জাতিসঙ্ঘে ভাষণ দিতে গিয়ে নিজের ঢাক নিজেই পেটালেন মোদি

তালিবান নিয়ে একটি শব্দও খরচ না করায় উঠছে প্রশ্ন

Share:

আন্তর্জাতিক ডেস্ক: জাতিসঙ্ঘের সাধারণ সভায় আত্মপ্রচারে মগ্ন রইলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।  শুধু তাই নয়, স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর নাম শোনা গেল না। শোনা গেল সঙ্ঘ পরিবার নেতা দীনদয়াল উপাধ্যায়ের নাম।  রাজনৈতিক মহলের একাংশ মনে করছে, মোদির ভাষণ শুনে মনে হল না তিনি দেশের হয়ে প্রতিনিধিত্ব করছেন না সরকারের হয়ে। উল্লেখ করার মতো বিষয় হল তালিবান নিয়ে একটি শব্দও প্রধানমন্ত্রীকে খরচ করতে দেখা গেল না। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, তাহলে কী আফগানিস্তানে তালিবান শাসন মেনে নিল সাউথব্লক। 

তবে ভাষণ শুরু করেছিলেন করোনায় মৃতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে। জাতিসঙ্ঘের সাধারণ সভার অধিবেশনে ভাষণের অধিকাংশ জুড়ে ছিল আমিত্ব। ভাষণ শুরু করেন আমি এমন একটি দেশের হয়ে এখানে প্রতিনিধত্ব করছি, যে পৃথিবীতে গণতন্ত্রের ধারণাকে জন্ম দিয়েছে।

এখানেই শেষ নয়। আন্তর্জাতিক মঞ্চকে তিনি বিনিয়োগ মঞ্চে বদলে দিলেন। ভারতে এসে বিশ্বের শিল্পপতিদের বিনিয়োগের আহ্বান জানালেন। করলে মনীষী পুজো। শোনা গেল রবীন্দ্রনাথের উদ্ধৃতি। রাজনৈতিক মহলের একাংশের মতে, প্রধানমন্ত্রী ভারতের হয়ে প্রতিনিধিত্ব করতে জাতিসঙ্ঘে গিয়েছেন না বিজেপির হয়ে। 

ভাষণ শুরু করেন আমি দিয়ে। মোদি বলেন, আমি গণতন্ত্রের মহান পীঠস্থানের প্রতিনিধিত্ব করছি। আমরা দেশের ৬ লক্ষের বেশি গ্রামে ড্রোনের মাধ্যমে ডিজিটাল ম্যাপিং করছি। গৃহহীনদের জন্য ৩ কোটি পাকা ঘর তৈরি হয়েছে। ৪৩ কোটি মানুষের অ্যাকাউন্ট করা হয়েছে। ভারতীয়ের উন্নয়ন হলে পৃথিবীরও উন্নয়ন হবে। ৩৬ কোটির বেশি মানুষকে বিমার আওতায় আনা হয়েছে। উন্নয়নের পথে দ্রুত এগিয়ে চলেছে ভারত। বললেন মোদি।

শুধু তাই নয়, তিনি যে অত্যন্ত গরিব পরিবার থেকে উঠে এসেছেন, সেটাও ছাতি ফুলিয়ে জানিয়েছেন। জাতিসঙ্ঘের সভায় প্রধানমন্ত্রী বলেন, যে ছেলেটা ছোট বয়সে বাবাকে চা বিক্রির করতে সাহায্য করত, আজ সে  জাতিসঙ্ঘের সাধারণ সভায় চতুর্থবারের জন্য ভাষণ দিচ্ছেন।  প্রশ্ন উঠছে, জাতিসঙ্ঘের মত একটি আন্তর্জাতিক মঞ্চে প্রধানমন্ত্রীর কর্তব্য কি আত্মপ্রচারে মগ্ন হওয়া না কি দেশের হয়ে কথা বলা। যদি দেশের হয়ে প্রতিনিধিত্ব করবেন তাহলে কোন যুক্তিতে তিনি তাঁর শৈশবের স্মৃতি রোমন্থন করলেন।    

 

কলকাতার রাস্তায় বেহালা বাজিয়ে বেঁচে থাকার লড়াই, অশীতিপর বৃদ্ধের পাশে আনন্দ মাহিন্দ্রা

শুভেন্দু অধিকারীকে নিয়ে ফেসবুকে কুরুচিকর মন্তব্য, তমলুকে গ্রেফতার যুবক

সাবধান, আর কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে প্রবল দুর্যোগ! জারি কমলা সতর্কতা

শনি-রবিবার ট্রেনে যাত্রার পরিকল্পনা? শিয়ালদহ দক্ষিণ শাখায় বাতিল একাধিক লোকাল, দেখে নিন তালিকা

আর জি কর কাণ্ড: ‘তদন্তের অগ্রগতি হয়নি,’ সিবিআই-য়ের উপর ক্ষুব্ধ কলকাতা হাইকোর্ট

রেজিস্টার খাতা থেকে বেপাত্তা শ্রমিকদের নাম! তারাতলা কাণ্ডের তদন্তে নেমে তাজ্জব সিটের সদস্যরা

জোড়া ভূমিকম্পে তছনছ ভেনিজুয়েলা, ঘড়ির কাঁটার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যা

‘কাটমানি’র অভিযোগে তৃণমূল নেতাকে জুতোর মালা পরিয়ে বিক্ষোভ

২২ মাস পর ২৮ জুন থেকে বাংলাদেশিদের জন্য পর্যটক ভিসা চালু করছে দিল্লি

রাম মন্দিরে জমা পড়া অনুদানের হিসেব চাইল PMO, দিতে অস্বীকার ট্রাস্টের

তারাতলা দুর্ঘটনায় মৃত-আহতদের পরিবারের পাশে কেন্দ্র, আর্থিক সাহায্যের ঘোষণা প্রধানমন্ত্রীর

বুধে তারাতলার অভিশপ্ত এলাকায় জল দিতে যাননি, বরাত জোরে রক্ষা পেয়েছেন নীলা দেবী

অধিনায়ক হিসেবে অভিষেকের আগে ইনস্টায় বায়ো পরিবর্তন শ্রেয়সের, দিলেন কোন বার্তা?

কলকাতা হাইকোর্টে দৌড়েও স্বস্তি পেলেন না অভিষেকের আপ্তসহায়ক