কালীপুজোর আগে দাম বাড়ল সোনার, শহরে আজকে দর কত? জেনে নিন

Share:

নিজস্ব প্রতিনিধিঃ কালীপুজোর আগে ফের কিছুটা বেড়ে গেল সোনার দাম। উৎসবের মরসুমে সোনা কেনার পরিকল্পনা করছেন যাঁরা, তাঁদের পকেটে যে কিছুটা বাড়তি চাপ পড়তে চলেছে, তা বলাই যায়। তবে সোনার বাজারে দাম বাড়লেও রুপোর ক্ষেত্রে দেখা গেল সম্পূর্ণ উল্টো ছবি। এক ধাক্কায় অনেকটাই কমেছে রুপোর দাম। বুধবার, ৪ নভেম্বরের বাজারদরে প্রতি কেজি রুপোর দাম কমেছে ২ হাজার ৩৭০ টাকা।

 সোনার দাম কত?

স্বর্ণ শিল্প বাঁচাও কমিটির প্রকাশিত দর অনুযায়ী, ২৪ ক্যারেট বা খাঁটি সোনার দাম প্রতি গ্রামে ২৭ টাকা বেড়ে হয়েছে ১৩ হাজার ৮২৩ টাকা। ২২ ক্যারেট সোনার দাম প্রতি গ্রামে ৩০ টাকা বেড়ে দাঁড়িয়েছে ১৩ হাজার ১৩০ টাকা। অন্যদিকে, ১৮ ক্যারেট সোনার দামও প্রতি গ্রামে ২৫ টাকা বেড়ে হয়েছে ১০ হাজার ৭৮০ টাকা। পুরনো সোনা বিক্রির ক্ষেত্রেও বেড়েছে দর। প্রতি গ্রাম পুরনো সোনার দাম ২৫ টাকা বেড়ে হয়েছে ১২ হাজার ৫৭৮ টাকা।

আরও পড়ুনঃ শীতের আগেই শিশুর ত্বক খসখসে হয়ে যাচ্ছে? রইল মায়েদের জন্য কিছু টিপস

 রুপোর দাম কত?

সোনার দাম বাড়লেও রুপোর বাজারে স্বস্তি মিলেছে ক্রেতাদের। ৪ নভেম্বর এক কেজি রুপোর বারের দাম দাঁড়িয়েছে ১ লক্ষ ৮২ হাজার ৬৯০ টাকা। আগের দিনের তুলনায় দাম কমেছে ২ হাজার ৩৭০ টাকা।

তবে গয়না কেনার সময় এর সঙ্গে যুক্ত হবে জিএসটি এবং মজুরি। ফলে দোকানভেদে চূড়ান্ত দাম কিছুটা আলাদা হতে পারে। তাই কালীপুজোর আগে গয়না কেনার পরিকল্পনা থাকলে দোকানে গিয়ে সর্বশেষ দর যাচাই করে নেওয়া জরুরি। 

আগামী ৭৫ দিন সুসময়! বৃহস্পতির আশীর্বাদে ভাগ্য ফিরছে ৫ রাশির

কারেন্ট অ্যাফেয়ার্স-২০২৬

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভাইফোঁটাতে শেষ ইলিশ ধরার মরশুম, আর পাতে পড়বে না রুপোলি শস্য

ক্ষমতা যেতেই ‘দিদি বদল,’ মমতা নয় অরূপ-মদনদের ফোঁটা দিলেন চন্দ্রিমা

জীবনের নতুন ইনিংস শুরু, দীর্ঘদিনের প্রেমিকার সঙ্গে বাগদান সারলেন অর্শদীপ সিং

নীরব ঘাতক ডায়াবেটিস ও হৃদরোগ, সুস্থ থাকতে মেনে চলুন এই উপায়

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

আশঙ্কাজনক অবস্থা ইমরান খানের? গোপনে চিকিৎসার পর ফেরানো হল জেলে

ধর্মের বিভেদ ভুলে অন্যরকম ভাইফোঁটা, বোনেদের স্বনির্ভর করতে দেওয়া হল প্রয়োজনীয় উপহার

মাঝপথে কেন পড়াশুনা ছাড়তে হয়েছিল রাহুল-প্রিয়ঙ্কাকে? সত্যিটা জানালেন সোনিয়া

গ্রিসে তামিল রীতিতে রাজকীয় বাগদান অনিরুদ্ধ-কাব্যার, আজই বসবেন বিয়ের পিঁড়িতে