কাশ্মীরে হিজবুল মুজাহিদিন জঙ্গিকে নিকেশ করল নিরাপত্তা বাহিনী

Share:

নিজস্ব প্রতিনিধি, শ্রীনগর: কুখ্যাত জঙ্গি সংগঠন হিজবুল মুজাহিদিনের অন্যতম শীর্ষ নেতা মুনির হোসেনকে নিকেশ করল নিরাপত্তা বাহিনী। সোমবার পুঞ্চ সেক্টরে সীমান্ত পেরিয়ে ঢোকার চেষ্টা চালানো জঙ্গিদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর গুলির লড়াইয়ে খতম হন হিজবুল মুজাহিদির প্রতিষ্ঠাতা সৈয়দ সালাউদ্দিনের ঘনিষ্ঠ মুনির।

প্রতিরক্ষা মন্ত্রকের মুখপাত্র সুনীল বারতওয়াল জানিয়েছেন, পুঞ্চের বাঘিলাদরার বাসিন্দা মুনির ১৯৯৩ সালে অস্ত্র প্রশিক্ষণ নিতে সীমান্ত পেরিয়ে  পাক অধিকৃত কাশ্মীরে চলে যান। ১৯৯৬ সালে দেশে ফিরে আসেন। দু’বছর উপত্যকায় জঙ্গিদের অস্ত্র প্রশিক্ষণ দেন। ১৯৯৮ সালে ফের দেশ ছেড়ে পাকিস্তানে চলে যান। উপত্যকায় নিরাপত্তা বাহিনীর উপরে একাধিক হামলার সঙ্গে জড়িত ছিলেন মুনির। সেই সঙ্গে নাশকতামূলক কাজকর্মের সঙ্গেও যুক্ত ছিলেন। সম্প্রতি ইসলামাবাদের এক গোপন ডেরায় হিজবুল মুজাহিদিনের শীর্ষ নেতারা বৈঠকে বসেছিলেন। ওই বৈঠকেই কাশ্মীরের রাজৌরি ও পুঞ্চ সেক্টরে ফের জঙ্গি সংগঠনটিকে চাঙ্গা করার একাধিক পরিকল্পনা নেওয়া হয়েছিল। আর সেই পরিকল্পনা কার্যকর করতে হিজবুল মুজাহিদিনের অন্যতম ডিভিশন কম্যান্ডারকে কাশ্মীরে পাঠানো হয়।

গোয়েন্দা সূত্রে এদিন নিরাপত্তা বাহিনী জানতে পারে, পুঞ্চেতে নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে পাকিস্তান থেকে ঢুকছে জঙ্গিদের একটি দল। ওই খবর পেয়েই নিয়ন্ত্রণ রেখায় নজরদারি বাড়ায় নিরাপত্তা রক্ষীরা। আচমকাই নিরাপত্তা রক্ষীদের লক্ষ্য করে গুলি চালায় জঙ্গিরা। পাল্টা গুলি চালায় নিরাপত্তা বাহিনী। ওই গুলিতেই মুনিরের ভবলীলা সাঙ্গ হয়।

অন্নপূর্ণা ভান্ডারের ৩০০০ টাকা পেয়ে হতবাক গ্রামীণ চিকিৎসক

তৃণমূলের ডামাডোলে পোয়াবারো কংগ্রেসের, মেখলিগঞ্জ পুরসভার দখল নিল

তৃণমূল বিধায়ককে দেখে ‘চোর-চোর’ শ্লোগান, পুলিশি পাহারায় এলাকা ছেড়ে পালালেন

তৃণমূলের প্রাক্তন বিধায়কের নিজস্ব ক্লাব ঘর থেকে উদ্ধার সরকারি কৃষি সামগ্রী, ত্রিপল, কম্বল

বিহারে বিজেপির হয়ে বিধান পরিষদের ভোটে লড়ছেন ভোজপুরি নায়ক পবন সিংহ

বিদ্রোহীদের কাছে মাথা নোয়ালেন না মমতা, ফের স্বপদে বহাল অভিষেক

বিরোধী দলনেতা নিয়োগ নিয়ে সোমবার হাইকোর্টে যাচ্ছে তৃণমূল

গুরুতর অসুস্থ ‘অমর সঙ্গী’-খ্যাত পরিচালক সুজিত গুহ, কী হয়েছে তাঁর?

দিল্লিকে চাপে রাখতে এবার ‘ভারত-শত্রু’ তুরস্কের সঙ্গে সামরিক চুক্তি তারেকের

কলকাতা পুরসভার মেয়র পদে ইস্তফা ফিরহাদের

তৃণমূল নেতাদের কোমরে দড়ি পরিয়ে রাস্তায় ঘোরানোর ঘটনায় ক্ষুব্ধ হাইকোর্ট, দিল বড় নির্দেশ

স্বরূপ বিশ্বাস গ্রেফতারের পর সুরুচি সংঘে ভাঙচুর, মিলল খাট-বিছানা

ভোটের আগে তৈরি হয় রাস্তা ,ফল প্রকাশের পরেই বেরিয়ে পড়েছে কঙ্কালসার চেহারা

‘ব্রিটেনের রাজনীতিতে নাক গলাবেন না’, মাস্ককে হুঁশিয়ারি প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের