মালদ্বীপে বিন্দাস মুডে ছুটি কাটাতে ব্যস্ত নাইটদের তারকা ব্যাটসম্যান

Share:

নিজস্ব প্রতিনিধি: ২০২৩-এর আইপিএল-এ যে কজন ক্রিকেটারের উত্থান হয়েছে, তাঁদের মধ্যে অন্যতম হলেন কলকাতা নাইট রাইডার্সের তারকা রিঙ্কু সিং। আইপিএল এখন শেষ। তাই এই সুযোগ বিন্দাস মুডে ছুটি কাটানোর। সেই সুযোগ সহজে কেউ হাতছাড়া করে নাকি?  রিঙ্কুও তাই করলেন না। সুযোগ পেয়েই ছুটি কাটাতে একেবারে বিদেশে পাড়ি দিলেন রিঙ্কু।

বর্তমানে রিঙ্কু ছুটি কাটাচ্ছেন মালদ্বীপে। সোশ্যাল মিডিয়ায় সেই ছবিও পোস্ট করেছেন নাইট তারকা। সেখানে দেখা যাচ্ছে মালদ্বীপের সমুদ্রের জলে দাঁড়িয়ে আছেন তিনি। এইরকম আরও চারটি ছবি নিজের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন রিঙ্কু। যা দেখে দারুণ খুশি তাঁর ভক্তরাও। ছবির ক্যাপশনে নাইট তারকা লেখেন, সাবধান নেশা ধরানো কনটেস্ট। সোশ্যাল মিডিয়ায় রিঙ্কুর এই ছবি দেখে তাঁর ভক্তদের মধ্যে অনেকেই আবার মজার ছলে কমেন্টসও করেছেন তাঁদের প্রিয় হিরোর উদ্দেশে।

উল্লেখ্য, চলতি আইপিএল-এর আসরে নাইটদের মধ্যে ব্যাটসম্যান হিসেবে ধারাবাহিকভাবে ছন্দে ছিলেন রিঙ্কু সিং। তবে আইপিএল-এর আসরে ক্রিকেটপ্রেমীরা তাঁকে মনে রেখেছেন একটাই কারণে। সেটা হল গুজরাট ম্যাচে শেষ ওভারে যশ ধূলের বলে পর পর পাঁচটি ছক্কা হাঁকিয়ে ম্যাচ জেতানো। যা আইপিএল-এর ইতিহাসে এক অনন্য নজির।

আরও জানতে পড়ুন: এশিয়া কাপ জুনিয়র হকিতে মালয়েশিয়ার বিরুদ্ধেও জয় চায় ভারত

নাইটদের হয়ে ১৪টি ম্যাচ  খেলে ৪৭৪ রান করেছেন রিঙ্কু। কিন্তু দুর্ভাগ্যের বিষয় তাঁর দল  ২০২৩-এর আইপিএলের আসরে প্লে-অফে খেলার সুযোগ পায়নি। কেননা তাঁরা গ্রুপ লিগের টেবিলে ছিল সাত নম্বর স্থানে। ১৪টি ম্যাচের মধ্যে ছয় ম্যাচে জয় পেয়েছিল রিঙ্কুর দল।

তবে রিঙ্কুর এই ফর্ম দেখে অনেকেই আশা করেছিলেন যে এবার হয়তো বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে জাতীয় দলের হয়ে খেলার সুযোগ পেতেও পারেন তিনি। কিন্তু বর্তমানে তা আর হয়নি। তবে আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় সারির দল খেলানোর কথা চিন্তাভাবনা করছেন বিসিসিআই কর্তারা। কাজেই হয়তো সেই সময়ই জাতীয় দলের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হতে পারে আলিগড়ের এই তরুণ ক্রিকেটারটির।

নয়াচরে মৎস্য হাবের লক্ষ্যে বেআইনি বসবাসকারীদের দখলমুক্ত করতে তৎপর জেলা প্রশাসন

কল্যাণীর কাঠমিস্ত্রীর হাতে ফুটে উঠল জগন্নাথদেবের অপূর্ব মূর্তি, যা দেখে মুগ্ধ সকলেই

যন্তর-মন্তরে ককরোচ জনতা পার্টির ধর্নায় হাজির সোনম ওয়াংচুক, হাতে গোলাপ

শ্রেয়সের নেতৃত্বে এশিয়ান গেমসে খেলবেন যশপ্রীত বুমরাহ

অফিসের আড়ালে মিনি গোডাউন,কৈলাস মিশ্রর অফিস থেকে কোটি কোটি টাকার বেআইনি ওষুধ উদ্ধার

আফগানিস্তানের বিপক্ষে বিরাটের বদলে খেলবেন কে? নাম জানাল বিসিসিআই

‘বিশ্বকাপে স্টেডিয়ামে জলের বোতল নিয়ে ঢোকা যাবে’, ডিগবাজি খেয়ে জানাল ফিফা

‘সমাজমাধ্যমের পোস্ট মুছতে পারেন, আরশোলাদের নয়’, যন্তর-মন্তরে হুঙ্কার অভিজিৎ দীপকের

স্বপ্নপূরণ, ভারতীয় দলে ঠাঁই পেলেন বৈভব সূর্যবংশী

জেলেনস্কির সরাসরি বৈঠকের প্রস্তাব ফিরিয়ে দিলেন পুতিন

‘মেট্রোর জন্য ৬০টি নিউ জেনারেশন ট্রেন আনা হচ্ছে,’ শহরে এসে ঘোষণা রেলমন্ত্রীর

NIA অফিসের সামনে শওকতকে ঘিরে ‘মাছ চোর’ স্লোগান, ডিম হাতে বিক্ষোভ

বক্স অফিসে বড় ধামাকা, প্রথম দিনেই ১১ কোটি টাকা আয় বরুণ ধাওয়ানের নতুন ছবি

কাজ দেওয়ার নামে প্রতারণা, লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়ে পলাতক প্রতারক, বিক্ষোভে উত্তাল ঘাটাল