হরিশ্চন্দ্রপুরের ফুলহর নদীর দক্ষিণ তীরবর্তী অঞ্চলে ব্যাপক ভাঙ্গন শুরু

Share:

নিজস্ব প্রতিনিধি,মালদা: হরিশ্চন্দ্রপুর থানা এলাকার ফুলহর নদী তীরবর্তী অঞ্চল এর দক্ষিণ তীরে নদীর জল কমতেই ব্যাপক ভাঙ্গন শুরু হয়েছে।ব্যাপক হারে ভাঙনের জেরে হরিশ্চন্দ্রপুর থানা(Harishchandrapur P.S.) এলাকার ইসলামপুর গ্রাম পঞ্চায়েত এলাকাতে নদী ক্রমশ জনবসতীর কাছে চলে এসেছে।জনবসতি এলাকা থেকে নদী আর মাত্র কুড়ি মিটার দূরে। ইতিমধ্যে নদীর তীরবর্তী অঞ্চলের গ্রামগুলিতে বিদ্যুৎ সরবরাহ করার বেশ কতগুলি পোল ভাঙ্গনের প্রভাবে নদীর খুব কাছে চলে এসেছে।

এক দু দিনের মধ্যেই বিদ্যুৎ সরবরাহ করার খুঁটিগুলি নদী গর্ভে তলিয়ে যাবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন ভাঙ্গন দুর্গত এলাকার বাসিন্দারা। ইতিমধ্যে বেশ কয়েকটি ইলেকট্রিকের পোল নদীর দিকে হেলে পড়েছে ভাঙ্গনের জেরে। পোল গুলি নদীর তলায় চলে গেলে হরিশ্চন্দ্রপুর- ২ নম্বর ব্লক এলাকার ইসলামপুর গ্রাম পঞ্চায়েতেরই সাত থেকে আটটি গ্রামের মানুষ কার্যত অন্ধকারে ডুবে যাবে। নদী ভাঙ্গনের জেরে বিদ্যুৎহীন হয়ে পড়বে হরিশ্চন্দ্রপুরের এক অংশ।

প্রশাসনিক সূত্রে খবর ,নদী ভাঙ্গনের জেরে ইসলামপুর অঞ্চলের কাউয়া ডোল, রশিদপুর, উত্তর ভাকুড়িয়া, দক্ষিণ ভাকুরীয়া, মিরপাড়া তাঁতিপাড়া সহ একাধিক গ্রামের নদী সংলগ্ন বিভিন্ন পাড়া র খুব কাছে চলে এসেছে।ভাঙ্গনের এই চেহারা দেখে এলাকার কৃষকেরা নদী তীরবর্তী অঞ্চলে চাষ করা পাট অপরিণত অবস্থাতেই কেটে নিচ্ছে। খুলে নেওয়া হচ্ছে অস্থায়ীভাবে তৈরি করা কাঁচা বাড়িগুলি।এইভাবে ভাঙন চলতে থাকলে অচিরেই হরিশ্চন্দ্রপুর- দু’নম্বর ব্লক এলাকার ইসলামপুর(Islampur) অঞ্চলের বেশ কয়েকটি গ্রাম নদীগর্ভে চলে যেতে পারে। ইলেকট্রিক পোল গুলি নদীর তলায় চলে গেলে কার্যত এলাকার ৫ থেকে ১০ হাজার মানুষ কে বিদ্যুৎবিহীন অবস্থায় কাটাতে হবে। তাই আতঙ্কে রয়েছেন ওইসব গ্রামের বাসিন্দারা।

মালদহতে ১০০ দিনের প্রকল্পের কাজ ফের শুরু, হাসি ফুটেছে আমজনতার মুখে

কথা রাখলেন মুখ্যমন্ত্রী, আমজনতার জন্য খুলল ‘আপনার সরকার আপনার পাশে’ পোর্টাল

কল্যাণীতে তৃণমূলের দলীয় অফিস থেকে উদ্ধার কন্ডোম, মদের বোতল, শব্দবাজি, ত্রাণ সামগ্রী

জাতীয় দলের ক্রিকেটার নাঈমকে মারধর পুলিশের, গর্জে উঠলেন লিটন-মুশফিক-তাসকিনরা

মার্কিন হামলায় নিহত আয়াতুল্লা খামেইনির শেষকৃত্য কবে? ঘোষণা করল ইরান সরকার

বিচার চেয়ে মুখ্যমন্ত্রীর ‘জনতার দরবার’-এ সন্তানহারা দুই মা

আমতা তৃণমূল ভবন থেকে উদ্ধার ত্রাণ সামগ্রী, দুর্নীতির অভিযোগে সরব বাসিন্দারা

‘স্ট্যান্ড আপ কমেডি শো ব্যান করে দেওয়া উচিত,’ ক্ষোভপ্রকাশ করে বললেন মুম্বইয়ের মেয়র

দেশের পরবর্তী সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ

মমতাকে নিঃসঙ্গ করে এবার বিদ্রোহী শিবিরে সুদীপ বন্দ্যোপাধ্যায়

অসমের জোরহাটে বায়ুসেনার বিমান ভেঙে পড়ে নিহত ৫ আধিকারিক

‘আমি সমকামী নই’, বিচ্ছেদের পর ছড়ানো গুঞ্জন নিয়ে মুখ খুললেন মৌনী রায়

অমিত শাহের বিরুদ্ধে কুরুচিকর মন্তব্যের জের, কল্যাণের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের

‘বোলাররা এবার নিশ্চিন্তে ঘুমাবে’, উইলিয়ামসনের অবসর নিয়ে আবেগঘন পোস্ট শচিনের