দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

সন্ধ্যায় ফের থানায় তাণ্ডব বিপ্লবের রাজ্যে! ‘জীবন মরণ সমস্যা’, টুইট কুণালের

নিজস্ব প্রতিনিধি: আগামী ২৫ নভেম্বর ত্রিপুরাতে পুরভোট, আর তার আগেই কার্যত চরম অরাজকতার সৃষ্টি করেছে বিপ্লব দেবের সরকার। শনিবার থেকেই বিজেপি আশ্রিত গুণ্ডাবাহিনী কিংবা কর্মীদের মাঠে নামিয়েছে। রবিবার সকাল থেকেই মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে সায়নী ঘোষকে দাবি তৃণমূল নেতাদের। তাঁকে মহিলা থানায় জিজ্ঞাসাবাদের জন্য ডেকে বিজেপির হাতে মার খাওয়ানোর অভিযোগ করেছেন কুণাল ঘোষ। তার পরেই গ্রেফতার করা হয়েছে যুব তৃণমূল নেত্রীকে। এরপরেই শান্ত হয় নি বিজেপি আশ্রিত গুণ্ডাবাহিনী। জানা গিয়েছে, ফের সন্ধ্যায় দফায় দফায় থানায় থাকা তৃণমূল কর্মীদের উপর হামলা চালানো হয়েছে।

রাজ্য তৃণমূল কংগ্রেসের সম্পাদক কুণাল ঘোষ পরপর তিনটি টুইট করে উদ্বিগ্ন অবস্থায় জানিয়েছেন, ‘আগরতলা পূর্ব মহিলা থানায় আবার ঢুকে এসে মারছে বিজেপি। জখম একাধিক। জীবন মরণ সমস্যা আমাদের। সকালের মতই রাতে আবার মারছে। সবার জীবন বিপন্ন। ভয়াবহ অবস্থা। থানায় ঢুকে মারছে।’ তার পরেই কুণাল ঘোষ ফের আক্রমণের অভিযোগ করে আরও একটি টুইট করেন। তিনি লেখেন, ‘আগরতলা পূর্ব মহিলা থানায় বিজেপির তাণ্ডব চলছে। বাইরে সাহায্য দরকার। পুলিশ প্রশাসন দেখুন। সাংবাদিকও রক্তাক্ত। পুলিশ আতঙ্কিত।’ আরও একটি টুইটে কুণাল লেখেন, ‘সায়নীকে নিরাপত্তার অভাবে আগরতলা পূর্ব মহিলা থানা থেকে অন্য থানায় (নাম লিখছি না) নিয়ে গেল পুলিশ। পূর্ব থানায় জীবন মরণ সমস্যা। বিজেপি সশস্ত্র। ঘিরে। সভা করছে। বাজি ফাটাচ্ছে। বোমা গুলির আওয়াজ ঢাকার চেষ্টা? জানি না আমরা বাঁচব কি না।’

স্বাভাবিকভাবেই কুণাল ঘোষের টুইটের ভিত্তিতেই বোঝা যাচ্ছে ত্রিপুরায় কীভাবে সরকার চালাচ্ছে বিপ্লব দেব। আগামিকাল সোমবার সেরাজ্যে পা রাখতে চলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

Published by:

Share Link:

More Releted News:

পেটিএম পেমেন্টস ব্যাঙ্কের লাইসেন্স বাতিল করল রিজার্ভ ব্যাঙ্ক, গ্রাহকদের টাকা সুরক্ষিত?

মুখ্যমন্ত্রীর ফোন ধরলেন না আপ ছেড়ে বিজেপিমুখী হরভজন সিংহ

লখনউয়ের গুরুকুলে ১১ বছরের ছাত্রকে পিটিয়ে হত্যা, গ্রেফতার অধ্যক্ষ ও তাঁর প্রেমিকা

হানা দিয়েছিল ইডি, রাঘব চাড্ডার সঙ্গে বিজেপিতে সামিল হলেন অশোক মিত্তালও

শেয়ার বাজারে অব্যাহত রক্তক্ষরণ, ১০০০ সূচক কমল সেনসেক্স

জগন্নাথ দেবের মন্দিরের প্রহরী খুন! উধাও দানবাক্সের টাকা, নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ