Loading live market data...
Loading active stocks...
Connecting...

জিতের পথ অনুসরণ, হিন্দি ও বাংলা দুই ভাষাতেই মুক্তি পাচ্ছে দেবের ‘বাঘাযতীন’

দেব ছবির পোস্টারের ক্যাপশনে লিখেছেন, 'শাসন ও অত্যাচারের অবসান ঘটাতে, একাধিক নয়, শুধুমাত্র একটি বাঘ- ই যথেষ্ট!

Share:

নিজস্ব প্রতিনিধি: অপেক্ষার অবসান! মুক্তি পেল দেবের বহু প্রতীক্ষিত ‘বাঘাযতীন’-এর ফার্স্ট পোস্টার। জিতের পথ অনুসরণ করলেন দেবও। চেঙ্গিজ এর মতো গোটা দেশে হিন্দি ও বাংলা দুই ভাষায় মুক্তি পাবে ‘বাঘাযতীন’। ইতিমধ্যেই জিতের চেঙ্গিজের মাধ্যমে প্যান ইন্ডিয়া খাতায় বাংলা ইন্ডাস্ট্রির খাতা খুলেছে। যদিও জিতের চেঙ্গিজ খুব একটা মার্কেটে রাজত্ব করতে পারেনি। এবার পালা দেব-এর। সম্প্রতি দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্সের ৬ বছর পার হল। আর ছয় বছর বর্ষপূর্তি উপলক্ষে ভক্তদের সামনে বাঘাযতীন রূপে ধরা দিলেন দেব। মুক্তি পেল তাঁর আগামী ছবি ‘বাঘাযতীন’ -এর অফিসিয়াল পোস্টার। ঘোষিত হল ছবি মুক্তির দিনক্ষণও। সুপারস্টার দেব নিজেও এদিন পোস্টারের একাধিক ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে জানান যে, এবার তিনিও জিতের পথ অনুসরণ করতে চলেছেন। জানা গিয়েছে, দেব-এর ‘বাঘাযতীন’ ছবিটি মুক্তি পাবে দুর্গাপুজো তথা নবরাত্রির সময়।

দেশের  সবচেয়ে বড় ফ্যাস্টিভ্যালের দিনই মুক্তি পাবে এই ছবি। তাও আবার হিন্দি এবং বাংলা ভাষায়। অতএব গোটা দেশজুড়ে মুক্তি পাবে বাঘাযতীন। পোস্টারে দেখা যাচ্ছে, দেব খাকি পোশাক, দাড়ি এবং মাথায় পাগড়ি বাঁধা লুকে দাঁড়িয়ে আছেন, তাঁর কাঁধে বন্দুক রাখা। চোখ দুটি রাগে আক্রান্ত। কিন্তু ছবিতে চেনা বাঘাযতীনের ছবির বদলে কোনও পঞ্জাবি যোদ্ধা বা পুলিশ কর্মী রূপে দেখা মিলেছে দেবের। তবে ইতিহাসের গল্পে লুক যেমনই হোক হোক না কেন, টানটান রুদ্ধশ্বাস বজায় রেখে ছবির চিত্রনাট্য খোদাই করা হয়েছে।

দেবের এই লুক যেন ভক্তদের অপেক্ষার বাঁধ ভাঙল। দেব ছবির পোস্টারের ক্যাপশনে লিখেছেন, ‘শাসন ও অত্যাচারের অবসান ঘটাতে, একাধিক নয়, শুধুমাত্র একটি বাঘ- ই যথেষ্ট! ভারতবর্ষের মাটির ছেলে বাঘাযতীনের অমর গাঁথা প্রথমবার বড় পর্দায় আসছে! দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্সের সব থেকে বড় উপস্থাপনা, মুক্তিযোদ্ধা বাঘা যতীন আসছে এই দুর্গাপুজোয়’। আগামী ২০ অক্টোবর বড় পর্দায় মুক্তি পাচ্ছে বাঘাযতীন। ছবির প্রযোজনা করেছে দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্স প্রাইভেট লিমিটেড এবং নিবেদন করেছেন গুরুপদ অধিকারী এবং দেব।

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বেতন কত? সোমবার থেকেই শুরু হচ্ছে কাজ

মাত্র ৭ ঘন্টায় পক প্রণালী পার করে ইতিহাস গড়লেন বঙ্গতনয়া আফরিন

জশ ইংলিসের চওড়া ব্যাটে ভর করে চেন্নাইকে ২০৪ রানের লক্ষ্য দিল লখনউ

আর্টিস্ট ফোরামে ইস্তফাপত্র পাঠালেন দিগন্ত বাগচী, কেন এমন সিদ্ধান্ত অভিনেতার?

নন্দীগ্রাম আসন কি ছাড়বেন শুভেন্দু?‌ মুখ্যমন্ত্রীর বাসস্থানে এবার আসছে বদল!‌

রবিবার দুপুরে মুখ্যমন্ত্রীর মধ্যাহ্নভোজনে এলাহি আয়োজন,কী কী ছিল পাতে…

ঠান্ডা ঘরে বসা পছন্দ নয়, মানুষের দুয়ারে গিয়ে সমস্যার কথা শুনছেন জয়ী বিজেপি প্রার্থী শঙ্কর

‘সন্তানদের আমার বিরুদ্ধে মগজধোলাই করা হচ্ছে’, মাতৃদিবসে আবেগপ্রবণ সেলিনা

প্রধানমন্ত্রী মোদির সভাস্থলের কাছেই মিলল বিস্ফোরক, নাশকতার ছক দেখছে পুলিশ

নবান্নের নিরাপত্তা খতিয়ে দেখলেন পুলিশ কমিশনার, প্রশাসনিক বৈঠক করবেন মুখ্যমন্ত্রী

অনিশ্চয়তায় আপাতত কলকাতা জুড়ে বন্ধ হয়ে গেল করোনাকালে চালু হওয়া ৫০টি ‘মা ক্যান্টিন’

মাছে-ভাতে বিজেপি! ক্ষমতায় এসেই কব্জি ডুবিয়ে ‘মধ্যাহ্নভোজ’ সারলেন দিলীপ ঘোষ

উত্তরবঙ্গ মেডিকেলে এন্ডোস্কোপিক স্পাইন সার্জারিতে সাফল্য, নবজন্ম ইসলামপুরের সাবেরার

একের পর এক ম্যাচে খারাপ ফর্ম, কোটি টাকার দুই তারকাকে নিয়ে প্রশ্নের মুখে RCB