বিরোধীদের নয়া মহাজোটের চেয়ারপার্সন হতে পারেন সোনিয়া, আহ্বায়ক নীতীশ

Share:

নিজস্ব প্রতিনিধি, বেঙ্গালুরু: আগামী লোকসভা ভোটে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ’র বিরুদ্ধে নতুন মহাজোট গড়ে লড়তে চলেছে সমমনোভাবাপন্ন বিরোধী দলগুলি। আজ মঙ্গলবার বেঙ্গালুরুতে বিরোধী দলগুলির বৈঠকেই আনুষ্ঠানিকভাবে ঘোষিত হতে চলেছে ওই মহাজোটের নাম। ইউপিএ’র মতোই নয়া মহাজোটের চেয়ারপার্সনের দায়িত্ব সোনিয়া গান্ধির কাঁধেই বর্তাতে পারে। আর আহ্বায়কের দায়িত্ব পেতে পারেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। যেহেতু আগের মতো শারীরিকভাবে ততটা সুস্থ নন প্রাক্তন কংগ্রেস সভাপতি তাই বিরোধী দলগুলির সঙ্গে সমন্বয় রাখার দায়িত্ব দেওয়া হচ্ছে বিহারের মুখ্যমন্ত্রীর কাঁধেই। অর্থা‍ৎ ২০০৪ সালে যেভাবে সোনিয়ার নেতৃত্বে গঠিত ইউপিএ অটল বিহারী বাজপেয়ী সরকারের বিদায় ঘন্টা বাজিয়ে দিয়েছিল, এবারেও তেমনভাবে মোদি সরকারের বিদায় ঘন্টা বাজানোর ক্ষেত্রে সফল হওয়া যাবে বলে মনে করছেন বিরোধী দলগুলির শীর্ষ নেতা-নেত্রীরা।

সূত্রের খবর, সোমবারের প্রারম্ভিক বৈঠকে নয়া মহাজোটের নাম কী হবে তা নিয়ে প্রতিটি দলের পরামর্শ চাওয়া হয়েছে। অর্থা‍ৎ প্রতিটি দলের কাছ থেকে নাম চাওয়া হয়েছে। তবে যে নামই জমা দেওয়া হোক না কেন তাতে যাতে ইন্ডিয়া কথাটি থাকে তাও বলে দেওয়া হয়েছে। মহাজোটের নাম চূড়ান্ত না হলেও ট্যাগ লাইন চূড়ান্ত করা হয়েছে। সেই ট্যাগ লাইন হল, ‘ইউনাইটেড উই স্ট্যান্ড’। প্রথম দিনের বৈঠকের সভাস্থলের পিছনে যে বোর্ড ছিল তাতে ওই ট্যাগ লাইন ছিল।

কংগ্রেসের এক শীর্ষ নেতা জানিয়েছেন, মহাজোটের চেয়ারপার্সনের দায়িত্ব সোনিয়া গান্ধির কাঁধেই চাপাতে চাইছেন সিংহভাগ দলের নেতা-নেত্রীরা। ইউপিএর দলগুলির পাশাপাশি ইউপিএ’র বাইরে থাকা দলগুলির শীর্ষ নেতা-নেত্রীদের সঙ্গে প্রাক্তন কংগ্রেস সভাপতির ব্যক্তিগত সুসম্পর্ক এ ক্ষেত্রে বড় ভূমিকা নিচ্ছে। সোনিয়ার বড় গুণ তিনি ধৈর্য ধরে সবার কথা শোনেন এবং সমস্যা সমাধানে আন্তরিকভাবে উদ্যোগ নেন। আপের সঙ্গে কংগ্রেসের শীতল সম্পর্কের অবসানের পিছনেও বড় ভূমিকা নিয়েছেন। ফলে সবাই চান, তিনিই নয়া মহাজোটের নেতৃত্ব দিন।

গর্ভাবস্থায় মাছ খেলেই কমতে পারে প্রেগন্যান্সি হাইপারটেনশনের ঝুঁকি

কর্মক্ষেত্রে অতিরিক্ত কাজের চাপে বাড়ির জানলা থেকে লাফ দিয়ে আত্মহত্যা বিজ্ঞানীর

স্ট্রোকের হাত থেকে প্রিয়জনকে বাঁচাতে চান? এই লক্ষণ দেখলেই সতর্ক হোন

তিন বন্ধুকে দিয়ে স্ত্রীকে গণধর্ষণ করাল পাষণ্ড স্বামী, হাড়হিম ঘটনা হায়দরাবাদে

হাতে সময় কম? সকালে চটজলদি বানিয়ে ফেলুন প্রোটিন সমৃদ্ধ ছোলার স্যান্ডউইচ

সৌদি আরবে রক্ষা মন্ত্রকের কার্যালয়ে ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের

ভারত-সহ ২৯ দেশের নাগরিকদের যুদ্ধক্ষেত্রে পাঠিয়েছে রাশিয়া, বিস্ফোরক তথ্য রাষ্ট্রপুঞ্জের তদন্ত কমিশনের

‘এমন বন্ধু আর কে আছে’.. বিধানসভায় দেখা হতেই কোলাকুলি কুণাল-সন্দীপনের

‘ইন্দিরাজির মৃত্যুর পরে রাজীবের প্রধানমন্ত্রী হওয়ার তীব্র বিরোধী ছিলাম’, স্মৃতিচারণ সোনিয়ার

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে চমক, আসছেন রজনীকান্ত-প্রভাস

১ নভেম্বর রামলীলা ময়দানে বিক্ষোভ সমাবেশের জন্য কংগ্রেসকে শর্তসাপেক্ষে অনুমতি

অস্বাস্থ্যকর পরিবেশ, কৈখালির Haldiram’s বন্ধের নির্দেশ খাদ্য সুরক্ষা দফতরের

উত্তাল সমুদ্র, মন্দারমণিতে স্নান করতে নেমে তলিয়ে গিয়ে মৃত পর্যটক

প্রি-ওয়েডিং শুটে যাওয়ার পথেই ভয়াবহ দুর্ঘটনা, মৃত ৩