শাশুড়ি সিপিএম, বৌমা বিজেপি, একই পরিবারে দুই প্রার্থী

দুই বিপরীত মেরুর রাজনৈতিক দলের প্রার্থী হলেও শাশুড়ি-বৌমার মধ্যে সম্পর্ক তিক্ত নয়।

Share:

নিজস্ব প্রতিনিধি: শাশুড়ি ভোটে দাঁড়িয়েছেন সিপিএমের হয়ে, আর বৌমা ভোটে দাঁড়িয়েছেন বিজেপির হয়ে। দুজনেই সকাল সকাল খেয়ে দেয়ে বেরোচ্ছেন প্রচারে। দুই বিপরীত মেরুর রাজনৈতিক দলের প্রার্থী হলেও শাশুড়ি-বৌমার মধ্যে সম্পর্ক তিক্ত নয়। পঞ্চায়েত ভোটের আগে হুগলির পান্ডুয়ার সিমলাগড় ভিটাসিনা গ্রাম পঞ্চায়েতের ১১০ নম্বর বুথের পোটবা এলাকার মানুষ এই দৃশ্য দেখছেন।

স্থানীয়রা জানান, পঞ্চায়েতের সিপিআইএম’এর হয়ে প্রার্থী হয়েছেন লক্ষ্মীরানি মান্ডি। আর বিজেপির হয়ে প্রার্থী হয়েছেন সোনালী মান্ডি। লক্ষ্মীরানি মান্ডি সম্পর্কে সোনালী মান্ডির খুড়তুতো শাশুড়ি। গ্রামের মানুষের কাছে দুজনেই প্রচারে যাচ্ছেন। ভোট চাইছেন হাতজোড় করে। সোনালী বলেন, ‘শাশুড়ির বাড়ি গিয়ে পায়ে হাত দিয়ে প্রনাম করে আশীর্বাদ চাইলাম। তিনি মাথায় হাত দিয়ে আশীর্বাদ করেছেন।’ অন্যদিকে লক্ষ্মীরানী মান্ডি বলেন, ‘১০০ দিনের কাজ বন্ধ করেছে কেন্দ্রের বিজেপি সরকার। গ্রামের মানুষের অনেক চাহিদা পূরণ হয়নি।’ তিনি আরও বলেন, গ্রামের মানুষের অধিকার ফিরিয়ে দেওয়ার দাবি নিয়ে ভোট চাইছি।

তবে মানুষের কাছে দুই প্রার্থীই গ্রামের উন্নয়ন করার প্রতিশ্রুতি দিচ্ছেন। রাজনীতিতে দুই দলের প্রার্থী হলেও সাংসারিক ও পারিবারিক জীবনে তাদের মধ্যে কোনও দ্বন্দ্ব নেই বলছেন স্থানীয়রা।

রাস্তার মাঝখানে হামাগুড়ি, মৃত্যুর মুখ থেকে শিশুকে ফিরিয়ে আনলেন বাসচালক

হরিদ্বারে ইমরান হাশমির শুটিং সেটে ঢুকে চরম হট্টগোল স্থানীয়দের, কারণ কী?

প্রাক্তন তৃণমূল বিধায়ক অদিতি মুন্সির পার্টি অফিসে উদ্ধার বিপুল পরিমাণ ত্রাণ সামগ্রী!

একদিনের ক্রিকেটে ফের বিশ্বসেরা টিম ইন্ডিয়া

নাটক শেষ, রাজ্যসভার সাংসদ পদে এবার ইস্তফা কোয়েল মল্লিকের

ত্রিপুরায় মেডিকেল কলেজে তরুণীর রহস্যমৃত্যু, প্রেমে আঘাত নাকি মানসিক চাপ?

রাতের খাবারে সুস্বাদু কিছু বানাতে চান? রেঁধে ফেলুন ‘ইফা চিকেন’

TRP-তে রাজ করছে ‘জোয়ার ভাঁটা’, আবারও ‘প্রতিজ্ঞা’র কাছে মুখ পুড়ল ‘পরশুরাম’-এর

তৃণমূলে আরও এক উইকেটের পতন, মমতাকে ছেড়ে বিদ্রোহী শিবিরে প্রসূন

‘অভিষেকের জন্যই দল শেষ হয়েছে,’ এবার বেসুরো কল্যাণ বন্দ্যোপাধ্যায়

বিজেপিতে যাওয়ার রাস্তা খুলতেই এবার রাজ্যসভার সাংসদ পদে ইস্তফা প্রকাশ চিক বরাইকের

চায়ের সঙ্গে জমে যাবে আড্ডা, ঘরেই বানান স্প্রিং ওনিয়ন ভেজিটেবল কাটলেট

ডাবের শাঁস দিয়েই বানান জমজমাট মালাই কুলফি, রইল ৩ দুর্দান্ত রেসিপি

শহরে আর কিছুক্ষণের মধ্যেই তুমুল ঝড়-বৃষ্টির পূর্বাভাস, জারি কমলা সতর্কতা