কানাডার টি-টোয়েন্টি লিগে খেলবেন সাকিব-রাসেলরা

Share:

নিজস্ব প্রতিনিধি:  চোটের কারণে ঘরের মাঠে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট দলে নেই বাংলাদেশের গুরুত্বপূর্ণ খেলোয়াড় সাকিব আল হাসান। তবে টেস্টে না খেললেও একদিনের ম্যাচ ও টি-টোয়েন্টিতে খেলার সম্ভাবনা রয়েছে সাকিবের।

আফগানদের বিরুদ্ধে সিরিজ শেষ হওয়ার পরই রয়েছে পবিত্র ইদুল আজহার। সেই সময়ের ছুটিকে কাজে লাগাতে কানাডাতে গ্লোবাল টি-টোয়েন্টি লিগ খেলবেন বলেই সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশের এই ক্রিকেটারটি।

উল্লেখ্য, মারণ ভাইরাস করোনার থাবার কারণে দীর্ঘ প্রায় ৩ বছর ধরে বন্ধ ছিল কানাডার এই ক্রিকেট লিগটি। চলতি বছর ফের তা শুরু হতে চলেছে। সেই লিগে সাকিব খেলবেন মল্টিন টাইগার্সের হয়ে। সেই দলে সাকিব আইকন প্লেয়ার হিসেবে খেলতে চলেছেন।

শুধু সাকিবই নন, এই ক্লাবের জার্সি গায়ে চড়াতে চলেছেন ক্যারিবিয়ান ক্রিকেটার তথা কলকাতা নাইট রাইডার্সের হয়ে মাঠ কাঁপানো সেই আন্দ্রে রাসেলও।

আরও জানতে পড়ুন: উদান্তা গেলেন এফসি গোয়াতে, নিশু কুমার লাল-হলুদে

সূত্রের খবর, চলতি বছরে কানাডার এই ক্রিকেট লিগের আসর শুরু হবে আগামী ২০ জুলাই। এবং চলবে ৬ আগস্ট পর্যন্ত। মোট ছটি দল এবারের গ্লোবাল ক্রিকেটে অংশগ্রহণ করবে। প্রত্যেক দলে ১৬জন করে খেলোয়াড় থাকবেন। এবং প্রতিটি দলে দুজন করে আইকন ক্রিকেটার থাকবে।

বিশেষ সূত্রের খবর, ইতিমধ্যে সাকিব, রাসেলের পর অনেক বিখ্যাত ক্রিকেটারও এই লিগে খেলার কথা রয়েছে। সেই তালিকায় রয়েছেন, মোহাম্মদ রিজওয়ান, ব্রিটিশ ওপেনার অ্যালেক্স হেলসরা।

ক্রিকেট বিশেষজ্ঞরা মনে করছেন অক্টোবর মাসে শুরু হবে বিশ্বকাপ ক্রিকেট প্রতিযোগিতা। এর আগে এই টুর্নামেন্ট খেলে ক্রিকেটাররাও আরও নিজেদের তৈরি করে নিতে চাইছেন।

গরম ভাতের সঙ্গে জমে যাবে দুপুরের খাওয়া, ট্রাই করুন ঝিঙে-পটল-চিংড়ির এই রেসিপি

মেক্সিকোতে ভূমিকম্প, মাত্রা ৭.৪! সুনামি সতর্কতা জারি

শেখ হাসিনাকে ঢাকার হাতে তুলে দিচ্ছে দিল্লি? বড় ইঙ্গিত দিলেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র

ট্রফি, পদকের পাশাপাশি প্রথমবার বিশ্বকাপজয়ীরা পাবেন বিশেষ আংটি

প্রয়াত কিংবদন্তি ক্রিকেটার স্যার গ্যারি সোবার্স

স্কুলে আর মোবাইল নিয়ে প্রবেশ নয়! কড়া নির্দেশ সংসদের

বিয়ের পর বাড়ছে অশান্তি? বেডরুম থেকে আজই সরিয়ে ফেলুন এই ৭ জিনিস

মিড ডে মিলে ৫৬ ভোগ! রথের পরে বিরাট আয়োজন স্কুলে

‘জোর করে জমি অধিগ্রহণ নয়,’ মেজিয়া থেকে বার্তা মুখ্যমন্ত্রীর

SIR-এ ডিলিটেড ভোটারদের জনকল্যাণমূলক প্রকল্প থেকে বঞ্চিত করা যায়? খতিয়ে দেখবে সুপ্রিম কোর্ট

‘দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা,’ মুর্শিদাবাদে লেভেল ক্রসিংয়ে দুর্ঘটনা প্রসঙ্গে আশ্বাস মুখ্যমন্ত্রীর

ক্যালসিয়ামের ওষুধ খেলে বাড়তে পারে কিডনি স্টোনের ঝুঁকি! কী বলছেন বিশেষজ্ঞরা?

‘পরিবার, কেরিয়ার শেষ করে দিয়েছে অভিষেক,’ মমতার সঙ্গ ছাড়ার আগে বিস্ফোরক রাজীব

ভারতে লঞ্চ হল Tecno Camon 50 Ultra 5G, জেনে নিন দাম ও ফিচার