বর্ণবাদের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে প্রথমবার কালো জার্সি গায়ে ভিনিসিয়ুসরা

গিনিকে ৪-১ গোলে হারিয়ে বিশ্বকাপের পরে প্রথম জয় পেল রদ্রিগো-ভিনিরা।

Share:

নিজস্ব প্রতিনিধি: আর্জেন্টিনার যেমন নীল-সাদা জার্সি, তেমনই ব্রাজিল মানেই হলুদ-সবুজ জার্সি। কিন্তু শনিবার রাতে বার্সেলোনায় গিনির বিরুদ্ধে প্রথমবার কালো জার্সি গায়ে মাঠে নামলেন সেলকাওরা। দলের অন্যতম নির্ভরযোগ্য খেলোয়াড় ভিনিসিয়ুস জুনিয়রের সঙ্গে বর্ণবাদী আচরণের প্রতিবাদেই প্রদর্শনী ম্যাচের প্রথমার্ধে কালো জার্সি পরে খেলতে দেখা গেল পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়ানদের। যদিও দ্বিতীয়ার্ধে চির পরিচিত হলুদ-সবুজ জার্সি গায়েই খেলতে দেখা গেল রিচার্লি-ভিনিদের। আর গিনিকে ৪-১ গোলে উড়িয়ে দিয়ে প্রত্যাশিত জয় পেয়েছে সেলেকাওরা।

বার্সেলোনার আরসিডিই স্টেডিয়ামে দুর্বলতম গিনির বিরুদ্ধে প্রথমার্ধে অবশ্য চেনা ছন্দে দেখা যায়নি পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়ানদের। রিচার্লি-ভিনিদের কার্যত বোতলবন্দি করে রেখেছিল গিনির ফুটবলাররা। ম্যাচের ২৭ মিনিটে ফ্রিকিক থেকে জটলায় বল পেয়ে গোল করেন জাতীয় দলের জার্সিতে অভিষেক হওয়া জোয়েলিন্টন। তিন মিনিট বাদে বাঁ দিক থেকে বক্সে ঢুকে দারুণ ফিনিশিংয়ে ব্রাজিলকে দ্বিতীয় গোল এনে দেন রদ্রিগো।তবে পাঁচ মিনিট বাদেই গিনির গিরাসি দুর্দান্ত হেডে লক্ষ্যভেদ করে ব্যবধান কমান। প্রথমার্ধে ২-১ গোলে এগিয়ে থেকে মাঠ ছাড়েন ব্রাজিলের ফুটবলাররা।   

দ্বিতীয়ার্ধে চির পরিচিত হলুদ জার্সিতে খেলতে নেমেই জ্বলে ওঠেন ব্রাজিলের ফুটবলাররা। ৪৭ মিনিটে ব্রাজিলকে ফের এগিয়ে দেন এডার মিলিতাও। গোল শোধের জন্য ঝাঁপায় গিনির ফুটবলাররাও। কিন্তু কাজের কাজ করেতে পারেননি। রিচার্লিসন সহজ গোলের সুযোগ মিস করেন। ম্যাচের শেষ লগ্নে গোল করে দলকে ৪-১ গোলে এগিয়ে দেন ভিনিসিয়ুস। বিশ্বকাপে ক্রোয়েশিয়ার কাছে হারের পর এই প্রথম আন্তর্জাতিক ম্যাচে জয় পেল রদ্রিগোরা।

মমতা বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূলের শীর্ষ নেতৃত্বকে আইনি নোটিস পাঠালেন সাংসদ পুত্র

গুরবাজের শতরান বিফলে, গিল-রাহুলের চওড়া ব্যাটে আফগান বধ টিম ইন্ডিয়ার

মমতাকে হোয়াটসঅ্যাপে বার্তা পাঠিয়ে তৃণমূল ছাড়লেন ডিগবাজিতে পারদর্শী মানস ভুঁইয়া

যাঁরা ভারতীয় নয়, তাঁদের রেশন দেওয়া হবে না, স্পষ্ট বার্তা খাদ্যমন্ত্রীর

সুদীপ বন্দ্যোপাধ্যায় প্রসঙ্গে বোমা ফাটালেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, কী বললেন …

গুরবাজের ঝোড়ো শতরান, জিততে শুভমনদের চাই ১৯৫ রান

ছুটিতে এসেছিলেন বাড়িতে, ভাগীরথীতে স্নান করতে নেমে তলিয়ে গেলেন দুই যুবক

দত্তপুকুরে বিজেপি করার অপরাধে যুবককে বেধড়ক মারধরের অভিযোগ রথীন ঘোষের ঘনিষ্ঠ তৃণমূল নেতার বিরুদ্ধে

দেশের পরবর্তী সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ

মমতাকে নিঃসঙ্গ করে এবার বিদ্রোহী শিবিরে সুদীপ বন্দ্যোপাধ্যায়

অসমের জোরহাটে বায়ুসেনার বিমান ভেঙে পড়ে নিহত ৫ আধিকারিক

সরকারি গাছ কাটা ও নলকূপের সামগ্রী বিক্রির অভিযোগে গ্রেফতার পঞ্চায়েত প্রধান

‘পরচুলওয়ালা সাংসদের সঙ্গে ভ্রাম্যমান বিউটি পার্লার ফ্রি’, কাকে বিঁধলেন কুণাল?

মালদহতে ১০০ দিনের প্রকল্পের কাজ ফের শুরু, হাসি ফুটেছে আমজনতার মুখে