চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

রিলায়েন্সের পরিচালক পদ থেকে আচমকা সরে দাঁড়ালেন নীতা আম্বানি, কেন?

নিজস্ব প্রতিনিধিঃ রিলায়েন্স ইন্ডাস্ট্রি লিমিটেডের বোর্ড অব ডিরেক্টরের পদ থেকে ইস্তফা দিলেন শিল্পপতি মুকেশ আম্বানির স্ত্রী নীতা আম্বানি। সোমবার রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ৪৬তম বার্ষিক সাধারণ সভায় খোদ সংস্থার চেয়ারম্যান মুকেশ আম্বানি ওই সিদ্ধান্তের কথা জানিয়েছেন। যদিও রিলায়েন্স ফাউন্ডেশনের চেয়ারপার্সন হিসাবে নীতা আম্বানি দায়িত্ব সামলাবেন বলে জানিয়েছেন রিলায়েন্স কর্ণধার। 

সোমবার সংস্থার সাধারণ সভায় মুকেশ আম্বানি জানান, নীতা আম্বানি সংস্থার পরিচালন সমিতি থেকে সরে দাঁড়ালেও তাঁদের তিন সন্তান ইশা, আকাশ এবং অনন্তকে রিলায়েন্স ইন্ডাস্ট্রি লিমিটেডের বোর্ডে নন-এক্সিকিউটিভ পরিচালক হিসাবে নিযুক্ত করা হয়েছে। পরিচালনা পর্ষদ তাদের নিয়োগের সুপারিশ করেছে। এখন শেয়ারহোল্ডারদের অনুমোদনের অপেক্ষায় রয়েছে। গত কয়েক বছর ধরে রিলায়েন্সের মূল ব্যবসার সাথে ঘনিষ্ঠভাবে জড়িত। ডিজিটাল পরিষেবা, রিটেইল, এনার্জি ও মেটেরিয়াল বিষয়ক দায়িত্ব পরিচালনা করেছে। তাঁরা রিলায়েন্সের মূল সহায়ক সংস্থাগুলির বোর্ডেও কাজ করেছে বলে কোম্পানির প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

পরিচালনা পর্ষদ নীতা আম্বানির পদত্যাগও গ্রহণ করেছে। তিনি আমন্ত্রিত হিসাবে বোর্ডের সমস্ত সভায় যোগদান করতে পারবেন। তাঁর পরামর্শ থেকে কোম্পানি লাভবান হবে বলে কোম্পানির বিবৃতিতে জানানো হয়েছে।

Published by:

Share Link:

More Releted News:

আসছে Motorola প্রিমিয়াম স্মার্টফোন, কী কী রয়েছে এই ফোনে?

জলের দরে বড় ডিসপ্লের স্মার্ট টিভি কেনার সুযোগ, ধামাকা অফার দিচ্ছে Flipkart

‘আমাকে ওঁর সঙ্গে বিয়ে দাও, নাহলে…’ BSNL-এর টাওয়ারের চূড়ায় উঠে যা করল নাবালিকা

কোকাকোলার আগেই ভারতের কোল্ড ড্রিঙ্ক, ইতিহাসের সাক্ষী ‘আর্ডিস’

ক্ষমতায় এলেই পরিবার পিছু বছরে ৬ রান্নার গ্যাসের সিলিন্ডার বিনামূল্যে, বিরাট প্রতিশ্রুতি বিজয়ের

দিল্লির বিমানবন্দরে দুই বিমানের মুখোমুখি সংঘর্ষ, খসে পড়ল ডানা, অল্পের জন্যে রক্ষা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ