লস অ্যাঞ্জেলেসে শ্যুটিং চলাকালীন মারাত্মক আহত কিং খান, নাকে অস্ত্রোপচার

এসআরকে লস অ্যাঞ্জেলেসে একটি প্রজেক্টের জন্য শুটিং করছিলেন। সেখানেই তিনি তাঁর নাকে ব্যথা পান।

Share:

নিজস্ব প্রতিনিধি: লস অ্যাঞ্জেলেসে শ্যুটিং চলাকালীন মারাত্মক আহত হলেন কিং খান। খবরটি প্রকাশ্যে আসা মাত্রই ভক্তদের মধ্যে রীতিমতো তোলপাড় শুরু হয়েছে। তবে ভয়ের কিছু নেই, শাহরুখের নাকে ছোট্ট একটি অস্ত্রপচারের পর তিনি বিপদমুক্ত। সূত্রের খবর, শাহরুখ যুক্তরাষ্ট্রে ছবির শুটিং চলাকালীন ভয়াবহ দুর্ঘটনার শিকার হয়ে নাকে চোট পেয়েছেন। সেই কারণে তড়িঘড়ি তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, এবং তাঁর নাকে ছোট একটি অস্ত্রোপচার করা হয়েছে। সংবাদ মাধ্যম ই-টাইমসের প্রতিবেদন অনুযায়ী, এই মুহূর্তে পাঠান অভিনেতা লস অ্যাঞ্জেলেসে তাঁর আসন্ন প্রকল্পের জন্য শুটিংয়ে ব্যস্ত। ছবির সেটেই ছোট একটি দুর্ঘটনার শিকার হয়েছেন সুপারস্টার। তবে কিং খান এখন সুস্থ, ভারতে ফিরেছেন। একটি সূত্র অনুযায়ী, “এসআরকে লস অ্যাঞ্জেলেসে একটি প্রজেক্টের জন্য শুটিং করছিলেন। সেখানেই তিনি তাঁর নাকে ব্যথা পান। সঙ্গে সঙ্গে তাঁর রক্তক্ষরণ শুরু হয় এবং সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা জানান চিন্তার কিছু নেই এবং কিং খানের রক্তপাত বন্ধ করার জন্য একটি ছোট অস্ত্রোপচার করা দরকার। সেইমতো অভিনেতার নাকে ছোট্ট অপারেশন হয়। SRK-কে নাকে ব্যান্ডেজ অবস্থাতেও দেখা গিয়েছিল।”

তবে অভিনেতা বা তাঁর দল দুর্ঘটনার বিষয়ে এখনও পর্যন্ত কোনও বিবৃতি জারি করেনি। এই বছরের শুরুতে, শাহরুখ পাঠান দিয়ে বড় পর্দায় দুর্দান্ত প্রত্যাবর্তন করেন। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত, ছবিতে দীপিকা পাড়ুকোন এবং জন আব্রাহামও গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছিলেন। ছবিটি গোটাবিশ্বের বক্সঅফিসে ১০০০ কোটির অধিক আয় করেছে। এরপর শাহরুখকে দেখা যাবে জওয়ানে। ছবিতে শাহরুখের পাশাপাশি আরও গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করছেন, নয়নতারা, এবং বিজয় সেতুপতি। ছবিতে নায়ককে এমন একটি চরিত্রে দেখা যাবে, তা আগে কখনও কেউ দেখেনি।

চলতি বছরের ৭ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এটি। এর পাশাপাশি শাহরুখ খানের পাইপলাইনে ডাঙ্কিও রয়েছে।যেটি পরিচালক রাজকুমার হিরানির সঙ্গে এসআরকে-এর প্রথম প্রতিযোগীতা। ছবিতে অভিনেতার বিপরীতে তাপসী পান্নুও অভিনয় করবেন। ডানকি এই বছরের শেষের দিকে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা আছে। এগুলি ছাড়াও শাহরুখ খান সলমন খানের বহুল প্রতীক্ষিত সিনেমা টাইগার 3-এ একটি ক্যামিও করবেন।

গর্ভাবস্থায় মাছ খেলেই কমতে পারে প্রেগন্যান্সি হাইপারটেনশনের ঝুঁকি

কর্মক্ষেত্রে অতিরিক্ত কাজের চাপে বাড়ির জানলা থেকে লাফ দিয়ে আত্মহত্যা বিজ্ঞানীর

স্ট্রোকের হাত থেকে প্রিয়জনকে বাঁচাতে চান? এই লক্ষণ দেখলেই সতর্ক হোন

তিন বন্ধুকে দিয়ে স্ত্রীকে গণধর্ষণ করাল পাষণ্ড স্বামী, হাড়হিম ঘটনা হায়দরাবাদে

হাতে সময় কম? সকালে চটজলদি বানিয়ে ফেলুন প্রোটিন সমৃদ্ধ ছোলার স্যান্ডউইচ

সৌদি আরবে রক্ষা মন্ত্রকের কার্যালয়ে ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের

ভারত-সহ ২৯ দেশের নাগরিকদের যুদ্ধক্ষেত্রে পাঠিয়েছে রাশিয়া, বিস্ফোরক তথ্য রাষ্ট্রপুঞ্জের তদন্ত কমিশনের

‘এমন বন্ধু আর কে আছে’.. বিধানসভায় দেখা হতেই কোলাকুলি কুণাল-সন্দীপনের

‘ইন্দিরাজির মৃত্যুর পরে রাজীবের প্রধানমন্ত্রী হওয়ার তীব্র বিরোধী ছিলাম’, স্মৃতিচারণ সোনিয়ার

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে চমক, আসছেন রজনীকান্ত-প্রভাস

১ নভেম্বর রামলীলা ময়দানে বিক্ষোভ সমাবেশের জন্য কংগ্রেসকে শর্তসাপেক্ষে অনুমতি

অস্বাস্থ্যকর পরিবেশ, কৈখালির Haldiram’s বন্ধের নির্দেশ খাদ্য সুরক্ষা দফতরের

উত্তাল সমুদ্র, মন্দারমণিতে স্নান করতে নেমে তলিয়ে গিয়ে মৃত পর্যটক

প্রি-ওয়েডিং শুটে যাওয়ার পথেই ভয়াবহ দুর্ঘটনা, মৃত ৩