‘প্রজেক্ট কে’-তে যোগদান কমল হাসানের, ‘টাইগার 3’-তে সংযোজন ক্রিস বার্নেসের, বাতিল ‘মুন্নাভাই 3’

একজন প্রশংসিত পরিচালক, স্ক্রিপ্ট নিয়ে তিনি সম্পূর্ণরূপে প্রতিশ্রুতি বদ্ধ। রাজু খুবই পারফেকশনিস্ট। তাঁর কাছে এখন ৩ টি স্ক্রিপ্ট রয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি, Bollywood Updates: জল্পনার অবসান! আদিপুরুষের বিতর্ক চলছে চলবেই! এর মধ্যেই নিজের পরবর্তী ছবির প্রস্তুতি শুরু করে দিলেন প্রভাস। ২০২৪ সালের একটি বড় হিট সিনেমা হতে চলেছে প্রভাস- দীপিকা পাড়ুকোন অভিনীত প্রোজেক্ট কে। ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে চলেছেন অমিতাভ বচ্চন। তবে বহুদিন ধরেই আরও একটি জল্পনা চলছে যে, নাগ অশ্বিনের ‘প্রজেক্ট কে’-তে যোগ দিতে পারেন সুপারস্টার কমল হাসানও। যার জন্যে তিনি পারিশ্রমিক চেয়েছিলেন প্রায় ১৫০ কোটি। শেষমেশ অপেক্ষার অবসান! সূত্রের খবর, সত্যি সত্যি প্রভাস-দীপিকার প্রজেক্ট কে-তে অমিতাভ বচ্চন এবং দিশা পাটানির সঙ্গে যোগ দিচ্ছেন কমল হাসান, যিনি এই ছবিতে একজন প্রতিপক্ষের চরিত্রে অভিনয় করবেন, আজই প্রযোজক মহল থেকে ঘোষিত হয়েছে এ কথা! প্রযোজনা সংস্থা বৈজয়ন্তী মুভিজের টুইটার অ্যাকাউন্ট থেকে জানানো হয়েছে, চলচ্চিত্রের বিরোধী হিসাবে কমল হাসান যোগ দিচ্ছেন ছবিতে। বৈজয়ন্তী মুভিভিজ প্রযোজিত ছবিটির বাজেট ৫০০ কোটি টাকা। ছবিটি আগামী ১২ জানুয়ারী তেলেগু, হিন্দি, তামিল, কন্নড় এবং মালায়লাম ভাষায় প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

সলমন-ক্যাটরিনার টাইগার 3

এদিকে বলিউডেও খুশির খবর। সলমন খান এবং ক্যাটরিনা কাইফ অভিনীত টাইগার 3- ২০২৩ সালের সবচেয়ে প্রতীক্ষিত চলচ্চিত্র গুলির মধ্যে একটি হতে চলেছে। ছবিতে ইমরান হাশমিও একজন প্রতিপক্ষের ভূমিকায় অভিনয় করতে পারেন। টাইগারের প্রথম দুটি কিস্তি বক্স অফিসে চূড়ান্ত হিট হওয়ার পর আবারও বড় পর্দায় ঝড় তুলতে আসছেন টাইগার এবং জোয়া। নির্মাতারা ছবিটিকে উন্নতমানের করতে কোনও রকম কসরত ছাড়ছেন না। জানা যাচ্ছে, ছবিতে যোগ দিতে পারেন শীর্ষস্থানীয় হলিউড অ্যাকশন কো-অর্ডিনেটর ক্রিস বার্নেস। আপাতত সূত্রের খবর, যেহেতু টাইগার 3 নিয়ে ব্যপক উত্তেজনা নির্মাতারা, তাই এটিকে উন্নতমানের করতে কোনও রকম কসরত ছাড়ছেন না তাঁরা। ক্রিস বার্নস, ‘দ্য বোর্ন আল্টিমেটাম’, ‘আই অ্যাম লেজেন্ড’ , ‘জোকার’ , ‘ডক্টর স্ট্রেঞ্জ’ , ‘স্পাইডার-ম্যান: ফার ফ্রম হোম’, ‘অ্যাভেঞ্জার্স: ইনফিনিটি ওয়ার’-এর মতো হলিউডের একাধিক ব্লকবাস্টার ছবিতে কাজ করেছেন। এবার পালা তাঁর বলিউডের ডেবিউর।

মুন্না ভাই 3 বাতিল

এদিকে ‘মুন্না ভাই’ সিরিজের ভক্তদের জন্যে খারাপ খবর। ‘মুন্না ভাই এমবিবিএস’ (২০০৩) এবং ‘লাগে রাহো মুন্না ভাই’ (২০০৬)-এর পর খুব শীঘ্রই ‘মুন্না ভাই 3’-এর একটি জল্পনা কল্পনা চলছিল। মুন্না ভাই সিরিজে মুন্না ভাই হিসাবে সঞ্জয় দত্ত এবং তাঁর অনুগত সার্কিট আরশাদ ওয়ার্সির রসায়ন আজও বলিউডে আইকনিক জুটি হিসেবে চিহ্নিত। রাজকুমার হিরানি পরিচালিত, মুভিটিতে আরও অভিনয়ের করেছিলেন, সুনীল দত্ত এবং বোমান ইরানি। এখন, জল্পনায় রয়েছে খুব শীঘ্রই তৈরি হচ্ছে, মূন্না ভাইয়ের তৃতীয় ফ্রাঞ্চাইজি। কিন্তু মনে হচ্ছে না, মুন্না ভাই 3- তৈরি হওয়ার কোনও আশঙ্কা নেই। ইন্ডিয়া টুডেকে দেওয়া এক সাক্ষাৎকারে আরশাদ জানান, “মুন্না ভাই নাও হতে পারে।” ছবিটি স্থগিত হওয়ার কারণ হিসেবে আর্শাদ বলেন, “রাজকুমার হিরানি, একজন প্রশংসিত পরিচালক, স্ক্রিপ্ট নিয়ে তিনি সম্পূর্ণরূপে প্রতিশ্রুতি বদ্ধ। রাজু খুবই পারফেকশনিস্ট। তাঁর কাছে এখন ৩ টি স্ক্রিপ্ট রয়েছে। তবে সবেতেই কিছু ত্রুটি রয়েছে। সুতরাং, যতক্ষণ না তিনি স্ক্রিপ্ট সম্পর্কে তিনি ১০০-২০০ শতাংশ নিশ্চিত না হবেন, ততক্ষণ ছবির কাজ শুরু করবেন না।”

সিলিন্ডারের আগুনে খাটের নিচেই পুড়ে মৃত্যু ৪ বছরের একটি শিশুর

খাবারে বিষ, প্রতি বছর মৃত্যুর কোলে ১৫ লক্ষ মানুষ, অধিকাংশই শিশু

আজব শখ, জেল দেখার ইচ্ছে পূরণে নিজের স্ত্রীর সঙ্গে ভয়ঙ্কর কাণ্ড ঘটালেন যুবক

গ্রেফতার হবেন মমতা? দেশবিরোধী মন্তব্যের অভিযোগে ফের দায়ের এফআইআর

পাটক্ষেতে উদ্ধার নাবালিকার দেহ, গলায় লেগিংস জড়িয়ে খুনের অভিযোগ দিনহাটায়

ক্লাসরুমে ঢুকতে না পেরে রাস্তায় বসে বিক্ষোভ প্রাথমিকের পড়ুয়াদের

টাকা দিতে না পারায় কিশোরীর পা ভেঙে দেওয়ার অভিযোগ চিকিৎসকের বিরুদ্ধে

‘আচমকা সিনেমা বাতিল, কখনও অভিনেতাদের ক্ষতির কথা ভেবেছেন?’ প্রযোজকদের প্রশ্ন রণবীরের

সাতসকালে শওকতের বাড়িতে NIA হানা, আটক প্রাক্তন বিধায়কের ছেলে

ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেইনির সঙ্গে বৈঠকে বসতে চান ডোনাল্ড ট্রাম্প

আওয়ামী লীগ পুনর্গঠনে ‘বোন’ রেহানার অনুসারীদের বাদ দিচ্ছেন শেখ হাসিনা

অসুস্থতার কারণ দেখিয়ে মেসি কাণ্ডে হাজিরা এড়ালেন প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস

আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ থেকে ছিটকে গেলেন বিরাট কোহলি

গ্রেফতার কলকাতার আরও এক তৃণমূল কাউন্সিলর বিশ্বজিৎ মণ্ডল