চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

বিহারে ভয়াবহ দুর্ঘটনা, সলিল সমাধি ছয়ের

নিজস্ব প্রতিনিধি, পাটনা : বিহারে ভয়াবহ দুর্ঘটনা। মাঝ নদীতে উল্টে গেল নৌকা। এখনও পর্যন্ত পাওয়া খবরে জানা গিয়েছে, জলে তলিয়ে গিয়েছেন ২২ জন। শেষ খবর পাওয়া পর্যন্ত ঘটনায় প্রাণ হারিয়েছেন ৬ জন। তাদের পরিচয় উদ্ধারের চেষ্টা চলছে।

দুর্ঘটনাটি ঘটে গোদিয়া গ্রামে, রবিবার সকালে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, অতিরিক্ত যাত্রী নেওয়ার ফলেই এই দুর্ঘটনা। নৌকাটিতে কতজন যাত্রী ছিল, তা এখনও জানা যায়নি। যাত্রীদের মধ্যে বেশ কয়েকজন মহিলা ও শিশু রয়েছেন। এই ঘটনায় চাঞ্চল্য় তৈরি হয়।

দুর্ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী ঘটনাস্থলে যায়। উদ্ধার করতে নামানো হয়েছে ডুবুরি। প্রাথমিকভাবে স্থানীয় মানুষ উদ্ধারকাজে হাত লাগায়। এখনও পর্যন্ত পাওয়া খবরে জানা গিয়েছে, একটি দেহ উদ্ধার করা হয়েছে। প্রশাসনের পদস্থকর্তারা ঘটনাস্থলে রয়েছেন।

দুর্ঘটনার খবর দিতে গিয়ে প্রশাসনের এক পদস্থকর্তা এই জানিয়েছেন, ২২ জন জলে ডুবে গিয়েছে। প্রাথমিক তদন্ত মনে হচ্ছে, অতিরিক্ত যাত্রী নেওয়ার ফলেই এই দুর্ঘটনা। যাত্রীরা কোন এলাকার তা জানার চেষ্টা চলছে। ঘটনাস্থলে প্রশাসনের পদস্থকর্তারা উপস্থিত রয়েছেন।

এখনও পর্যন্ত একজনের দেহ উদ্ধার করা সম্ভব হয়েছে। মৃতের পরিচয় জানা যায়নি। বাকিদের খোঁজে তল্লাশি চলছে। মৃতের সংখ্যা বাড়তে পারে। উদ্ধারকাজ চলছে। নিকটবর্তী হাসপাতালকে প্রস্তুত থাকতে বলা হয়েছে। সাত সকালে এই দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় মানুষ সেখানে জড়ো হয়। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে।

কিছুদিন আগে মহারাষ্ট্রের অমরাবতীতে ভয়াবহ নৌকাডুবিতে প্রাণ হারান ১১ জন। নৌকাডুবির ঘটনা ঘটেছে অসমের ব্রহ্মপুত্রেও।

Published by:

Share Link:

More Releted News:

ক্ষমতায় এলেই পরিবার পিছু বছরে ৬ রান্নার গ্যাসের সিলিন্ডার বিনামূল্যে, বিরাট প্রতিশ্রুতি বিজয়ের

দিল্লির বিমানবন্দরে দুই বিমানের মুখোমুখি সংঘর্ষ, খসে পড়ল ডানা, অল্পের জন্যে রক্ষা

‘আমার থেকে খুশি আর কেউ নয়’,সুপ্রিম কোর্টের রায়কে কুর্নিশ মমতার

র‍্যাম্প থেকে যুদ্ধক্ষেত্র! ‘মিস ইন্ডিয়া’ কাশিশ এখন ভারতীয় সেনার লেফটেন্যান্ট

ইনস্টাগ্রামে হেলিকপ্টার রাইডের লোভনীয় টোপে ৫৪ হাজার টাকা খোয়ালেন মহিলা

ঐতিহাসিক রায় সুপ্রিম কোর্টের, নিষ্পত্তি হওয়া নাম তুলতে হবে ভোটার তালিকায়

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ