ্রী, বাড়ি ঘেরাও করে বিক্ষোভ গ্রামবাসীদের

সোম রাতে বিশ্বকাপ অভিযানে নামছে স্পেন, প্রথম একাদশে নেই ইয়ামাল

পদ্মার ভাঙনরোধে কাজ করতে গিয়ে বজ্রাঘাতে মৃত ২ শ্রমিক, আহত আরও ৩

শান্তিপুরে কাটমানি ও তোলাবাজির অভিযোগে সরব শতাধিক দুগ্ধ ব্যবসায়ী

সুইডেনের কাছে হারের জের, বিশ্বকাপের মধ্যেই চাকরি গেল তিউনিসিয়া কোচের!

কালীঘাটে বিধায়ক কুণাল ঘোষকে লক্ষ্য করে ছোড়া হল একাধিক ডিম

হারের পরেই শ্রীলঙ্কার খেলোয়াড়ের দিকে তেড়ে গেলেন বৈভব সূর্যবংশী, ভাইরাল ভিডিও

কর্নাটকের মহীশূরে পানশালায় ভয়াবহ অগ্নিকাণ্ড, দার্জিলিংয়ের যুবক সহ ঝলসে মৃত ২

রুদ্ধশ্বাস লড়াই শেষে সুপার ওভারে শ্রীলঙ্কার কাছে হার বৈভবদের

‘৭ ডিসেম্বরের মধ্যে নতুন পুরবোর্ড,’ কলকাতাবাসীকে জানালেন শুভেন্দু অধিকারী

বারাকপুর পুরসভার চেয়ারম্যান উত্তম দাস ইস্তফা দিলেন

ভাটপাড়ার ত্রাস কুখ্যাত দুষ্কৃতী ‘পিকে’ গ্রেফতার, হেফাজতে চেয়ে আদালতে পেশ

সরকারি কর্মীদের যোগ দিবসের কর্মসূচিতে যোগদান বাধ্যতামূলক, নির্দেশ নবান্নের