সুন্দরবনের দুর্গাদের হাতে রুপ পাচ্ছে মৃন্ময়ী মা

Share:

নিজস্ব প্রতিনিধি: দুর্গা, শ্যামলী, অনিদের হাতের ছোঁয়ায় গড়ে ওঠা প্রতিমা পাড়ি দেয় রাজ্যের বিভিন্ন প্রান্তে।উত্তর ২৪ পরগনার বসিরহাট(Bashirhat) মহকুমার হিঙ্গলগঞ্জ ব্লকের(Hingalganj Block) প্রত্যন্ত সুন্দরবনের দুর্গাদের হাতে মাটির কারুকার্যয় তিলে তিলে গড়ে উঠছে মৃন্ময়ী মায়ের রূপ । মৃৎ শিল্পীদের ব্যস্ততা তুঙ্গে। এবারে বৃষ্টির পরিমাণ কম থাকায় কাঠের কাঠামো বিজলী তার উপরে মাটির প্রলেপ দিয়ে শুকাতে দেরি হচ্ছে না। এবারে যথেষ্ট পরিমাণে বৃষ্টি কম, এমনটাই জানাচ্ছে মৃৎশিল্পীরা।

ইছামতি নদী(Ichamati River) থেকে এঁটেল মাটি এনে তারপরে বাস ও কাঠের কাঠামোর ওপরে বিজলি দিয়ে মাটির প্রলেপ লাগিয়ে মৃন্ময়ী রূপ দিতে দিনরাত এক করে ফেলেছেন সুন্দরবনের মহিলামৃৎ শিল্পীরা। গত ৩০ বছর ধরে দুর্গা ,শ্যামলী, অনিমারা দুর্গা প্রতিমা তৈরি করে চলেছেন ।কিন্তু যেভাবে দ্রব্যমূল্য বৃদ্ধি বাড়ছে দিনে দিনে রং বিচুলি কাঠের দাম বেড়ে চলেছে,সেইমতো প্রতিমা তৈরি করল দাম ঠিক পাচ্ছেন না তারা। উদ্যোক্তারা এসে দর কষাকষি করছে এখনো। বংশপরম্পরায় শিল্পীরা পেশা ও তাদের জীবন – জীবিকা বাঁচিয়ে রাখতে বদ্ধ পরিকর।দুর্গাপূজার আর ৮৪ দিন বাকি ।তাই ব্যস্ততা একেবারে জোর কদমে মহিলা শিল্পীদের পাশাপাশি পুরুষ শিল্পীরা তাদের সহযোগিতা করছেন। এখন চলছে মৃন্ময়ী রূপ গড়ে তোলার কাজ।এরপরে রং, তুলি ,ক্যানভাসে ফুটিয়ে তুলবে দেবী দশভূজাকে। বংশ পরম্পরায় শিল্পীরা জানাচ্ছেন, অনেকেই এই জীবিকা থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে ।কারণ পরিশ্রম বেশি হলো সেই পরিমাণ অর্থ উপার্জন হচ্ছে না। শিল্পীর অভাব দেখা দিচ্ছে ।

আগামী দিনে প্রত্যন্ত সুন্দরবনের(Sundarbon) মৃৎশিল্পীদের পরিবারের সদস্যরা অন্যান্য পেশায় চলে যাচ্ছে। কারণ এখানে শ্রম বেশি, অর্থ কম। তার উপরে যেভাবে দৈনন্দিন জীবনে মূল্যবৃদ্ধি ঘটছে ।আগে যেও সংখ্যক প্রতিমা তৈরি হতো, এখন অনেকটাই কমে গেছে। শিল্পী সুশান্ত বিশ্বাস বলেন, বংশপরম্পরায় আমরা ঠাকুর গড়ি। কিন্তু যেভাবে জিনিসপত্রের দাম বাড়ছে, তাতে অনেকটাই প্রতিমার তৈরি করার খরচ বেড়ে গেছে। সেই পরিমাণের দাম পাচ্ছি না। আমাদের নতুন প্রজন্ম এই শিল্প থেকে মুখ ফিরিয়ে নিতে চাইছে। ফলে ভবিষ্যতে প্রতিমা গড়ার শিল্পীর অভাব দেখা দিতে পারে বলে জানান তিনি।

রামপুরহাটে কোটি কোটি টাকার জাল লটারি চক্রের হদিশ, আটক ১২

চুঁচুড়া পুরসভার ওয়ার্ড অফিসে মদের আসর, বিক্ষোভ বিজেপির

সুথার-সুন্দরের ভেল্কিতে আফগানদের দুরমুশ করে জিতল টিম ইন্ডিয়া

সাঁইথিয়া পুরসভায় ভাঙন, চেয়ারম্যান সহ ১৪ তৃণমূল কাউন্সিলরের পদত্যাগ

হিঙ্গলগঞ্জে মুক ও বধির মহিলাকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার প্রতিবেশী

‘হোম ট্যুর’ ভিডিও পোস্ট করেই চোরের খপ্পরে ইউটিউবার, খোয়া গেল ১০ লক্ষ টাকার গহনা

ডিগবাজি খেলেন ফিরহাদ, মমতার হাত ছেড়ে ঋতব্রতদের শিবিরে দিলেন যোগ

চোটের কারণে বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন ব্রাজিলের তারকা ফুটবলার

অবিলম্বে ইরান ছাড়ুন, ইজরায়েলের হামলার পরেই স্বদেশি নাগরিকদের নির্দেশ ভারতীয় দূতাবাসের

দুর্দিনে মমতার পাশে নেই, রাজ্যসভার সাংসদ পদে ইস্তফা দিচ্ছেন কোয়েল

ফিফা বিশ্বকাপের আগে আতঙ্ক! ইংল্যান্ডের প্রশিক্ষণ শিবিরের কাছে চলল গুলি, আহত ৯

দাদুর সঙ্গে আম পাড়ার পর মহানন্দায় স্নান করতে গিয়ে নিখোঁজ নাতি, চলছে তল্লাশি অভিযান

তামিলনাড়ুতে বিপুল ভোটে জিতলেও চেন্নাইয়ে এক তরুণের কাছে হারলেন মুখ্যমন্ত্রী বিজয়

‘পুষ্পা’ গ্রেফতার হতেই ফলতার পার্টি অফিস থেকে উদ্ধার ত্রাণ সামগ্রী, আছড়ে পড়ল জনরোষ