মোদির রাজ্য গুজরাত থেকে দ্বিতীয় ‘ভারত জোড়ো যাত্রা’ শুরু রাহুলের

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: আগামী বছর লোকসভা ভোটের আগে বিজেপির উপরে মনস্তাত্ত্বিক চাপ বাড়াতে দ্বিতীয় ‘ভারত জোড়ো’ যাত্রা শুরু করতে চলেছেন রাহুল গান্ধি। খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির খাসতালুক গুজরাত থেকে শুরু হবে ওই যাত্রা। শেষ হবে মেঘালয়ে। মূলত প্রথম ‘ভারত জোড়ো যাত্রা’য় যে সব রাজ্যে যাননি রাহুল, দ্বিতীয় ‘ভারত জোড়ো যাত্রা’য় সেই সব রাজ্যে যেতে পারেন। তবে কবে ওই যাত্রা শুরু হবে তা চূড়ান্ত হয়নি। সূত্রের খবর, চার চলতি বছরের শেষের দিকেই ওই যাত্রা শুরু হতে পারে।

পর পর নির্বাচনে হেরে মানসিকভাবে ভেঙ্গে পড়া দলীয় কর্মীদের চাঙ্গা করতে গত বছরের  ৭ সেপ্টেম্বর তামিলনাড়ুর কন্যাকুমারী থেকে ‘ভারত জোড়ো যাত্রা’ শুরু করেছিলেন রাহুল গান্ধি। ৩,৫৭০ কিলোমিটার পথ অতিক্রম করে দেশের ১২টি রাজ্য এবং দু’টি কেন্দ্রশাসিত অঞ্চল ছুঁয়ে ১৩৫ দিন পর তা শেষ হয়েছিল জম্মু ও কাশ্মীরের রাজধানী শ্রীনগরে। মূলত দক্ষিণ, মধ্য ও উত্তর ভারতের রাজ্যগুলির মাটি ছুঁয়ে চলেছিল ওই পদযাত্রা। সাধারণ মানুষের পাশাপাশি সমাজের বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট জনদের কাছে ব্যাপক সাড়া পেয়েছিল ওই কর্মসূচি। কর্নাটকে চাঙ্গা হয়েছিলেন কংগ্রেস কর্মীরা। মে মাসের বিধানসভা ভোটে তার রাজনৈতিক ডিভিডেন্ড তুলেছিল দল।

প্রথম ‘ভারত জোড়ো যাত্রা’ শেষের পরেই কর্মসূচির সমন্বয়ের দায়িত্বে থাকা জয়রাম রমেশ জানিয়েছিলেন, দ্বিতীয় ‘ভারত জোড়ো যাত্রা’ শুরু করা হবে। অরুণাচলের পাসিঘাট থেকে গুজরাতের পোরবন্দর পর্যন্ত ওই পদযাত্রা করার পরিকল্পনা রয়েছে। তবে মঙ্গলবার মহারাষ্ট্র প্রদেশ কংগ্রেস সভাপতি নানা পাটোলে জানিয়েছেন, ‘রাহুল গান্ধির দ্বিতীয় ‘ভারত জোড়ো যাত্রা’ শুরু হবে গুজরাত থেকে। শেষ হবে মেঘালয়ে।’

​সাগরদিঘিতে একই পরিবারের ৫ বাংলাদেশি অনুপ্রবেশকারী গ্রেফতার

‘সংকল্পপত্রের সকল প্রতিশ্রুতি পূরণ করা হবে’, ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী

বিশ্বকাপ দলে ঠাঁই হয়নি, মনের দুঃখে হার্ভার্ডে কোর্স করতে গেলেন ফরাসি ফুটবলার

অমরনাথ যাত্রায় এবার হাই-টেক নিরাপত্তা, কিউআর কোড স্ক্যান করলেই মিলবে ভক্তদের তথ্য

‘ঈশ্বর ঠিক সময় বিচার করে’, স্বরূপ বিশ্বাসের গ্রেফতারিতে মুখ খুললেন পরমব্রত

যোগী রাজ্যে মাংস খেতে অস্বীকার করায় ভয়ঙ্কর পরিণতি হিন্দু যুবকের

কলকাতা সহ দক্ষিণের ৪ জেলাতে ধেয়ে আসছে প্রবল দুর্যোগ, জারি লাল সতর্কতা

গুজব প্রেমিকা নয়, ঘনিষ্ঠ বন্ধু রাঘব লরেন্সকে ত্রিচি পূর্বের আসন থেকে প্রার্থী করছেন বিজয়!

যুদ্ধের দামামা, ভারত সীমান্তে আচমকা ৬০ হাজার বিজিবি সদস্য মোতায়েন তারেক সরকারের

বিজেপি বিরোধিতার পথ থেকে সরছে সিপিআইএম, ‘ইন্ডিয়া’ জোট ছাড়ছে বেবির দল

‘মারের’ ভয়ে ঘর ছেড়ে বেরোতে নারাজ তৃণমূল কাউন্সিলররা, বৈঠক বাতিল মমতার

হস্টেলের শৌচালয়ে প্রথম শ্রেণির ছাত্রীর রহস্যমৃত্যু, আটক ২

শীতলকুচিতে তৃণমূল নেতার ঝুলন্ত দেহ উদ্ধার, কাটমানি-দুর্নীতির অভিযোগে চাঞ্চল্য

দুর্নীতি ও তোলাবাজির অভিযোগে তৃণমূল কর্মীকে মাথা ন্যাড়া করে এলাকায় ঘোরাল গ্রামবাসীরা