Loading live market data...
Loading active stocks...
Connecting...

দিলীপ কুমারের পালি হিলের বাংলো ভেঙে তৈরি হতে চলেছে ৯০০ কোটির বিশাল প্রকল্প

ইতিমধ্যেই অভিনেতার সম্পত্তি ভাঙার অনুমোদন দিয়ে দিয়েছে তাঁর পরিবার। আলাদা করে প্রবেশের ব্যবস্থাও করা থাকবে।

Share:

নিজস্ব প্রতিনিধি: ভারতীয় চলচ্চিত্রের সর্বকালের সেরা অভিনেতা দিলীপ কুমার। ২০২১ সালে মারা গিয়েছেন তিনি। তাঁর স্মৃতিগুলি আজও দেশ বাসীর হৃদয়ে গেঁথে রয়েছে। দেশের সর্ব প্রথম সুপারস্টার ছিলেন তিনি। এবার শোনা গেল, কিংবদন্তি অভিনেতার স্মৃতি ধরে রাখতে তাঁর পালি হিলের বাংলোটি ভেঙে ফেলে সেই জায়গায় একটি বিলাসবহুল আবাসিক প্রকল্প তৈরি করা হবে। যার নিচতলায় বানানো হবে জাদুঘর। যেখানে অভিনেতার স্মৃতি হিসেবে তাঁর কাজ, জীবনের নানা কাজ মজুত করে রাখা হবে। ইতিমধ্যেই অভিনেতার সম্পত্তি ভাঙার অনুমোদন দিয়ে দিয়েছে তাঁর পরিবার। আলাদা করে প্রবেশের ব্যবস্থাও করা থাকবে। অভিনেতার এই বাংলোটি মুম্বইতে আধা একর জমি জুড়ে বিস্তৃত এবং এটি শহরের অন্যতম প্রধান পর্যটক স্থান।

ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন অনুসারে, মোট ১.৭৫ বর্গফুট জুড়ে বানানো হবে প্রকল্পটি এবং তা হবে ১১ তলা বিশিষ্ট। খবর অনুযায়ী, দিলীপ কুমারের পরিবার বিলাসবহুল প্রকল্পের জন্য রিয়েলটি ডেভেলপার আশার গ্রুপের সঙ্গে মিলিত হয়েছে। প্রকল্পটির কাজ শেষ হবে ২০২৭ সালে এবং এটি নির্মাণ করতে খরচ হবে ৯০০ কোটি টাকা। দিলীপ কুমারের বাংলো বহু বছর ধরেই সংবাদের শিরোনামে রয়েছে। কারণ অভিনেতার এই সম্পত্তির অধিগ্রহণের জন্য বছরের পর বছর ধরে আইনি বিরোধ চলেছে।

এর আগে কিংবদন্তির পরিবার একটি রিয়েল এস্টেট ফার্মের বিরুদ্ধে সম্পত্তি দখলের অভিযোগ এনেছিল। যারা এই সম্পত্তির নথি জাল করেছিল। যাইহোক, আদালতের দীর্ঘ লড়াইয়ের পরে, ২০১৭ সালে সায়রা বানু তাঁদের সম্পত্তির ফিরে পেয়েছেন। হাউজিং ডটকমের একটি প্রতিবেদন অনুসারে, দিলীপ কুমার ১৯৫৪ সালের ২৫ সেপ্টেম্বর কামরুদ্দিন লতফির কাছ থেকে তাঁর পালি হিল সম্পত্তিটি কিনেছিলেন। তখন এর দাম ছিল মাত্র ১.৪ লাখ। বিয়ের পর দিলীপ কুমার এবং সায়রা বানু সেখানেই তাঁদের জীবনের একটি বড় অংশ কাটিয়েছেন। ২০২১ সালেই জানা গিয়েছিল, দিলীপ কুমারের এই সম্পত্তির দাম ৩৫০ কোটি টাকা।

হরমুজ প্রণালিতে ‘প্রজেক্ট ফ্রিডম’ বন্ধের ঘোষণা ট্রাম্পের

হরমুজ প্রণালিতে আমেরিকার জাহাজে ডলফিন দিয়ে হামলা চালাবে ইরান

‘ সেঞ্চুরির জন্য স্বার্থপর হতে হতো’, সঞ্জুর মন্তব্য শুনে যা বললেন গাভাস্কার-সেহবাগ

ফিটনেস ট্রেনিংয়ের আড়ালে মহিলাদের ড্রিংক করিয়ে ভিডিও তৈরির অভিযোগ, গ্রেফতার ২

বাংলার পরবর্তী মুখ্যমন্ত্রী কে? আগামিকালই জানাবেন অমিত শাহ

পাঞ্জাবে জোড়া বিস্ফোরণ, জলন্ধরে BSF সদর দফতর থেকে অমৃতসর জুড়ে আতঙ্ক!

১৫ কিমি-র জন্য ১২০০ টাকা! বৃষ্টির দিনে আকাশছোঁয়া অটো ভাড়া নিয়ে শোরগোল নেটদুনিয়ায়

পরিচয় লুকিয়ে ৯ বার বিয়ে, বরদের ঠকিয়ে মহিলা যা করতেন শুনলে শিউরে উঠবেন

তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত ন্যাজাট, গুলিবিদ্ধ পুলিশ ও কনস্টেবল

স্যামসনের ঝোড়ো ইনিংসে কুপোকাত অক্ষররা, দিল্লিকে আট উইকেটে হারাল সিএসকে

‘বেনোজল আটকাতে এখন বিজেপিতে যোগদান বন্ধ,’ স্পষ্টভাবে জানালেন শমীক

একঘেয়েমি কাটাতে ডিনার হোক রেস্তোরাঁয়, মানসিক স্বাস্থ্যের ওপর এর প্রভাব কতটা?

গাড়িপ্রেমীদের জন্যে সুখবর! এবার ৭৫ লক্ষ টাকা সস্তায় মিলবে রেঞ্জ রোভার এসভি

চুপিসাড়ে উধাও সস্তার জনপ্রিয় প্ল্যান, গ্রাহকদের জোর ধাক্কা Jio-র