IPL 2023 FINAL: বৃষ্টিতে ভেস্তে গেল প্রথম দিনের খেলা, সোমবার মুখোমুখি ধোনি-হার্দিকরা

দফায়-দফায় বৃষ্টির কারণে ফাইনালের টসই করা যায়নি।

Share:

নিজস্ব প্রতিনিধি, আমদাবাদ: আশঙ্কাই সত্যি হলো। প্রবল বৃষ্টির কারণে রবিবার আমদাবাদের মোতেরা স্টেডিয়ামে আইপিএল ফাইনালের প্রথম দিনের খেলা ভেস্তে গেল। আগামিকাল সোমবার রিজার্ভ ডে-তে ফের খেলা হবে। তবে যদি রিজার্ভ ডে বা অতিরিক্ত দিনে খেলা শুরু না করা যায় তাহলে সেক্ষেত্রে চ্যাম্পিয়ান হবে হার্দিক পাণ্ড্যর গুজরাত টাইটান্স।

রবিবার ফাইনাল ম্যাচের আগে সমাপ্তি অনুষ্ঠানের সময়েই আমদাবাদের আকাশ কালো করে নেমে আসে বৃষ্টি। আর হতচ্ছাড়া বৃষ্টির জন্য নির্ধারিত সময়ে টস করা সম্ভব হয়নি। বৃষ্টিতে ভিজে চুপসে একসা হয়ে যান ফাইনাল ম্যাচ দেখতে আসা দর্শকরা। খেলা শুরুর নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ার পরে কাট আউট টাইম ঘোষণা করা হয়। অর্থা‍ৎ কয়টা পর্যন্ত খেলা শুরু করার জন্য অপেক্ষা করা হবে তা ঘোষণা করা হয়। আইপিএল পরিচালন সমিতির পক্ষ থেকে জানানো হয় ম্যাচ শুরু জন্য রাত নয়টা ৩৫ মিনিট পর্যন্ত অপেক্ষা করা হবে।

কাট আউট টাইম ঘোষণা করার খানিকবাদেই বৃষ্টি কমেছিল। ফলে মহেন্দ্র সিং ধোনি ও হার্দিক পাণ্ড্যর দ্বৈরথ দেখার জন্য অপেক্ষার প্রহর গুনতে শুরু করেছিলেন দর্শকরা। কিন্তু খানিক বাদে ফের ঝেঁপে আসে বৃষ্টি। এর পরে কার্যত লুকোচুরি খেলতে শুরু করে বৃষ্টি। রাত নয়টা নাগাদ ফের বৃষ্টি থেমে যায়। তড়িঘড়ি পিচ ও আউটফিল্ডের কভার সরিয়ে সুপার সপার মেশিন দিয়ে মাঠ শুকনো করার কাজ শুরু হয়। কিন্তু জল শুকানোর কাজ করার সময়ে ফের ঝেঁপে নামে বৃষ্টি। রাত এগারোটার পরে এদিনের খেলা বাতিল বলে ঘোষণা করা হয়। জানানো হয়, আগামিকাল সোমবার ফের মুখোমুখি হবেন মহেন্দ্র সিং ধোনি-হার্দিক পাণ্ড্যরা।

মঙ্গলবার সকাল থেকেই শহরে ঝেঁপে বৃষ্টির সম্ভাবনা, মাটি হবে ভাইফোঁটার বাজার!

দূষণ থেকে বাঁচতে এয়ার পিউরিফায়ার কেনার কথা ভাবছেন? মাথায় রাখবেন যে বিষয়গুলি

দীপাবলির আমেজে মাত্রাছাড়া মিষ্টিমুখ? হতে পারে একাধিক সমস্যা

শনির বক্রদৃষ্টিতে ঘোর অমাবস্যা! নভেম্বরে চরম সংকটে এই ৫টি রাশি

ভাতারে আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার যুবক

কালীপুজো মিটতেই মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বাড়িতে হাজির পুলিশ

মাসে ১৬,৬৫০ টাকা পেতে চান? বিনিয়োগ করুন পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক