আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

বিশ্ব অ্যাথলেটিক্সে প্রথম স্বর্ণপদক, ইতিহাস ‘সোনার ছেলে’ নীরজের

নিজস্ব প্রতিবেদক: আরও একবার বিশ্ব মঞ্চে ভারতের বিজয় কেতন ওড়ালেন ‘সোনার ছেলে’ নীরজ চোপড়া। রবিবার হাঙ্গেরির বুদাপেস্টে প্রথম ভারতীয় হিসেবে বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জয় করে ইতিহাস গড়লেন। ফাইনালে ৮৮.১৭ মিটার বর্শা নিক্ষেপ করে বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার কৃতিত্ব অর্জন করলেন গোটা ভারতের চোখের মণি হরিয়ানার ২৫ বছরের যুবক।  

২০২১ সালের ৭ অগস্ট টোকিও অলিম্পিকে দেশকে সোনা এনে দিয়ে খবরের শিরোনামে উঠে এসেছিলেন নীরজ। যদিও গত বছর বিশ্ব অ্যাথেলেটিক্স চ্যাম্পিয়নশিপে সোনা জয় অধরাই থেকে গিয়েছিল ভারতের সোনার ছেলে। রুপো পেয়েই সন্তুষ্ট থাকতে হয়েছিল। ফলে এবার সোনার পদক গলায় ঝোলানোর স্বপ্ন নিয়েই হাঙ্গেরির বুদাপেস্টে পা রেখেছিলেন নীরজ। লক্ষ্য ছিল ৯০ মিটার দূরে বর্শা গেঁথে রেকর্ড গড়ার। যোগ্যতা অর্জন পর্বে ৮৮.৭৭ মিটার দূরে বর্শা ছুড়ে শুধু ফাইনালে ওঠার ছাড়পত্রই অর্জন করেননি, সেি সঙ্গে প্যারিস আলিম্পিকে যাওয়ার যোগ্যতাও অর্জন করেছিলেন। গোটা দেশবাসী তাকিয়ে ছিল, এদিনের ফাইনালের দিকে।

যদিও ফাইনালে শুরুটা খুব একটা সুখকর হয়নি ভারতের সোনার ছেলের। প্রথম থ্রো-তে ফাউল করে ফেলেন। দ্বিতীয় থ্রোতে ৮৮ দশমিক ১৭ মিটার দূরে বর্শা নিক্ষেপ করার পরেই চি‍ৎকার করে ওঠেন। তৃতীয় থ্রোতে ৮৬ দশমিক ৩২ মিটার দূরে বর্শা নিক্ষেপ করেন তিনি।  ফাইনালে প্রথম তিনটি থ্রোয়ের পর সেরা আট জনকে বেছে নেওয়া হয়। তাঁরা আরও তিনটি করে থ্রো করার সুযোগ পান।কিন্তু মোট ছ’টি থ্রোয়ের পরেও নীরজকে টপকাতে পারেননি অন্য প্রতিযোগীরা। নীরজের নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন পাকিস্তানের আরশাদ নাদিম। তিনি ৮৬ দশমিক ৭৯ মিটার দূরত্ব অতিক্রম করেছেন। বর্শা নিক্ষেপের চূড়ান্ত পর্বে অংশ নিয়েছিলেন আরও দুই ভারতীয়। তাঁরা হলেন কিশোর জেনা এবং ডিপি মানু। ফাইনালে তাঁরা শেষ করলেন পঞ্চম এবং ষষ্ঠ স্থানে। 

Published by:

Share Link:

More Releted News:

গুজরাতের বিরুদ্ধে ব্যাটিং বিপর্যয় বিরাটদের, ১৫৫ রানে গুটিয়ে গেল বেঙ্গালুরু

বিমানবন্দরে কাঁধে হাত, প্রেমিকা মাহিকার সঙ্গে হার্দিকের প্রেমের মুহূর্ত ভাইরাল

ক্রিকেট জগতে শোকের ছায়া, বিরাট-রাহুলদের দেখে বাড়ি ফেরার পথে মর্মান্তিক দুর্ঘটনা

মুম্বইয়ের ম্যাচে অসুস্থ শরীরেই মাঠে কাম্বলি, সুস্থতা কামনা ভক্তদের

বিশ্বকাপে বড়সড় পরিবর্তন রেফারির সিদ্ধান্তের প্রতিবাদ করলেই লাল কার্ড

বায়ার্নের বিপক্ষে সেমিফাইনালের দ্বিতীয় লেগের আগে বড় ধাক্কা খেল পিএসজি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ