ঠাকুরপুকুরে ডেঙ্গু আক্রান্ত হয়ে মহিলার মৃত্যু

Share:

নিজস্ব প্রতিনিধি: ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু ঠাকুরপুকুর বাখরাহাট রোডের বাসিন্দা অনিমা সর্দারের(Anima Sardar)। বয়েস ৩৫।বেশ কিছুদিন ধরে জ্বরে ভুগছিলেন । বৃহস্পতিবার সকালে হাসপাতালে নিয়ে গেলে এম আর বাঙ্গুর হাসপাতালে গতকাল তার মৃত্যু হয়। এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।কলকাতা পৌরসভার তরফ থেকে কোনরকম ভাবে কোনো তৎপরতা নেওয়া হয় না এলাকায় বলে অভিযোগ বাসিন্দাদের।

তাদের আরো অভিযোগ মৃত্যুর পরে চারিদিকে ব্লিচিং পাউডার ছড়িয়ে দিয়ে গেছে । এর আগে কখনো কর্পোরেশন আসেনি। পাশ একটি জঙ্গল রয়েছে সেই জঙ্গলকে কোন রকম ভাবে পরিষ্কার করা হয় না পৌরসভার পক্ষ থেকে। কলকাতা পৌরসভার পক্ষ থেকে জানানো হয়েছে প্রতিটি এলাকাতে জঙ্গল পরিষ্কার করার উদ্যোগ নেওয়া হয়েছে।ডেঙ্গি প্রসঙ্গে ডেপুটি মেয়র(Deputy Mayor) অতীন ঘোষ বলেন,সারা বছর সজাগ ও সচেতন করি শহরবাসীকে। তাও মানুষের সচেতনতার অভাব। একটি শিশু ডেঙ্গিতে মারা গেছে। তার বাড়ি গিয়ে আমরা লার্ভা পেয়েছি। শহরে ২২২ বর্গ কিলোমিটার এলাকা। আর আপনারা রোজ বলেন শহরে ফের ডেঙ্গিতে মৃত্যু। কিন্তু যারা মারা যাচ্ছে, তারা কেউই তো এই শহরের লোক নয়।

তিনি কলকাতায় আক্রান্ত হয়ে চিকিৎসা করাতে এসেছিলেন। তার মৃত্যু ঘটেছে। আমরা কলকাতা বলতে ১৪৪ টা ওয়ার্ড বুঝি। সচেতনতা বাড়ানো যাচ্ছে না। বিদেশে গিয়ে দেখেছি, সেখানে আইন খুব কড়া। কড়া আইন না হলে মানুষকে নিয়ন্ত্রণ করা যাবে না। আমরা ৫ হাজার নোটিস ইস্যু করেছি। ৯০ টা মামলা হয়েছে। তারমধ্যে ৫ টা মামলায় ১ থেকে ৫ লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়েছে। আমরা ৪৯৬ ধারায় নোটিস ইস্যু করছি। বাড়ির মালিককে খুঁজে না পাওয়া গেলে পুরসভা সেই বাড়ির জমা জল ও লার্ভা পরিস্কার করবে নির্দেশ দেওয়া হয়েছে। মালিকের ট্যাক্স এর বিলে আমাদের ফিস অ্যাড করে দেব।সরকারি বা বেসরকারি যে প্রতিষ্ঠানই হোক, আমরা আপোস করব না। নিয়ম যারাই ভাঙবেন, আমরা কেস করব। কোল ইন্ডিয়া, ন্যাশনাল লাইব্রেরিকে ইতিমধ্যেই জরিমানা করেছি। এস এস কে এম হাসপাতালকে আমরা নোটিস সার্ভ করেছি বলে জানান অতীন ঘোষ(Atin Ghosh)।

ছুটিতে এসেছিলেন বাড়িতে, ভাগীরথীতে স্নান করতে নেমে তলিয়ে গেলেন দুই যুবক

দত্তপুকুরে বিজেপি করার অপরাধে যুবককে বেধড়ক মারধরের অভিযোগ রথীন ঘোষের ঘনিষ্ঠ তৃণমূল নেতার বিরুদ্ধে

সরকারি গাছ কাটা ও নলকূপের সামগ্রী বিক্রির অভিযোগে গ্রেফতার পঞ্চায়েত প্রধান

‘পরচুলওয়ালা সাংসদের সঙ্গে ভ্রাম্যমান বিউটি পার্লার ফ্রি’, কাকে বিঁধলেন কুণাল?

মালদহতে ১০০ দিনের প্রকল্পের কাজ ফের শুরু, হাসি ফুটেছে আমজনতার মুখে

কথা রাখলেন মুখ্যমন্ত্রী, আমজনতার জন্য খুলল ‘আপনার সরকার আপনার পাশে’ পোর্টাল

কল্যাণীতে তৃণমূলের দলীয় অফিস থেকে উদ্ধার কন্ডোম, মদের বোতল, শব্দবাজি, ত্রাণ সামগ্রী

জাতীয় দলের ক্রিকেটার নাঈমকে মারধর পুলিশের, গর্জে উঠলেন লিটন-মুশফিক-তাসকিনরা

দেশের পরবর্তী সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ

মমতাকে নিঃসঙ্গ করে এবার বিদ্রোহী শিবিরে সুদীপ বন্দ্যোপাধ্যায়

অসমের জোরহাটে বায়ুসেনার বিমান ভেঙে পড়ে নিহত ৫ আধিকারিক

মার্কিন হামলায় নিহত আয়াতুল্লা খামেইনির শেষকৃত্য কবে? ঘোষণা করল ইরান সরকার

বিচার চেয়ে মুখ্যমন্ত্রীর ‘জনতার দরবার’-এ সন্তানহারা দুই মা

আমতা তৃণমূল ভবন থেকে উদ্ধার ত্রাণ সামগ্রী, দুর্নীতির অভিযোগে সরব বাসিন্দারা