‘৩৭০ ধারা অবলুপ্তি নিয়ে দ্রুত শুনানি করুন’, প্রধান বিচারপতিকে আর্জি মেহবুবার

Share:

নিজস্ব প্রতিনিধি, শ্রীনগর: চার বছর হতে চলল জম্মু-কাশ্মীরকে থেকে ৩৭০ ধারা অবলুপ্ত করেছে মোদি সরকার। ওই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে দেশের শীর্ষ আদালতে দায়ের হয়েছে একাধিক মামলা। কিন্তু শুনানি কার্যক্রম থমকে রয়েছে। দেশের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের কাছে অতি দ্রুত ৩৭০ ধারা বিলুপ্তকে চ্যালেঞ্জ জানিয়ে দায়ের মামলার শুনানি শুরু করার আর্জি জানালেন জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রি মেহবুবা মুফতি।

১৯তম অল ইন্ডিয়া লিগাল সার্ভিস অথরিটির সম্মেলন উদ্বোধনের জন্য শুক্রবারই শ্রীনগরে এসেছেন দেশের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়। পাশাপাশি জম্মু-কাশ্মীর হাইকোর্টের নতুন ভবনের শিলান্যাসও করেছেন। আর প্রধান বিচারপতি উপত্যকার মাটিতে থাকার সময়েই ৩৭০ ধারা অবলুপ্তিকে চ্যালেঞ্জ জানিয়ে দায়ের হওয়া মামলার দ্রুত শুনানির দাবি জানালেন পিডিপি নেত্রী। শনিবার সাংবাদিকদের তিনি বলেন, ‘জম্মু-কাশ্মীরের মাটিতে দেশের প্রধান বিচারপতিকে স্বাগত জানাচ্ছি। তাঁকে স্মরণ করিয়ে দিতে চাই, মুসলিম অধ্যুষিত জম্মু-কাশ্মীরের মানুষরা যখন ভারতের অন্তর্ভুক্ত হয়েছিলেন, তখন বিশেষ সুবিধা হিসেবে ৩৭০ ধারা চালু হয়েছিল। বিশেষ রাজ্যের মর্যাদা দেওয়া হয়েছিল। অথচ সেই মর্যাদা প্রত্যাহার করা হয়েছে। এটা এক ধরনের বিশ্বাসঘাতকতা। গত চার বছর হতে চলল ৩৭০ ধারা প্রত্যাহারকে চ্যালেঞ্জ জানিয়ে দায়ের মামলা বকেয়া পড়ে রয়েছে। অতি দ্রুত শুনানি করা হোক।’

উপত্যকা থেকে মোদি সরকারের ৩৭০ ধারা প্রত্যাহারকে অসাংবিধানিক আখ্যা দিয়ে জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী বলেন, ‘বিজেপি বেআইনিভাবে ৩৭০ ধারা প্রত্যাহার করেছে। সুপ্রিম কোর্ট একাধিক মামলায় রায় দিয়েছিল, রাজ্য বিধানসভার অনুমোদন ছাড়া ৩৭০ ধারা তোলা নিয়ে কোনও পদক্ষেপ করা যাবে না।’

ওইয়ারজাবালের জোড়া গোলে অস্ট্রিয়াকে গুঁড়িয়ে শেষ ষোলোয় স্পেন

‘হাতে অস্ত্র তুলে দিয়ে এখন জঙ্গি বলছে’, পাক সেনার মুখোশ খুললেন অধিকৃত কাশ্মীরের নেতা

‘আসল তৃণমূল কে?’, মমতা ও ঋতব্রতর জবাব তলব নির্বাচন কমিশনের

ফুটবল বিশ্বকাপের জন্যে পরীক্ষা পিছিয়ে দিল কলকাতার নামী স্কুল

বিশ্বকাপের মাঝেই ফিফা র‍্যাঙ্কিংয়ে শীর্ষস্থান হারাল আর্জেন্টিনা, কারা উঠল এক নম্বরে?

পণের দাবিতে গৃহবধূকে পুড়িয়ে খুন, স্বামী ও শ্বশুরকে যাবজ্জীবন কারাদণ্ড আদালতের

‘আমার সোনার বাংলা….’, বদলের দাবি জানানো প্রাক্তন সেনা কর্তাকে পদোন্নতি দিল তারেক সরকার

বাবা খামেনেইয়ের শেষকৃত্যে উপস্থিত থাকবেন না ছেলে মোজতবা

‘তারাতলার ঘটনার তদন্ত কতদূর?’ মুখ্যসচিবকে নোটিস জাতীয় মানবাধিকার কমিশনের

সাবধান! রাস্তায় মহিলাদের উত্যক্ত করলেই রুখে দাঁড়াবে দুর্গা সুরক্ষা স্কোয়াড

রবিবার ফের ১২ ঘন্টার জন্য বন্ধ দ্বিতীয় হুগলি সেতু, কোন পথে চলবে যানবাহন?

হ্যারিকেনের আলোয় পড়াশোনা করে ফরেন সার্ভিসে প্রথম, অসাধ্যসাধন তানভীরের

কলকাতা পুরসভা এলাকায় আপাতত হকার উচ্ছেদ নয়, অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ হাইকোর্টের

‘বিধায়কজি আমাদের বাড়ি বানিয়ে দিন না’, জরাজীর্ণ ঘরের সামনে দাঁড়িয়ে আর্তি ৫ বছরের শিশুর