মোদি “ঘনিষ্ঠ” ব্যবসায়ী আদানির বন্দর থেকে উদ্ধার তেজস্ক্রিয় পদার্থ

গত বৃহস্পতিবার গুজরাতে আদানিকে লিজ দেওয়া বন্দর মুন্দ্রাতে মিলেছে তেজস্ক্রিয় পদার্থ

Share:

নিজস্ব প্রতিনিধি: বেআইনি ব্যবসার জন্যই কী ব্যবহৃত হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র ঘনিষ্ঠ ব্যবসায়ী গৌতম আদানির বন্দর? বারবার আদানি গ্রুপের বন্দর থেকেই মিলছে নানা বেআইনি দ্রব্য। গত বৃহস্পতিবার ফের গুজরাতে আদানিকে লিজ দেওয়া বন্দর মুন্দ্রাতে মিলেছে তেজস্ক্রিয় পদার্থ। যা ঘিরে শুরু হয়েছে চাঞ্চল্য। যদিও সেই তেজস্ক্রিয় বা বিস্ফোরক উদ্ধার ঘিরে মুখে কুলুপ এঁটেছেন গৌতম  আদানি।  গত সেপ্টেম্বর মাসেই ওই বন্দরের একটি জাহাজ থেকে দুটি কন্টেনার বোঝাই প্রায় ৩,০০০ কিলোগ্রাম হেরোইন বাজেয়াপ্ত করা হয়েছিল। যার বাজারমূল্য প্রায় ২০ হাজার কোটি টাকা। এবার সেই বন্দরেই মিলল তেজস্ক্রিয় পদার্থ।

জানা গিয়েছে, গত বৃহস্পতিবার গুজরাতের ওই বন্দরে একটি বিদেশি জাহাজ থেকে বাজেয়াপ্ত করা হয় তেজস্ক্রিয় পদার্থ। জানা গিয়েছে, জাহাজটি চিনের সাংহাই থেকে পাকিস্তানের করাচি বন্দরে যাচ্ছিল। তখনই গুজরাতের আদানি গোষ্ঠীর মুন্দ্রা বন্দরে আসে, সূত্র মারফত জানা যায় ওই জাহাজে রয়েছে তেজস্ক্রিয় পদার্থ। যদিও আদানি গোষ্ঠীর তরফে জানানো হয়েছে, ‘কেন্দ্রীয় শুল্ক (কাস্টমস) এবং রাজস্ব গোয়েন্দা বিভাগ (ডিআরআই)-এর যৌথ অভিযানে বিদেশি জাহাজের কন্টেনার থেকে অঘোষিত বিপজ্জনক পদার্থ বাজেয়াপ্ত করা হয়েছে।’ কিন্তু বারবার কীভাবে আদানির বন্দরেই এই বেআইনি দ্রব্য আসছে? প্রশ্ন এড়িয়ে যাচ্ছেন অনেকেই।

দেশের বিভিন্ন প্রান্তেই বন্দর লিজ দেওয়া হচ্ছে আদানি গ্রুকে। মোদির ঘনিষ্ঠ ব্যবসায়ী হওয়ায় এই সুযোগ পাচ্ছেন তিনি। কিন্তু সেই লিজ নেওয়ার ফাঁকে কিছু অনৈতিক কাজ ঘটাচ্ছে না আদানি গ্রুপ, তার উত্তর দেয় নি কেউ।

দিনদুপুরে শিক্ষিকাকে ধারালো অস্ত্র দিয়ে কোপের পর বিষ খেল অভিযুক্ত, চাঞ্চল্য শিলিগুড়িতে

ঈশানকে পিছনে ফেলে ICC-এর ক্রমতালিকায় শীর্ষ স্থান দখল করলেন অভিষেক

মন্ত্রিত্ব বেঁচে গেল হরদীপ পুরীর, মধ্যপ্রদেশ থেকে রাজ্যসভার উপনির্বাচনে লড়ছেন

১০ বছরের নাবালিকাকে ঘরে আটকে রেখে যৌন হেনস্থা! গ্রেফতার সত্তরোর্ধ্ব বৃদ্ধ

দিঘায় ঢোকার মুখে দাঁড়িয়ে পড়ল তাম্রলিপ্ত এক্সপ্রেস, কী কারণে বিপত্তি?

সংস্কার শেষে মা ফিরেছেন গর্ভগৃহে! এবার তারাপীঠের ঐতিহ্য সংরক্ষণে নয়া উদ্যোগ

উ‍ৎসবের মরশুমে অতিথিদের চমকে দিতে বানিয়ে ফেলুন বিটের জিলিপি

তদন্তে গাফিলতির অভিযোগে অপসারিত হলেন কোচির পুলিশ কমিশনার

‘আর ভোটে না দাঁড়ানোই ভাল’ বয়স মনে করিয়ে মমতাকে বিশ্রাম নেওয়ার পরামর্শ শুভেন্দুর

আত্মঘাতী তিনবারের প্যারা এশিয়ান গেমসের সোনাজয়ী নীরজ, কী এমন ঘটেছিল?

সুদানে বাজারের মধ্যে আচমকা ড্রোন হামলায় মৃত শতাধিক, বিপর্যস্ত বিদ্যুৎ পরিষেবা

কোচিং ক্লাসে ১৩ বছরের নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ, গ্রেফতার ২১ বছরের শিক্ষক

‘ঠান্ডা নয়, গরম জল খেয়ো!’ নিউজিল্যান্ডে বৈভবকে মায়ের মতো স্নেহের পরামর্শ, ভাইরাল মিষ্টি মুহূর্ত

নভেম্বরের শুরুতেই বন্ধ নৈহাটির বড়মার মন্দির, কত দিন মিলবে না দর্শন?